somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীনফোন এর ডায়নামিক কল রেট অফার এবং আমাদের কে সুক্ষ্মভাবে দেয়া বাঁশ সমাচার।

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানিনা বিষয়টা সবাই জানেন কিনা। যারা জানেন তাদের জন্য এই পোস্ট না। যারা না জেনেই আমার মত বাঁশ খেয়ে গেছেন এতদিন ধরে তাদের জন্যই এই পোস্ট।

ক'মাস আগে গ্রামীনফোনের এই ডায়নামিক কলরেট অফারটা দেখতে পাই এবং চালু করি। গ্রামীনফোন দাবী করে তারা দিনের অনেক সময় কম রেটে গ্রাহকদের কথা বলার সুযোগ করে দিচ্ছে। যখন নেটওয়ার্ক ফ্রী থাকে তখন অনেক কম রেটে কথা বলা যায় যেকোন গ্রামীন নাম্বারে।

গ্রামীনের ৩ টা প্যাকেজ চালু আছে এবং তার মাঝে প্রায় সবগুলারই এফ এন এফ রেট ৪৯ পয়সা/মিনিট।

তো ক'মাস আগে থেকেই আমি ডায়নামিক কল রেট অফার উপভোগ করা শুরু করলাম। দিনের অনেক সময়ই ২০%-৮৩% পর্যন্ত ছাড়ে কথা বলা যেত আমার এখান থেকে। আমার তো চক্ষু চড়কগাছ। এফ এন এফ নাম্বারে সাধারনত ৬৬% পর্যন্ত কম রেট এ কথা বলার সুযোগ করে দিয়েছে গ্রামীনফোন। আর অন্য জিপি নাম্বারে ৮৩% পর্যন্ত। ভাবলাম যাই হোক ভালই হল। এখন জিপি দিয়েই সবার সাথে কথা বলা যাবে।
ক'দিন ধরে খেয়াল করলাম আমার অনেক বেশী টাকা কাটছে। পরে আবার মনে হল আমারই ভুল। আজকে কেন যেন মনটা আর সায় দিলো না। মনে হল আসলেই বেনিয়ার বাচ্চারা আমার বেশী টাকা কেটে নিচ্ছে। চেক করলাম দেখি ৯ মিনিট এ ১৩ টাকা কেটে নিয়েছে তাও আবার এফ এন এফ নাম্বারে।
মেজাজটা তো পুরাই বিলা হইয়া গেল। ফোন দিলাম ওদের কাস্টমার কেয়ারে। যা শুনলাম তাতে মেজাজটা আর কোনভাবেই ঠিক রাখতে পারলাম না।
এই অফার যারা ইউজ করবে তাদের জন্য নাকি এফ এন এফ রেট ১ টাকা/মিনিট।
অন্য জিপি নাম্বার এ ১,৫ টাকা/মিনিট।
অথচ কোথাও কোন জায়গায় এই নতুন কল রেট এর কথা বলা হয় নাই। এ কেমন জোচ্চুরি? যদি আমি ছাড়ই পাই তবে তো আমার সাধারন কল রেটের উপরই ছাড় দেয়ার কথা তাই না? রেট বাড়িয়ে ছাড় দেয়ার মানেটা কি যেখানে কিনা স্বাভাবিকের চেয়েও বেশী কল রেটে কথা বলতে হবে । তাও আবার আমার অজান্তে?

তার মানে কি দাঁড়াচ্ছে? যখন আপনার ডায়নামিক রেট ০% তখন আপনাকে সাধারন এফ এন এফ নাম্বার এর জন্যও ১ টাকা/মিনিট পে করতে হবে।যেখানে কিনা ওদের কল রেট দেয়াই আছে ৪৯ পয়সা/মিনিট।
একনকি যদি ৩০% ছাড়ও আপনি পান তাহলে আপনাকে প্রতি মিনিট গুনতে হবে ৭০ পয়সা। তার মানে নরম্যাল রেট এর চেয়েও বেশী নিচ্ছে কৌশলে। আর আমরা না বুঝে বাঁশ খেয়ে যাচ্ছি প্রতিনিয়ত।

এতদিন যেখানে ভেবে আসলাম যে ৫০% ছাড় পাচ্ছি তার মানে তো ৪৯ পয়সার ৫০%। খুশিতে বগল বাজাইছি এতদিন। আর গ্রামীন আমাকে ফতুর করে দিসে।

কাস্টমার কেয়ার এর ওই বেটারে একটা কথাই বললাম, আপনারাই পারবেন ভাই মানুষের পকেটটা কাটতে আর আমাদের এভাবে বোকা বানাতে।আপনাদের কি উচিত ছিলনা নতুন অফার এর সাথে কল রেট টাও দিয়ে দেয়া?তাইলে তো আমার মত মানুষেরা আপনাদের মত বেনিয়াদের বিশ্বাস করে ঠকত না।


বিঃদ্রঃ- এটা চালু করার ussd *৬৬৬*১#
বন্ধ করতে চাইলে *৬৬৬*৯#।
আমি বন্ধ করে দিয়েছি। দরকার নাই আমার ডায়নামিক কল রেট যা কিনা স্বাভাবিকের চেয়েও বেশী রেট এ টাকা কাটার নতুন ফন্দি। এমনকি গ্রাহক টেরও পাবেনা,জানবেওনা কত টাকা মিনিট সে কথা বলছে।
এতো জঘন্য হয় কিভাবে এরা? এদের থেকে সাবধান থাকুন।

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:০৩
৩৬টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×