somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সমস্যায় জর্জরিত বাংলাদেশ, সমাধানের উপায়".....একটি তুলনামূলক প্রতিবেদন।

০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কিছু সমস্যা তীব্র আকারে দেখা দিয়েছে; যেমন: বিদ্যুৎ-পানি-গ্যাস সরবরাহে সংকট, রাস্তায় যানজট, জলাবদ্ধতা, ছিনতাই, দুর্নীত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সড়ক দুর্ঘটনা, বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি, ইভটিজিং, মোবাইলটিজিং, ভিডিওটিজিং, অপরহণ, নারী নির্যাতন, যৌণ হয়রানি, ড. মুহাম্মদ ইউনুস ও মুসা ইব্রাহিম সম্পর্কে ঢালাও অপপ্রচার, বিনা বিচারে মানুষ হত্যা, বিভক্তি, বেকারত্ব, সন্ত্রাস, আইন-শৃঙ্খলার অবনতি, চাদাবাজি, পেশিশক্তি, অপসংস্কৃতির অনুপ্রবেশ ইত্যাদি। X(B-)

বাংলাদেশকে এই মুহুর্তে চাল থেকে শুরু করে প্রায় বাকি সব কিছুই বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এতসব সমস্যার হাজারো রকম কারণ আছে। এই লেখায় তেমনি একটা প্রধান সমস্যাকে তুলে ধরা হলো অন্যান্য দেশের সাপেক্ষে।

আজকের লেখার বিষয় হল, "ভূমি-আয়তনের তুলনায় জনসংখ্যার বাড়তি চাপ: বাংলাদেশের সাপেক্ষে অন্যান্য দেশের তুলানমূলক প্রতিবেদন"। আর তুলনাটা করা হবে, বাংলাদেশের সাথে পৃথিবীর সর্বাধিক উন্নত, শীর্ষ ১০ টি দেশের। এই লেখার সকল তথ্যের উৎস হল উইকিপিডিয়া। প্রথমেই জেনে নেয়া যাক আমাদের মাতৃভূমির বর্তমান অবস্থান সম্পর্কে (বন্ধনীর সংখ্যা বিশ্বে ক্রমানুসারে অবস্থান নির্দেশ করছে):

বাংলাদেশ
আয়তন: ১, ৪৭, ৫৭০ বর্গ কি.মি. (৯৪ তম)
জনসংখ্যা: ১৬.৪৪ কোটি (অষ্টম)

"জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী" বা ইউএনডিপি'র সর্বশেষ বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ৪ ঠা নভেম্বর , ২০১০-এ। ওই প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিশ্বের সর্বাধিক উন্নত শীর্ষ ১০ টি দেশের নাম হল: নরওয়ে, অস্ট্রেলিয়া, সুইডেন, নেদারল্যান্ডস, জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, আইসল্যান্ড এবং ডেনমার্ক। এইবার বাংলাদেশসহ এই ১০ টি দেশের আয়তন আর জনসংখ্যার তুলনা তুলে ধরা হল পর্যায়ক্রমে:

১) নরওয়ে
আয়তন: বাংলাদেশের প্রায় ২.৬৬ গুন বড় (৬১ তম)
জনসংখ্যা: বাংলাদেশের চেয়ে প্রায় ৩৫ গুন কম (১১৬ তম)

২) অস্ট্রেলিয়া
আয়তন: বাংলাদেশের প্রায় ৫২.৫৩ গুন বড় (ষষ্ঠ)
জনসংখ্যা: বাংলাদেশের চেয়ে প্রায় ৭.৩৬ গুন কম (৫২ তম)

৩) সুইডেন
আয়তন: বাংলাদেশের প্রায় ৩ গুন বড় (৫৭ তম)
জনসংখ্যা: বাংলাদেশের চেয়ে প্রায় ১৭ গুন কম (৮৮ তম)

৪) নেদারল্যান্ডস
আয়তন: বাংলাদেশের প্রায় ৩.৫ গুন ছোট (১৩৫ তম)
জনসংখ্যা: বাংলাদেশের চেয়ে প্রায় ১০ গুন কম (৬১ তম)

৫) জার্মানি
আয়তন: বাংলাদেশের প্রায় ২.৫ গুন বড় (৬৩ তম)
জনসংখ্যা: বাংলাদেশের চেয়ে প্রায় ২ গুন কম (১৫ তম)

৬) সুইজারল্যান্ড
আয়তন: বাংলাদেশের প্রায় ৩.৬ গুন ছোট (১৩৩ তম)
জনসংখ্যা: বাংলাদেশের চেয়ে প্রায় ২১ গুন কম (৯৪ তম)

৭) আয়ারল্যান্ড
আয়তন: বাংলাদেশের প্রায় ২ গুন ছোট (১১৯ তম)
জনসংখ্যা: বাংলাদেশের চেয়ে প্রায় ৩৭ গুন কম (১২০ তম)

৮) কানাডা
আয়তন: বাংলাদেশের প্রায় ৬৮ গুন বড় (দ্বিতীয়)
জনসংখ্যা: বাংলাদেশের চেয়ে প্রায় ৫ গুন কম (৩৬ তম)

৯) আইসল্যান্ড
আয়তন: বাংলাদেশের প্রায় ১.৪ গুন ছোট (১০৭ তম)
জনসংখ্যা: বাংলাদেশের চেয়ে প্রায় ৫৫ গুন কম (১৭৫ তম)

১০) ডেনমার্ক
আয়তন: বাংলাদেশের প্রায় ৩.৩ গুন ছোট (১৩৪ তম)
জনসংখ্যা: বাংলাদেশের চেয়ে প্রায় ৩০ গুন কম (১১০ তম)

উপরের পরিসংখ্যান থেকে এইটা সহজেই বোধগম্য যে, বাংলাদেশের জনসংখ্যা, এর আয়তনের তুলনায় অনেক অনেক বেশি। আরও কিছু উন্নত দেশের নাম তুলে ধরা যেতে পারে, যাদের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম। যেমন: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, স্পেন, নিউজিল্যান্ড, ইতালি, রাশিয়া ইত্যাদি। ভালমত লক্ষ্য করলেই দেখা যাবে যে, পৃথিবীতে সেই সব দেশই বেশি উন্নত যাদের জনসংখ্যা ও ভূমি-আয়তনের অনুপাত সঙ্গতিশীল।:D

উপরের প্রতিমা মানচিত্রটিতে (দয়া করে ম্যাপটি 'জুম ইন' করে দেখেন) ফুটিয়ে তোলা হয়েছে, বর্তমান বিশ্বের দেশসমূহের জনসংখ্যা ও ভূমি-আয়তনের অনুপাত অনুযায়ী কোন দেশের অবস্থান আসলে কোথায় হওয়া উচিত। মানচিত্রটি থেকে দেখা যাচ্ছে যে: ভারত যাবে উত্তর আমেরিকায়, পাকিস্থান যাবে অস্ট্রেলিয়ায়, চীন যাবে রাশিয়ায় ইত্যাদি। আমেরিকা আর ব্রাজিলের অবস্থান অনড়। তার মানে এই ২ টি দেশের জনসংখ্যা ও ভূমি-আয়তনের অনুপাত সঙ্গতিশীল।:|

আসল ব্যাপার হল, সুইজারল্যান্ডের অবস্থান হওয়া উচিত বাংলাদেশে আর বাংলাদেশের বর্তমান অবস্থান হওয়া উচিত ভারতে। ভারতের আয়তন বাংলাদেশের থেকে ২২ গুন বেশি। এর মানে দাড়ালো, বাংলাদেশের বর্তমান জনসংখ্যার চাহিদা (প্রাকৃতিক সম্পদ) মেটানোর জন্য আরোও ২২ গুন বেশি জমি দরকার।/:)

ব্যাখ্যা: এখন খুব সহজ ভাবেও যদি চিন্তা করি তাহলে বলা যায়, প্রতি ক্ষেত্রেই বাংলাদেশ ২২ গুন পিছিয়ে আছে (কাল্পনিক অর্থে ধরে নিলাম)। যেমন: ১ জন মানুষের জন্য বরাদ্দ বিদ্যুৎ-পানি-গ্যাস ২২ জন ব্যবহার করছেন, রাস্তায় ১ টা গাড়ির জায়গায় ২২ টা গাড়ি বেশি চলছে (যানজট), ১ জন মানুষের ঘরে ২২ জন থাকছেন (পরিবেশ দূষণ), ২২ জন শিক্ষক/ প্রকৌশলী/ ব্যবসায়ী/ কৃষিবিদ/ লেখক/ পুলিশ/ বুদ্ধিজীবী/ দেশপ্রেমিক/ বিজ্ঞানী/ চিন্তাবিদ/ চিকিৎসকের জায়গায় মাত্র ১ জন আছেন, ১ জন সন্ত্রাসী/ ডাকাত/ ধর্ষক/ বাটপার/ চোরের বদলে ২২ জন অতিরিক্ত আছে (আইন-শৃঙ্খলার অবনতি), ১ টা শূন্য চাকরির পদের জন্য ২২ জন যোগ্য প্রার্থী আছেন (বেকারত্ব), ২২ বিঘা জমিতে যে ফসল উৎপাদিত হবার কথা তার জন্য বরাদ্দ আছে মাত্র ১ বিঘা জমি (খাদ্য সংকট)........এইভাবে সকল ক্ষেত্রেই আমরা ২২ গুন, মানে অনেক অনেক বেশি পিছিয়ে আছি।:((

সমাধান: আপনাকে যদি একজনের জন্য বসবাসযোগ্য ছোট একটি ঘর দিয়ে বলা হয়, এইখানে ২২ জনের থাকার ব্যবস্থা করতে......তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে ? একবার কি ভেবে দেখেছেন ?? কাহিনীটা হবে চরম বেগতিক। যা কল্পনারও বাইরে।/:)

বাংলাদেশের অবস্থাও এখন চরম বেগতিক। আর এই চরম দুর্দশাপূর্ণ বেগতিক অবস্থা থেকে মুক্তি পেতে হলে এই মুহুর্তে যা যা করণীয়::D

১) সঠিকভাবে পরিবার-পরিকল্পনা গ্রহণ করা।:)
২) ব্যাপক গণ-জনসচেতনতা সৃষ্টি করা এবং শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়া।
৩) একের অধিক বাচ্চা হলে অর্থদন্ডের ব্যবস্থা করা (উদাহরণ: চীন)।:P
৪) বর্তমানের বোঝা-স্বরূপ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা.............:-*

***সমস্যা সমাধানের বাকি উপায়গুলা এইবার আপনারাই চিন্তা করুন.......ধন্যবাদ !!:|
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৩
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×