২। সেই উত্তম পুরুষ যে বউয়ের চাহিদার চেয়ে বেশী আয় করতে পারে আর সেই উত্তম মহিলা যে এরকম একজন পুরুষ খুঁজে বের করতে পারে।
৩। মেয়েরা এই আশায় ছেলেদের বিয়ে করে যে বিয়ের পর সে বদলে যাবে কিন্তু তার কিছুই বদলায় না আর ছেলেরা এই আশায় মেয়েদের বিয়ে করে যে বিয়ের পর তার কিছুই বদলাবে না কিন্তু তার সব কিছুই বদলায়।
৪। যে পুরুষ বলে সে বাড়ীর কর্তা, হয় সে ব্যাচেলার অথবা বোকা না হয় চরম মিথ্যাবাদী।
৫। প্রত্যেক পুরুষই স্বাধীনতাযোদ্ধায় পরিণত হয় বিয়ের পরপরই।
৬। প্রেমিকা : তুমি যে আমাকে এত ভালবাস আমাকে বিয়ে করবে?
প্রেমিক : বিয়ে তো করতে চাই কিন্তু আমার পরিবারের কেউ তো রাজী না।
প্রেমিকা : তোমার পরিবারের কে কে রাজী না ?
প্রেমিক : আমার স্ত্রী আর দুই সন্তান।
৭। রিক্সায় যাচ্ছেন স্বামী-স্ত্রী
স্ত্রী : কি অমন হা করে মেয়েদের দিকে তাকিয়ে থাকো কেন ? সুন্দরী মেয়ে দেখলে ভুলে যাও তুমি বিবাহিত, না?
স্বামী : না গো, তখন আরো বেশী করে মনে পড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

