
অক্টোবর এর মাঝামাঝি আসার কথা মেশিনটার। কেন যেন এক নজর দেখেই পছন্দ হয়ে গেল আমার।
কদিন ধরে খুব ঘুরতেছি...এই আইডিবি তো এই ইসিএস...
চাচ্ছি পোর্টেবিলিটি,চার্জ যেন বেশী থাকে আবার এটম এর বদনামের কথা শুনে নেটবুক কিনতে আগাতেও সাহস পাচ্ছিনা।এমনিতে ডেস্কটপ আছে আমার। কিন্তু কোথাও বেড়াতে গেলেই মনে হয় একটা নেটবুক বা ল্যাপটপ থাকলে ভালো হত।
পছন্দসই পাচ্ছিলাম না। আর...
ল্যাপীগুলোর চার্জ থাকে কম।
ওজন বেশী।
আজ নেট ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম এসার এর আপকামিং নেটবুক। অনেক ফিচারই ল্যাপীর মত। তাই আমি এর নাম দিলাম নেটটপ (নেটবুক+ল্যাপটপ)।
মডেল- এসার এসপায়ার ওয়ান ৭২২
ফিচারঃ
প্রসেসরঃ AMD C-60 (এটমের বাজে স্পীড থেকে মুক্তি)
হার্ডডিস্কঃ ৫০০ GB (আর কিছু লাগে?)
রেমঃ ২ GB, DDR3 (যথেস্ট)
মনিটরঃ ১১.৬ ইঞ্চি CineCrystalTM LED-backlit TFT LCD
গ্রাফিক্সঃ ATI Radeon HD 6250 Graphics with 256 MB of dedicated graphics (HD মুভি দেখা বা গেম খেলার জন্য আর কোন সমস্যাই থাকল না)
ব্লু-টুথ,ওয়াই-ফাই,ওয়েবক্যাম,কার্ড-রিডার,HDMI পোর্ট, ৩ USB পোর্ট,
কালারঃ একুয়া-মেরিন,ডায়মন্ড ব্ল্যাক (পছন্দ হবার মত ডিজাইন)
ব্যাটারী ব্যাক-আপঃ ৭ ঘন্টা পর্যন্ত।(সারাদিন বাইরে থাকলেও চার্জ দেয়ার প্রয়োজন নাই)
ওজনঃ ১.৪৬ কেজি (হালকা)
হয়তো আপনাদেরও ভাল লাগবে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

