*হ্যাঁ রে তোর বাড়ির সবাই কি তোর মতো কিপ্টে নাকি ?
ঠিক কিপ্টে না , হিসেবি !
কেমন ?
যেমন ধরো , আমার কাকা , গত পরশু দিন বাসের সিটের উপর একটা কাশির সিরাপ পেয়েছে । তা অমন দামি সিরাপ তো আর ফেলে দেওয়া যায় না,তাই কাকা রাত ভর ঠান্ডার মধ্যে ছাদে শুয়ে ছিলেন,আজ ভোর থেকে শুরু হলো সে কি কাশি,এখন সিরাপটা কাজে লাগছে !
*শিক্ষক - বলো তো সকাল আর বিকেলের মধ্যে তফাৎ কি ?
ছাত্র - কোন তফাৎ নেই স্যার ,
শিক্ষক - অবাক হয়ে বলেন, কি রকম ?
ছাত্র - সকালে স্কুলে স্যাররা বকেন আর বিকেলে
বাসায় আব্বু-আম্মু বকেন ।
*ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে
শিক্ষক - তুমি গতকাল আসোনি কেন ?
ছাত্র - স্যার,আমার আম্মু বলেছেন আমার নাকি
জ্বর ,এ জন্য আসিনি ।
*দুইজন কম্পিউটার প্রোগ্রামার কিভা্বে একসঙ্গে
বড়লোক হতে পারে ?
একজন ভাইরাস লিখে,অন্যজন আ্যান্টিভাইরাস লিখে ।
*প্রশ্নকর্তা - চোর সব সময় চুরি স্থলে ফিঙ্গার প্রিন্ট রেখে যায় কেন ?
মক্কেল - ওরা বেশীর ভাগ সময় অশিক্ষিত হয় তাই আঙ্গুলের ছাপ
রেখে যায়, শিক্ষিত হলে অবশ্যি সাইন করে যেত মনে হয় ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


