somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেগাসিটি বাস লোকাল হইলো কবে??? যাতায়াতের দুর্ভোগ আরো বাড়লো...

২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যাবো পল্টন।
শঙ্কর থেকে বাস এ উঠতে গেলাম।
মোটামোটি সব বাসেই কমবেশী ভিড়।
দাঁড়িয়ে ছিলাম একটা ফ্রেন্ডের জন্য। ভাবলাম, ও আসলে কোন একটা বাসে উঠে যাবো। হঠাত করে মেগাসিটি বাস আসলো। হুট করেই খেয়াল করলাম ওদের কোন কাউন্টার নেই। কেউ ডাকছেও না যাত্রী উঠার জন্য।
বাস থেকে দুজন হেল্পার নামল।
যাত্রী ডাকাডাকি শুরু করলো। বললাম টিকেট কোথায় পাবো?
বলে কি। টিকেট লাগবেনা। গাড়ির ভিতরে টিকেট।
যেহেতু যেতেই হবে পল্টন। সিটও ফাঁকা আছে তাই উঠে গেলাম। তারপর দেখলাম এক গাজাখুরি কারবার।
যার কাছ থেকে যেভাবে পারছে,যত পারছে ভাড়া নিচ্ছে কারো কিছু বলার নেই।
যার যেখানে ইচ্ছা নেমে যাচ্ছে।
যেখান থেকে যার ইচ্ছা হাত বাড়িয়ে উঠে যাচ্ছে।
কোন নিয়ম শৃঙ্খলার বালাই নেই। কোন একদিন ভুল করে ১৩ নম্বর বাসে উঠে গিয়েছিলাম। আমার মনে হল মেগাসিটির অবস্থা তার চেয়েও খারাপ এখন। কেউ প্রতিবাদ করলে বেশী টাকা মুল্যের টিকেট ধরায়ে বেশী টাকা আদায়ও করা হচ্ছে অনেক ক্ষেত্রে। মানুষও ভাবছে এটা মনে হয় আগের সেই মেগাসিটিই। সবাই ঝুলে ঝুলে হলেও যাচ্ছে। কিন্তু উঠার পরই আমার মত হয়তো বুঝতে পেরেছে এটা লোকাল বাস। মেগাসিটির নামটা ব্যবহার করে চালাচ্ছে,মানুষকে ধোঁকা দিচ্ছে। সাহস করে কন্ডাক্টরকে জিজ্ঞাস করলাম। দিনের জমা কত রে? বলে ১৪০০ টাকা। তার মানে ড্রাইভার সহ দু-তিন জন কন্ডাক্টর মালিকের কাছ থেকে চুক্তিতে গাড়িটা নিয়ে চালাচ্ছে। পুরা সার্ভিসটাই যেখানে প্রশ্নের মুখে।

প্রশ্ন হলো...সাতমসজিদ রোড এখন নতুন করে ভি আই পি রোড বানানো হয়েছে। রিক্সা উঠিয়ে দিয়েছে। তা দেক। আমার সমস্যা নাই। বাসেই অভ্যস্ত হবো। কিন্তু বাসের যা অবস্থা শুরু হয়েছে সামনে তো কোথাও যাওয়াই অনেক বড় সমস্যা হয়ে যাবে। সরকারের এসব বিষয়ে চোখ পড়বে কবে???

জাতি জানতে চায়।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৮
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×