তসলিমা নাসরিন ইস্যুর পর এবার ভারতের সাবেক রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণানের একটি বইকে কেন্দ্র করে পশ্চিম বঙ্গে শুরু হয়েছে বিতর্ক। সাবেক রাষ্ট্রপতি রচিত ওই বইয়ে মুসলমানদের নবী মোহাম্মদ (সাঃ) এর কাল্পনিক ছবি মুদ্রিত আছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মৌলানা নুরুর রহমান বরকাতি এ প্রসঙ্গে বলেছেন, "ইসলামে নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ছবির কোন স্থান নেই। এ ধরণের কোন ছবি ছাপা অনৈতিক। কারণ এটা মুসলমান সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করে।"
তিনি বলেন, "এ ধরনের কর্মকান্ডের ফলে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে।"
নিউ দিল্লি ভিত্তিক এক প্রকাশক কর্তৃক ওই বইটি মাস ছয়েক আগে বাজারে আসে। এর পর থেকেই এটা নিয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি এই বিতর্ক চরম আকার ধারণ করেছে যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর বলে মনে করছেন অনেকে।
পশ্চিম বঙ্গের সংখ্যালঘু বিষয়ক উন্নয়ন মন্ত্রী আব্দুস সাত্তার বইটির বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন।
পশ্চিম বঙ্গের মুখ্য মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যরে কাছে লেখা এক চিঠিতে সাত্তার বলেন, "এই বইটির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরী।"
তিনি জানান, নগরীর বই বিক্রির সবচেয়ে বড় বাজার কলেজ স্ট্রিটের একাধিক পুস্তকালয়ে বইটি বিক্রি হচ্ছে।
মন্ত্রী বলেন, "আমি মুখ্য মন্ত্রীকে বলেছি এই রাজ্যে এ বই বিক্রি হওয়া বাঞ্ছনীয় নয়। এবং বিষয়টি কেন্দ্রেরও গোচরে আনা প্রয়োজন।"
বইটির প্রকাশক অবশ্য ইতোমধ্যে জানিয়েছেন যে যদি বইটি কোন স¤প্রদায়ের অনুভূতিকে আহত করে থাকে তাহলে তারা বিদ্যমান বইগুলিও নষ্ট করে ফেলতে রাজী আছেন।
এভাবে আর কত???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


