নাম ভাটিকান সিটি হলেও এটা কিন্তু কোন সিটি বা শহড় নয়, এটি একটি দেশ বা রাস্ট্র। পৃথিবির সবচেয়ে ছোট রাস্ট্র। ছোট হলেও এর নাম দাম কিন্তু কম নয়, বিশ্বের সব মান্যগণ্য ব্যাক্তিগন ভ্রমনে আসেন এই ছোট্ট শহড়ে।
দেশটির আয়তন ৪৪ হেক্টর বা ১১০ একর। জনসঙ্খা ৮০০ থেকে একটু বেশি।
রোম শহড়ের সেন্ট্রাল ষ্টেশন থেকে বাসে ২০ মিনিট মেট্রোতে ১০ মিনিট সময় লাগে। আড় পুরু দেশটি ঘুরতে আপনার সর্বোচ্চ ১ ঘন্টা সময় প্রয়োজন হবে।
এটাকে পোপের একটি দরগা বলা যেতে পারে। একটি মিউজিয়াম, একটি গীর্জা ও পোপের ভাষন দেয়ার এক আলিশান কুরসি ও ভাষন শোনার জন্য শ্রোতাদের বসার স্থান, এই হলো সংক্ষেপে ভাটিকান সিটির দৃশ্য।
তবে মিউজিয়াম ও গির্জার দেয়ালে পাথরের তৈরি কারুকার্জ বেশ উপভোগ্য। গির্জার ভিতরে ৫০টন সোনার তৈরি অনেক গুলো মমদানি ও পুপের বসার চেয়ারের সামনে ভিজিটরদের ক্যামেরার ফ্লাসের ঝলকানিতে চক্ষু অন্ধ হয়ে যাবার অবস্থা।
গির্জার বাহিরে চারিদিকে গোলাকার দেয়ালে ঘেরা স্থানটুকুও বেশ দেখার মত।
বেশকিছু ছবি তুলেছি, কিন্তু এখন শেয়ার করা সম্ভব হলো না, তাই গুগল থেকে কিছু ছবি শেয়ার করলাম।
http://en.wikipedia.org/wiki/Vatican_City

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



