আসলে কম্পিউটার গেইমটার নাম 'Cadillacs and Dinosaurs' হলেও আমার কাছে মোস্তফা নামেই বেশি পরিচিত। কেননা খেলার শুরুতেই আমরা ২/৩ জনা মিলে কে নায়ক মোস্তফাকে নিবে তা নিয়ে প্রায় মারামারিই শুরু হয়ে যেত.....সবাই একসাথে কয়েন ঢুকাতাম এই জন্য যেন কোন ঝগড়া না হয়......তারপর যে পারো তাড়াহুড়ো করে মোস্তফাকে নাও.....আর মোস্তফাকে না পেলে মনটা একটু খারাপই হয়ে যেত যেন......!!
আজ হঠাৎ করেই খুব মোস্তফা খেলার ইচ্ছা জাগলো......সেই সপ্তম শ্রেণীতে পড়াকালে প্রথম মোস্তফা খেলা শুরু করি.....তারপর থেকে এইটা যেন নেশার মত হয়ে গেছিল....! আর একটা মজার ব্যাপার হল, পরের দিকে বাসার কম্পিউটারএ মোস্তফা খেলার সুযোগ হওয়া সত্বেও আমি দোকানে গিয়েই মোস্তফা খেলতাম....কেননা, এই খেলার আসল আনন্দ দোকানে গিয়ে খেলার মাঝেই নিহিত।
এই মোস্তফা খেলার জন্য আমি জীবনের দুইটা নতুন অকাম শুরু করি......স্কুল পালানো আর বাবার পকেট থেকে প্রতি সপ্তাহে ১০০ টাকার একটি করে নোট উধাও করে দেয়া......!!
তখন প্রতিটা কয়েনের দাম ছিল ৩ টাকা.....আর ১০০ টাকায় দোকানদার আমাকে ৩৫ টা কয়েন দিত.....তাই দিয়েই আমার সারা-সপ্তাহ পার করতে হবে......সে এক কঠিন হিসাব-নিকাশ.....!
স্কুল পালিয়ে, কোচিং কোনমতে শেষ করে সারা দিন পরে থাকতাম একটা দোকানের ভিতরে.....সঙ্গে থাকত ৪/৫ জন বন্ধুবান্ধব.......! হই-চৈ, গন্ডগোল আর ক্যাঁচাল করে কাটিয়ে দিতাম সেই সময়টুকু।
___________________________________________________________________________________
জ্যাক, হান্নাহ, মোস্তফা, মেস, বাজুকা, শটগান, গ্রেনেড, চাকু, ড্রাম, খাবার ---এই শব্দগুলো আজও অনেক আপন ! সবার চোখকে ফাঁকি দিয়ে, অনেক বাধা-বিপত্তি পার হয়ে ওই ছোট্র দোকানের ভিতরে কিজে আনন্দ লুক্কায়িত ছিল, তা আজকে আমি হাড়ে-হাড়ে বুঝতেছি রুম-হিটারে পরিবেষ্টিত সাদা রঙের একটা ঘরের চার-দেয়ালের মাঝে বন্দী হয়ে.....!!
সেইসব দিনগুলো.....সেই বন্ধুত্ব, সেই নিঃশর্ত ভালবাসা....বন্ধন......উত্তেজনা.....শিহরণ.....ভাল লাগা, আবেগ আর নিয়ম ভেঙ্গে অনিয়মের আনন্দে মত্ত হয়ে উঠা, আজ হাজারো ইউরো দিয়েও ফিরে পাওয়া যাবে না......!!
___________________________________________________________________________________
দোকানের ভিতরে ভ্যাপসা গরম, আমি আর আমার বন্ধু মোস্তফা খেলছি......কারও পকেটে কোন টাকা/কয়েন নেই......শেষ লাইফ......তাও আবার লাল বাত্তি জলতাছে......দুজনারই জীবন যাই যাই অবস্থা.......হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, "দোস্ত, আমি ব্লেড বসকে বাটে ফালাইছি.....তুই আমার পিছনে দাঁড়া......!!"
© বায়েস আহমেদ
৩১ আষাঢ় ১৪১৭ বঙ্গাব্দ
সময়: সকাল ৪ ঘটিকা
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।