somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুলি খেয়ে কাঁটাতারে ঝুলে ছিল ফেলানী, পানি পানি বলে আধ ঘন্টা চিৎকার করলেও কেহ পানি নিয়ে এগিয়ে আসে নি। (কোথায় দাড়িয়ে আছি আমরা?)

০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএসএফের হাতে বাংলাদেশীদের খুন হওয়া ঠিক যেন ইজরাইলীদের হাতে ফিলিস্তিনি শিশু খুন হওয়ার মত। কারো মাথা ব্যাথা নেই, নেই কোন প্রতিবাদ। আছে শুধু অশ্রুজল তাও সেটা শুধুমাত্র খুন হওয়া পরিবারের সদস্যদের।
১৬ বছরের মেয়ে বাংলাদেশে জন্ম গ্রহণ করে কি পেল? এই প্রশ্নযদি তার আত্না এসে জাতীর বিবেককে জিজ্ঞেস করে, জাতি তখন কি উত্তর দিবে?
কোথায় জাতির পিতার কন্যা? যে কিনা বাংলাদেশের মানুষের বন্ধু, এই নিরাপরাধ ফেলানীর মৃত্যুতে তো তার কোন আক্ষেপ দেখলাম না।
কোথায় মেজর জিয়ার আদর্শে আদর্শিত নেত্রী, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রন্ধে রন্ধে মিশে আছে যার নাম? যিনি কিনা নিজেকে বাড়ি থেকে উৎখাত করার কারনে হরতাল ডাকলেন? কই কোথাও তো আপনারও বক্তব্য দেখলাম না।

আসলে তারা এসব দেখেও দেখেন না। কিন্তু তারা সবাই সবই দেখতেন যদি ঐ মেয়ে তাদের কোন দলের কর্মি হত। তার মৃত্যতে শোক দিবষও পালন করা হত, হত হরতালের ডাক ও।

আমরা হরতাল চাই না, আমরা খালেদা হাসিনার জবাব চাই না, আমরা চাই বিএসএফের হাতে অন্যায় ভাবে বাংলাদেশীদের খুন করা বন্ধ করতে হবে নয়ত বা ভারতের সাথে সাংস্কৃতির আদান প্রদান, অর্থনীতির চাল চালান বন্ধ করতে হবে। কারণ একদিক দিয়ে তারা আমাদের ভাই বোনকে অন্যায় ভাবে হত্যা করবে আর অন্যদিকে তাদের সাথেই হাত মিলিয়ে সন্ত্রাস দুরকরার নামে মানবাতার গান গাইব, এটা কখনোই হতে পারে না। আমরা এখনো এতটা অন্ধ হইনি।

বিএসএফের গুলিতে বিদ্ধস্থ হয়ে ফেলানী যখন পানি পানি বলে চিৎকার করেছিল, সে মুলত তারদেশের সরকারকেই ডাকছিল, ডাকছিল বিরুধিদলের নেতা নেত্রিদেরকে। সে ডাকছিল জাতির কর্নধারদের যারা এসিরুমে বসে বসে জাতির সেবা করার বিনিময়ের অর্থে নিজেকে বাঁচিয়ে রাখে আর যাদের বাচিয়ে রাখার কথা ছিল তাদের হত্যা করে টাকা উপার্জন করে। সে ডাকছিল কাজি নজরুল ইসলামকে তাকে নিয়ে দু'কলম লিখতে, কারণ সে ঠিকই জানত আজকাল যারা সাহিত্য লিখে লাখোটাকা কামায় তাদের কখনোই তাকে নিয়ে লেখার সময় হবে না। সে ডাকছিল দেশটির মানবতাকে, যারা মানবতার ডাক নামক সংগঠনের নামে কোটি কোটি চাঁদা উঠিয়ে বছরে দু'একটা মিছিল করে। সে ডাকছিল মসজিদের ইমামকে যারা খুৎবায় খুৎবায় ফিলিস্তিন ইরাকের কথা বলেন, সে মুলত বাংলাদেশরই শুধু নয় সারা বিশ্বের বিবেককে চোখে আংগুল দিয়ে দেখিয়ে গেলো কোথায় বাংলাদেশ কোথায় ভারত আর কোথায় বিবেক বা মানবতা।

ফেলানীর মত আর কোন কোন বাংলাদেশি যেন বিএসএফ নামক কুকুরদের হাতে খুন না হয় এই মর্মে সমগ্রজাতীকে সোচ্চার করার লক্ষে সামুর পক্ষ থেকে কোন পরিকল্পনা হাতে নেয়ার অনুরুধ জানাচ্ছি। আমরা অবশ্যই সাথে থাকব।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫৬
৪০টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×