somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমন জুবায়েরের অদৃশ্য ভালবাসায় শিক্ত আজ ব্লগ সমাজ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম দেখায় ভালবাসা মনে হয় কম বেশি সবার জীবনেই ঘটে। কিন্তু না দেখে ভালবাসা খুব কম মানুষের জীবনেই আসে। তবু মানুষ এটা বিশ্বাস করে। খুব ভালভাবেই উপলব্ধি করে এই ভালবাসার অনুভুতিকে। হটাৎ বৃষ্টি সিনেমায় নায়ক নায়িকার না দেখে ভালবাসাকে মেনে নিয়েছিল সবাই।

আর আজ মেনে নিলাম ইমন জুবায়েরের ভালবাসাকে।

সামহোয়্যারইনব্লগ যে তার ব্লগারদের মাঝে কতটা ভালবাসার সৃষ্টি করেছে নিজের জীবনের বিনিময়ে সেটা আজ প্রমান করলেন আমাদের সবার প্রিয় ইমন জুবায়ের ভাই। আজ যেন এক অদৃশ্য প্রেমে দেবদাস সমস্ত ব্লগার। ফেসবুক, ব্লগ, ইয়াহু, টুইটার সর্বত্রই কেবল আজ একই সুর। উই উইল মিস ইউ ইমন জুবায়ের। কিন্তু কেন সবাই তাকে মিস করবে? কেন আমি তাকে মিস করবো? আমি তো কখনো তাকে দেখি নি। তার বাড়ি কোথায় তাও জানি না। সে কোন দল সাপোর্ট করে, কাকে ভোট দেয়, কি জব করে কিছুইতো জানি না। তার ফোন নাম্বার, ফেসবুকে ফ্রেন্ড, স্কাইপে কথালাপ কিংবা ইয়াহুতেতো কখনো তাকে ইমেইল পাঠাইনি। ভুলেও কখনো তাকে টুইটারে ফলো ও করিনি। তবে তাকে কেন আমি মিস করবো! কেন তাকে হাজার হাজার অদেখা আত্না মিস করবে! কারন একটাই, ভ্রতৃত্ববোধ নামের অদৃশ্য ভালবাসায় সিক্ত আমরা সবাই। তাই আজ ব্যাকুল বাংলাদেশের সমস্ত ব্লগাররা।

প্রিয় ইমন জুবায়ের
ভাল থেকো বন্ধু। আমরা তোমাকে ভূলবোনা। তোমার অনবদ্য সৃষ্টিসমুহকে মুছে ফেলবো না। তোমার পরিবারের সবার মতো আমরাও তোমার পরকালের মুক্তি কামনা করি। তোমার সাথে সাথে তোমার পরিবারকেও আমরা শ্রদ্ধাভরে স্নরণকরি। বিদায়।

সমস্ত পাঠকদের উদ্দেশ্যে:
প্রিয় ব্লগার বন্ধুরা, মানুষে মানুষে কিছুটা ভুলবুঝাবুঝি হয়েই থাকে। ইমন ভাইয়ের সাথেও হয়তো অনেকের হয়েছিল। তাই বলে কি তাদের আজ ইমন ভাইয়ের জন্য খারাপ লাগছে না!! অবশ্যই লাগবে। তাই সকল ব্লগারদের অনুরুধকরছি, প্লিজ প্লিজ ব্লগে যখন কারো মতের সাথে আপনার না মিলে তখন তাকে গালি দিবেন না। এমন কথা বলবেন না যাতে সে এমন আঘাত পায় যা মরলেও ভূলবে না। ইমন ভাইয়ের উপর কারো মন খারাপ থাকলে তাকে মাফ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×