somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি থ্রি পিস দান করতে না পারার ট্রাজেডিক কাহিনী

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রোজার মাসে নাকি দান খয়রাতের সওয়াব দ্বিগুন। সারা বছরতো পূণ্যের কাজ তেমন একটা করা হয় না, ভাবলাম রোজার মাসে দান খয়রাত করে যদি কিছুটা পূণ্য হয়। এই ভেবে নিউমার্কেট এর সামনে থেকে এক দাম তিনশ টাকায় একটা থ্রি পিস কিনি। বাসার কাজের বুযাকে দিয়ে বলি-বৃয়া তোমার মেয়ের জন্য।
যে বুয়ার মুখ আগের দিন থ্রি পিস পেয়ে ১০০ ওয়াট বাল্বের মতো উজ্জল ছিল আজ দেখি তার মুখে লোড শেডিং এর অন্ধকার। ভাই আমার মেয়ে এই জামা পরে না, হে নাকি মাছাক্কালি নইলে সানিয়া মীর্জা কিনব। আমি তো পুরা টাস্কি খাইলাম।
- ঠিক আছে দেখি চেঞ্জ করা যায কি না।
অনেক খুজেঁ একদাম তিনশটাকার দোকান পেলেও সে জামা ফেরত নিতে কিছুতেই রাজি হলো না। এটা চেন্জ করে মাছাক্কালি দিতে বলায় সে এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি অন্যগ্রহের কোন প্রাণী। তার কাছে প্রত্যাখাত হয়ে ভাবলাম পুনঃ এটি বাসায় নিয়ে বউয়ের ঝাড়ি খেয়ে লাভ নাই তারচেয়ে কাউকে দান করে কিছু পূণ্য কামানো যাক। নিউমার্কেট থেকে বাসায় ফেরার পথে পলাশীর কাছাকাছি রাস্তার পাশে পলিথিন দিয়ে বানানো অস্থায়ী ঘরের পাশে একটা মেয়েকে দেখে থ্রি পিসটি তাকে দিই।
- এটা কি ?
- একটা থ্রি পিস, রেখে দাও।
- আমি রাখবো ক্যান? আমি আপনার কাছে চাইছি?
-আরে কি বিপদ, তোমাকে দিলাম, রেখে দাও।
- আপনাদের মতো লোকের মতলব আমি বু্ঝি না মনে করছেন? আমি ঐ রকম মাইয়া না। নিয়া যান আপনার জামা।
মাইয়ার উচ্চকন্ঠের হৈ চৈ শুনে পলিথিনের তাবুর ভেতর থেকে এক মধ্যবয়সী মহিলা বের
হয়ে এসে ঘটনা শুনে ততোধিক জোরে চেঁচামেচি শুরু করে। আশেপাশে বেশ কিছু লোক জমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে পূণ্যের আশা বাদ দিয়ে কোন মতে পিতৃপ্রদত্ত পিঠ রক্ষা করে ঘটনাস্থল ত্যাগ করি। কিছুদূর যাওয়ার পর ন্যাড়া একবারই বেল তলায় যায় এ প্রবাদ বাক্যকে ভুল প্রমাণ করে পুনরায় রাস্তার পাশে মোটামুটি পুরোনো বস্ত্রে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে দেখে জামাটি তার হাতে দিয়ে বলি - রেখে দাও।
- শোনেন, জামা টামায় চলবে না, নগদ ২০০ টাকা দেন; বলেন কোথায় যামু?
এ যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাপ। ওকে আর গন্তব্যস্থল না বলে আমি কেটে পড়ি। রিক্সায় করে আসতে আসতে ভাবি পূণ্য করা আসলেই অনেক কঠিন। চিন্তা করে দেখলামএভাবে হবে না তারচেয়ে বরং আনমনে রিক্সা থেকে পেকেটটা ফেলে দিই, যে পাবে নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ করে যেই একটু বস্তির নিঃশ্বাস ফেলব ততক্ষণে আমার রিক্সাকে ক্রস করে অন্য একটি রিক্সা দাঁড়িয়ে।
- ভাই আপনার পেকেট, রিক্সা থেকে পড়ে গেয়িছিল। বলে রিক্সাযাত্রী এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমার কতবড় উপকার উনি করলেন।

বুঝছি সবার ভাগ্যে দান করে পূণ্য অর্জনের সৌভাগ্যে হয় না। অবশেষে বিরস বদনে জামার পেকেট সহ বাসায় আগমন। পেকেটটি এখনো বহাল তবিয়তে ওয়ারড্রোবে, কোন কারনে ওয়ারড্রোব খুললে আমার দিকে ব্যঙ্গদৃষ্টিতে তাকিয়ে উপহাস করে।

সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৬
৪৫টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×