আমার প্রিয় পোস্ট

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

বাংলাওয়ার্ডঃ বিজয়কে তাড়িয়ে অভ্র পাবার আগে আকাশের চাঁদ হাতে পাওয়া এক বাংলা লেখার সফটওয়ার নিয়ে স্মৃতিকথন:P:P:D

০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৪

শেয়ারঃ
0 5 0



অনেক আগে আমি বিজয় এ বাংলা লেখা ছেড়ে দিয়েছিলাম, আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় নাই, সবচেয়ে বেশি বিরক্ত লাগত পুচকি এক সফটওয়ার কিন্তু সেটআপ দিলেই পিসি রিস্টার্ট দিতে হয়X((X(( ১হাত বাঙ্গীর ১৩হাত বিচি আর কি। বিজয়ে লিখতে গিয়ে কিবোর্ডে বাংলা অক্ষর খুজে খুজে লিখতে গিয়ে হয়রান হয়ে যেতাম।এরপর কিভাবে যেন নেটে পেয়ে গেলাম বাংলাওয়ার্ড । ধুমধাম ডাউনলোড দিলাম। বেশ ভালো লাগছিলো, ফোনেটিকের মত লেখা যায়, সামান্য আলাদা। কিন্তু বিজয়কে তাড়াতে পেরেছিলাম, এটাই বড় কথা:P:P

আজ এক ব্লগারের বিজয় সফটওয়ার এর লিংক চাওয়া পোষ্টে গিয়ে বাংলাওয়ার্ড আর অভ্রর লিংক দিলাম। এই বাংলাওয়ার্ড আগে ফ্রি ছিলো, আজ দেখি ঐটা আর ফ্রি নাই, অনেক কষ্টে মিডিয়াফায়ার এর লিংক পেলাম, কালেকশন হিসাবে নামাতে পারেন

তবে আমি এখন অভ্র ব্যবহার করলেও এই বাংলাওয়ার্ড মাঝে মাঝে ব্যবহার করি, কারন বাংলায় কোন লেখা এনিমেশনে আনলে অভ্রতে লিখে ব্যবহার করা যায় না, তখন এই বাংলাওয়ার্ড দিয়েই কেল্লা ফতেB-):P:)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাওয়ার্ডবাংলা লেখা ;
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:০১
আহমদ ময়েজ বলেছেন:
এই তো আমি বিজয় কিবোর্ড দিয়ে অভ্র ব্যবহার করলাম। কোনো অসুবিধা তো হলো না। বিজয় তো সবসময়ই চালু থাকে, কখনও তো রিস্টার্ট দেয়ার প্রয়োজন হয়নি (বিশেষ করে বিজয়ের জন্য)। মনে হয় অন্য কোথাও ঘাপলা আছে।


তবু স্বাধীনভাবে নিজেরটাই ব্যবহার করুন। এতেই শান্তি। কিন্তু অন্যটা খারপ ভাবার কোনো কারণ নেই।
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১১

লেখক বলেছেন: ধন্যবাদ। অনেকেরই বিজয় অপছন্দ। যাহোক যার যেটা ভালো লাগে, সেটাই ভালো :)

২. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১০
এস বাসার বলেছেন: আমার ল্যাম্পুতে বিজয় চলেনা, বাংলা ওয়ার্ড কি চলবে? ভিসতা বেসিক।
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১২

লেখক বলেছেন: এক্সপি/ভিস্তা দুটাতেই ব্যবহার করছি। সমস্যা নাই।

৩. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৮
বিডি আইডল বলেছেন: ব্যবহার করি নাই কখনও
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: অভ্রর আগে এইটা দিয়ে বাংলা লিখতাম।

০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৫
পারভেজ রবিন বলেছেন: সবচেয়ে বেশি বিরক্ত লাগত পুচকি এক সফটওয়ার কিন্তু সেটআপ দিলেই পিসি রিস্টার্ট দিতে হয় ১হাত বাঙ্গীর ১৩হাত বিচি আর কি।

-খাটি কথা।

@ আহমদ ময়েজ, বিজয়ের বর্তমান ভার্শনগুলোতে রিস্টার্ট করে না। আগের ভার্শনগুলোতো করত, তাই হয়তো আপনি দেখেন নি।
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ রবিন আপনাকে, আমি বিজয়কে তালাক দিছি ২০০১/২০০২ এর সময়ে।

৬. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৬
নেহাল হাসনাইন সার্জা বলেছেন: মুকুট ভাই, আমারও হাতে খড়ি সেই বিজয় এই.. ৯৬ ৯৭ এ ইংরেজির থেকে বিজয় দিয়ে বাংলাই ভালো এবং স্রুত লিখতে পারতাম...

পরে আস্তে আস্তে সব ভুলে যাই, রিস্টার্ট আর স্লো স্টার্টের জন্য এক সময় বিজয় ইন্সটলই করতাম না......

পরে বর্তমানে অভ্র দিয়ে সব ঝামেলা মিটে গেছে......
সত্যিই অভ্র সুপার!!
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন: অভ্র আসলেই বাংলা লেখার জন্য বেস্ট! যারা এখনও বিজয় নিয়ে আপ্লুত হন, তাদের দেখে আমিও আপসোস করি :)

৭. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩০
জেমস্‌বন্ড বলেছেন: আমার শুরুই তো হইছে "অভ্র" দিয়া । এরে দিয়া আমি যে কত উপকার পাইছি তা আর বলতে :-B :-B :-B :-B :-B
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১২

লেখক বলেছেন: হে হে হে, অভ্র সেরা।

৮. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩১
নাঈম বলেছেন: ইস্ট অর ওয়েস্ট
অভ্র ইজ দা বেস্ট :-B :-B :-B
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: ১০০% হাছা কথা

৯. ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
জনৈক আরাফাত বলেছেন: অনেক সময় বিজয়ের ফন্ট দরকার পড়ে।
অভ্র দিয়ে লিখেই তখন ফন্ট কনভার্টার দিয়ে কাম সারি! B-)
০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: :-B B-)) :-P

 

মোট সময় লেগেছে ১.৩৭৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ