
১। জামায়াত নেতারা সহ পাকিস্তানি যেসব যুদ্ধাপরাধীও আছে তাদেরও আন্তর্জাতিক ট্রাইবুন্যাল করে বিচার চাই। অতিসত্ত্বর সেসব বিচার কার্যকর করা হোক। নাইলে আমার মা-বোনের আত্মা শান্তি পাবেনা।
২।বিএনপি,আওয়ামী লীগ সহ অন্য সব দলে যেসব রাজাকার আছে তাদের বহিস্কার করা হোক। কোন দেশবিরোধী যেন এই দেশে রাজনীতি করার সাহস না পায়।
৩। এদেশের উপর ইন্ডিয়ার আগ্রাসন বন্ধ হোক। তার জন্য বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরো জোরদার হউয়া জরুরী।
৪।দুর্নীতিমুক্ত একটা দেশ চাই। তার জন্য নব্য রাজাকারদের যদি রাস্তায় ধরে ধরে গণপিটুনিও দিতে হয় আমি সামনের কাতারে আছি।
৫।মুক্তিযুদ্ধ একটা জাতীয় চেতনার বিষয়। এটা নিয়ে ব্যাবসা বন্ধ হোক। মুক্তিযুদ্ধ কোন ফায়দা লুটার জিনিস না। ক্ষমতায় আসার হাতিয়ার না। ধর্ম ব্যবসায়ীর মত যুদ্ধ ব্যবসায়ীরাও এটাকে নিয়ে খেলায় মেতে আছে। এই নাটক আর কতদিন চলবে???
৬।আস্তিকতা,নাস্তিকতা নিয়ে লাফালাফি করবেন না। সকল ধরণের গোঁড়ামি বন্ধ হোক। বাংলা ব্লগ হোক মুক্তচিন্তার। এটা তাবলীগ জামাতের জায়গা না। তেমনি নাস্তিক তাবলীগের জায়গাও না।
৭।ব্লগে তালগাছবাদীতা,গালাগালি,গ্রুপিং বন্ধ হোক। জীবনটাই পেইনে ভরা। ব্লগে এসেও এসব দেখলে ঘেন্না ধরে যায়।
৮।জীবনের নিরাপত্তা চাই। রাত ১১ টায় চা খেতে বের হবো। সরকারকেই নিশ্চিত করতে হবে আমার পকেটে থাকা মোবাইলটা সোনার ছেলেরা ছিনিয়ে নিবেনা। এটা আমার দেশ। কোন চোর ছ্যাঁচড় এর দেশ না। এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন ভাবে বাঁচতে চাই।
চাই তো আরো অনেক কিছুই। তাও যদি আপাতত যা চেয়েছি এতটুকুও পাই,তবে শান্তি পাবো। নিজেকে এতোটা পরাধীন মনে হবেনা।
ধন্যবাদ সবাইকে।
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
দেখা হবে বিডি সাইক্লিস্টদের র্যালীতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

