আমি রাজনিতী ১কথায় ঘৃনা করি। ইসলামিক দল নন ইসলামিক দল সব দল আমার কাছে একই। বিশেষ করে আওয়ামিলীগের একটু বেশিই ঘৃণা করে থাকি। গত ছয় বৎসার দেশের বাহিরে থেকে পত্রপত্রিকা পড়ে লোকজনের কাছে শুনে দেশের আইন শৃংখলার যে একটা ধারনা আমার মনে সৃষ্টি হয়েছিল, দেশে এসে আমার ধারনা একটু উল্টোই মনে হলো। কিভাবে;-
১) ইমেগ্রেশনে।
২) বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করার সময়।
৩) ঢাকা আরিচা রোডে, রোড ক্লিয়ারের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন।
৪) মানিকগন্জ শহড়ে বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃংখলা রক্ষায় অতিরিক্ত পুলিশি ডিউটি।
৫) আমার বাসার ঠিক সামনে সার্বক্ষনিক ৩/৪ পুলিশের আইন শৃংখলা নিয়ন্ত্রনের জন্য উপস্থিতি।
ছয় বছর পর ১৬ দিনের সফরে এসে অন্যান্য দিকে খেয়াল দেয়া তেমন একটা হয়ে উঠেনি, তবু শত ব্যাস্ততার মাঝে উপরোক্ত বিষয় গুলো বিশেষ ভাবে চোখে পরাতে আমাকে মুগ্ধ করেছে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



