কাকে জিজ্ঞেস করি? ভাবতে ভাবতে আলজাজিরা খুলে বসি। না কোন নিউজ নেই। এতক্ষনে ফায়ার সার্ভিসের বু বু শব্দও বিলিন হয়ে গিয়েছে।
আবার ব্লগিং শুরু করি এবং বাংলা দৈনিক গুলো পড়া শেষ করি। তারপর ভাবলাম ''মাসরাবি ডট কম'' খুলে কোন ব্রেকিং নিউজ আছে কি না জেনে নিই।
ওম্মা, প্রথম পাতায়ই বড় করে আগুনের ছবি। হৃদয়টা কম্পিত হয়ে উঠে। বিস্তারিত তেমন কিছু লিখতে পারে নি, কারন ঘটনা সবে মাত্র ঘটছে। এখনো ফলাফল চুরান্ত করা সম্ভব হয় নি।
ঘটনা হলোঃ কায়রোর ''হারফাইন'' নামক অন্চলে সাতটি ভবনে আগুন লেগে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। সনক্ষিপ্ত বর্ণনা মতে বিল্ডিং গুলো রিয়েল ষ্টেটর আওতায় কাজ চলছিল। এবং এতে বেশ কয়েকজন সাধারণ ওয়ার্কারকে মারাত্বক যখম অবস্থায় উদ্ধার করা হয়। অগ্নি নির্বাপনে আসা ৫ জন দমকল বাহিনিও আহত হয়েছেন। দমকল বাহিনি আপ্রান চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রনে আনার জন্য, আপনারা সবাই দোয়া করেন যেন আগুন দ্রুত আয়ত্বে আসে।
চলবে..........
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১১ ভোর ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





