somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডরাইলেই ডর হান্দাইয়া দিলে কিসের ডর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন কিছুটা শান্ত থাকার পর বিএসএফ আবারও হিংস্র হয়ে উঠেছে।
আটক করেছে পাঁচ বাংলাদেশীকে, পতাকা বৈঠকের পরও তিনজনকে ছাড়েনি। তাহলে কোথায় রইল বর্ডার কমিটমেন্ট আর কোথায়ই বা রইল বিশ্ববিখ্যাত সৈন্যদের মর্যাদা।

এক বাজারে এক পাগল থাকত। নেংটা পাগল।
তিনদিন ধরে কোন খাবার নাই।
কেহ ডেকে খেতেও দেয় না।
অবেশেষে সহ্য করতে না পেরে সাহসী হয়ে উঠল।
বাজারে হাটতে হাটতে এক ঝুলা গুরের হাড়ির ভিতর সম্পুর্ন হাত ঢুকিয়ে দিল। ঢুকিয়ে যেহেতু দিয়েই ফেলেছে তাই দোকানদার কিছুই বলতে পারল না।
পাগল মনের সুখে হাত চাটতে চাটতে হাটতে লাগল।
সামনে পরল মুড়ির দোকান।
এবার হাতে রস মাখা হাত ঢুকিয়ে দিল মুড়ির বস্তার ভিতর।
পুরু হাত ভরে গেল মুরিতে।
এবার পাগলের মুখে হাসি ফুটল।
গুড় দিয়ে মুড়ি খেতে লাগল আর বলতে লাগল, ডরাইলে ডর। হান্দাইয়া দিলে কিসের ডর।

গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে।
ছোট বেলায় পুকুরে কিংবা খালে গোসল করার সাময় আমরা অনেকেই উচুঁ গাছ কিংবা ব্রিজ থেকে লাফ দিয়ে থাকি। অনেকে আবার ভয়ে নিঁচেও নেমে আসি। যদিও জানি যে লাফ দিলে কিছুই হবে না, তবু ভয়কে জয় করতে পারি না।

আমাদের অবস্থা হয়েছে ঠিক তেমনি। কোথায় যেন একটা ভয় কাজ করছে। অথচ ভয়ের কিছুই নেই। আমাদের আছে বিশাল জন শক্তি। আছে ভাল মাথা। ভাল ব্রেইন খাটিয়ে নতুন কিছু উদ্ভাবন করে খুব ভাল ভাবেই বাঁচতে পারব আমরা।

কিন্তু নিজের পায়ে দাড়াবার সাহসটাই কেন যেন আমাদের হয়ে উঠছে না।

ভারত অনেক বড় দেশ, শক্তিশালীও বটে। তাইবলে যে আমাদের তাদের করুনাতেই বাঁচতে হবে এমনটা ভাবছে আমাদে বৃহৎ একটি গোষ্টি।

অথচ, আমরা যদি একটু সাহস করে মাথা উচুঁ করি তাহলে ভারতও আমাদের যথেষ্ট সমীহ করবে।

যেমন:
মনমোহন সিং ও তার দলকে খালি হাতে ফিরিয়ে দিয়েছি, এতে আমাদের কি কোন ক্ষতি হয়েছে?? হয়নি বরং আমাদের আরো দাম বেরেছে। কদর বেরেছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি ভারতের সাথে কোন চুক্তি না করি তবে যতদিন চুক্তি না করব ততদিন তারা আমাদের পিছন পিছন ঘুড়বে। আমাদের দাবি দাওয়া মানবে।

> বিপিএল। এখনো শুরুও হয়নি, অথচ আইপিএল কমিটির মাথা ব্যাথা শুরু হয়েগেছে। বিপিএল যদি সাকসেস হয় তবে আইপিএলের যৌলুস্য কমে যাবে। অথচ, তাদের টুর্নামেন্টে আমাদের মাত্র সাকিবকেই কেনা হয়েছে। তামিমের মত হার্ড হিটারকে বাদ দিয়ে তারা সাদা চামড়া খুজতে গিয়ে জিম্বাবুয়ের মত দেশ থেকে মুরগি কিনে আনে।
এখন বিসিবি যদি চালাক হয় তবে এখনি সময় গুটি চালার।
সাকিবকে নিষেধ করেদিক আইপিএলে যেতে। ব্যস্‌.... পুরু আইপিএল গড়ম হয়ে যাবে।
পাকিস্তানের সাথে কোন ক্রিকেটিয় সম্পর্ক নেই, শ্রীলন্কার সাথেও তাদের সম্পর্ক বেশ খারাপ বাংলাদেশও যদি তাদের এ্যভোয়েড করে তবে তারা অবশ্যই ভয় পাবে, লজ্জা পাবে। নতুন করে ভাবতে শুরু করবে।

> বিজিবি'র অবস্থা এমন দেখা যাচ্ছে যে, বিএসএফ বিনা বাঁধায় আমাদের সীমান্তে ঢুকে যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যেতে পারবে। যদি তাই না হতো, তবে গত কিছুদিন আগে যখন একজন বিজিবিকে ধরে নিয়ে গেল তখন বাকি দুইজন নাকি পালিয়েছিল। সথিকে রেখে যারা পালাতে পারে তারা সাধারণ মানুষের জন্য জীবন দিতে চাইবে এটা ভাবতে অনেক ধৈর্যের প্রয়োজন।

অথচ, ভারত বড় রাস্ট্র হয়েও আমাদের সাথে বিভিন্ন চুক্তি নিয়ে যেই আচরণ করছে এর পরিপ্রেক্ষিতে আমাদের বিজিবিরই উচিত ছিল বিএসেএফের ভুমিকায় থাকা।


বর্ডারের বর্তমান অবস্থাঃ
বাংলাদেশ-ভারত ‘মৃত্যুর সীমান্ত’


Click This Link target='_blank' >পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ


ভারতীয় বোর্ড কর্তারা ভয় পাচ্ছেন আইপিএলের মতো একই রকম সফল কোনও টুর্নামেন্ট অন্য দেশে হলে আইপিএলের জৌলুস কমে যাবে। তাই তাঁরা প্লেয়ার ছাড়তে চাইছেন না।


আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। ফেব্রুয়ারী মাসের এক তারিখ থেকে আমরা প্রায় সাত হাজার তরুণ সবধরনের ভারতীয় পণয় বয়কট করেছি। আপনিও দেশের স্বার্থে দেশীয় পণ্য কিনুন, নিজেকে ধন্য করুন।
Click This Link

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৬
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×