আমার প্রিয় পোস্ট

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করিঃ ২য় পর্ব!

০৮ ই মে, ২০১০ বিকাল ৪:২০

শেয়ারঃ
0 18 0

আমরা কি সবাই প্রিয় বাংলাদেশের সব এলাকার বিখ্যাত খাবারের নাম জানি? অথচ অনেক জায়গায় আমি ঘুরে বেড়িয়েছি, যদি ঐ এলাকার সুস্বাদু খাবারের নাম জানেন, হয়ত ঘুরে বেড়ানোর সময় রসনা তৃপ্তি করতে পারবেন। এই লক্ষ্যে আগে পোষ্ট দিয়েছিলাম সারা বাংলাদেশের বিখ্যাত ও সুস্বাদু খাবারের তালিকা করতে। অনেকেই অভূতপূর্ব সাড়া দিয়েছেন। সব আপডেট নিয়ে আবার পোষ্ট দিলাম, প্লিজ সবাই নিজের এলাকার বিখ্যাত খাবার (তৈরি করা, প্রকৃতি প্রদত্ত-শস্য-ফল-মাছ-শাক-সবজি নয়) এর নাম, যদি সম্ভব হয় ছবি সহ দিন।

আগের সূচনা পর্বঃ আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি।

বগুড়ার দই
টাঙ্গাইলের চমচম
ব্রাহ্মণবাড়িয়ার তালের বড়া
বাঘাবাড়ির ঘি
নওগাঁর প্যারা সন্দেশ
নাটোরের কাচাগোল্লা
মুক্তাগাছার মণ্ডা
কিশোরগঞ্জ-নেত্রকোণার বালিশ মিষ্টি
ময়মনসিংহের আমিরতি
কুমিল্লার রসমালাই
নোয়াখালীর নারকেল নাড়– ও ম্যাড়া পিঠা
সিলেটের পাঁচলেয়ার চা
সিলেটের চুঙ্গাপুড়া
সাতক্ষীরার সন্দেশ
যশোরের জামতলার মিষ্টি
যশোরের খেজুরের নোলন গুড়ের প্যারা সন্দেশ
যশোরের খেজুর রসের ভিজা পিঠা
মাদারীপুরের রসগোল্লাতো
রাজশাহীর তিলের খাজা
শেরপুরের (জামালপুর) ছানার পায়েস, ছানার পোলাও
চিটাগাং এর মিষ্টি পান
সিলেটের সাতকড়ার আচার
সিরাজদিখানের পাতক্ষীরা
রাজবাড়ির শংকরের ক্ষীরের চমচম
নওগাঁর রসমালাই
পাবনার প্যারাডাইসের প্যারা সন্দেশ
পাবনার শ্যামলের দই
সিরাজগঞ্জের শাহজাদপুরের পানিতোয়া
পুরান ঢাকার বাকেরখনি
চট্রগ্রামের মেজবানের মাংস
কুষ্টিয়ায় মহিষের দুধের দই।
মেহেরপুরের সাবিত্রী নামে একটা মিষ্টান্ন
পুরান ঢাকার হাজীর বিরিয়ানী।
বেইলি রোডের ফকরুদ্দিনের কাচ্চি।
ধানমন্ডির মামা হালিম।
ঘরোয়ার খিঁচুড়ী-মতিঝিল।
শওকতের কাবাব-মিরপুর বেনারশী পল্লী।
কিংস বেকারীর- মালাই রোল-গুলশান-১।
নোয়াখালী হোটেলের-গরুর গোস্ত ভূনা-পল্টন।
আবুলের-মালাই চা- বায়তুল মোকারম/পল্টন ওভারব্রীজের নীচে।
নন্দন রেস্তোরার- কপি মিক্সড চা- মহাখালী।
ধানসিঁড়ির-মুরগীর রাব-বি-কিউ টিকিয়া-গুলশান-২।
কুষ্টিয়ার তিলে খাজা
ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখি!
মানিকপুর-- চকরিয়ার মহিষের দই
রাঙ্গামাটির জুম রেস্তোরার বাঁশের ভেতর তৈরী খাবার।
জামানের চা (আন্দর কিল্লা)
ইকবালের সন্দেশ(দেওয়ান বাজার)
বোম্বাইয়াওয়ালার ক্ষীর(এনায়েত বাজার)
চন্দনাইশের গুরা আলু
মিসকিন শাহ মাজার এর সামনে চট্রগ্রাম বিহারী হোটেল ( চট্টগ্রাম কলেজের সামনে)মাংস রান্না ভুনা
পুরান ঢাকার নান্নার বিরিয়ানী
মহাস্থানের কটকটি
হোটেল নিরবের ব্রেন ভুনা
হাতিরপুলের শর্মা হাউসে শর্মা
স্টারের শিক কাবাব
ঠাটারী বাজার স্টারের বিরিয়ানী
আম্বরখানার হোটেল মারজিয়ার গরু ভুনা
কুষ্টিয়ার স্পেশাল চমচম
নেত্রকোনার বালিশ মিষ্টি
ঢাকার চকবাজারের নুরানী লাস্সী
ঢাকার বংগবন্ধু আভিনিউ এর পূর্ণিমার জিলাপী
গুলশান এর সমরখন্দ এর রেশমী জিলাপী
মতিঝিলের ঘরোয়ার খিচুরী
পল্টন এর কস্তুরীর বাংলা খাবার
মহেশখালীর মোষের দই
চাঁপাইনবাবগঞ্জের কলাইএর রুটি
রাজশাহীর রসকদম
চাপাই নবাব গঞ্জের শিবগঞ্জের চমচম
হ্যালভেশিয়ার(রাইফেলস স্কয়ার) চিকেন ব্রোস্ট।
কিমা খিচুরি- "কৈ-পাবদা রেস্টুরেন্ট", মিরপুর-১।
স্পিনাচ(ধানমন্ডি ৯/১০এ) এর ভেজিটেরিয়ান ডিশ
ষ্টারের ফালুদা (ঠাঠারি বাজার)
শিবগঞ্জের (চাঁপাই নবাবগঞ্জ) চমচম, প‌্যারা সন্দেশ।
কাফে কর্ণারের (বাংলাবাজার, ঢাকা), ক্রাম চপ (মাংশের কাটলেট)
বিরেন দা'র সিঙ্গারা (অলকার মোড়, রাজশাহী)
চকবাজার ১০ নং গলির ঝালমুড়ি।
প্রমিনেন্টের (ঢাকার অভিজাত মিষ্টান্ন শপ) মালাই চপ, শন পাপড়ি।
পুরান ঢাকার হাজির বিরানী।
শেরপুরের (জামালপুর) ছানার পায়েস, ছানার পোলাও।
আম্বালা ও ঢাকা ক্লাবের কাচ্চি বিরানী।
সিলেটে উন্দাল এর স্পেশাল ভেজিটেবল
খুলনার চুই-রাজ হাঁসের মাংস ( ব্লগার মহলদারের সৌজন্যে)
গোয়ালন্দ ঘাটের ইলিশ এবং অন্য মাছ রান্না ,
কিশোরগঞ্জের তালরসের পিঠা ( চিনির শিরায় ভেজানো)
ভৈরবের নকশী পিঠা ,
দিনাজপুরের শীদল,
....................................চলবে!!

নিজেরা আরো খাবারের নাম (রান্না করা খাবার, প্রকৃতি প্রদত্ত খাদ্যশস্য নয়) দিন, সেই সাথে যদি পারেন সংশ্লিষ্ট খাবারের ছবি দিন। উদ্দেশ্য একটাই পূর্ণাঙ্গ ও তথ্যবহুল খাবারের তালিকা। দেখা যাবে একসময় সবারই কাজে লাগবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সুস্বাদু খাবারবাংলাদেশের খাবার তালিকা ;
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই মে, ২০১০ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: ভাইডি খালি হাসি দিলে হবে না, নিজের এলাকা থেকে কিছু নাম দেন....

২. ০৮ ই মে, ২০১০ বিকাল ৪:৩৩
বাবুনি সুপ্তি বলেছেন: ওরে ওরে ভাইয়া কত খাবার! সব কবে খেয়ে লিস্ট শেষ করতে পারব :P
০৮ ই মে, ২০১০ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: নিজের এলাকার খাবারের নাম দাও জলদি, নইলে জরিমানা,...। ;)

০৮ ই মে, ২০১০ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ডরাইলে হবে না, নাম দিন ভাই :-(

৪. ০৮ ই মে, ২০১০ বিকাল ৪:৪৩
অপ্রিয় সত্য ৭০০ বলেছেন:
সব "তারা" তো একাই গুনেছেন
ভাইডির জন্য কি কিছু রেখেছেন :)
০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: X( X(( :-/ /:) :-*

৫. ০৮ ই মে, ২০১০ বিকাল ৪:৫৬
করবি বলেছেন:
লিস্টের অনেক কিছুইতো খাওয়া হয় নাই দেখি :(
০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: দাওয়াত দিয়ে শুরু করিয়েন ;)

৬. ০৮ ই মে, ২০১০ বিকাল ৫:০৫
পাহাড়ের কান্না বলেছেন: এইটা সংরক্ষনে রাখলাম। যখন যেইখানে যামু লিস্ট দেইখা রওনা দিমু। বরিশালের আমড়া এ্যাডান।
০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ভাই আগের বলেছি এটা রান্না করে বানানো খাবারের তালিকা, ফলমূল, খাদ্যশস্যের তালিকা না।

৭. ০৮ ই মে, ২০১০ বিকাল ৫:৪২
স্বপ্নখামারী বলেছেন: ওপস... আগে কালেকশনে নিয়া রাখি... নো কম্প্রোমাইজ...
০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: নাম দিন ভাই

০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩১
আন্ধার রাত বলেছেন:
সিলেটে উন্দাল এর স্পেশাল ভেজিটেবল--এটা কেমনে কী--জীবনেও শুনলাম
না---এই তত্ত্ব আপনাকে কে দিয়েছেন?
০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: আমিতো যাচাই করি নাই, কেউ যদি ভুল তথ্য দেয় কেমনে যাচাই করবো?

১০. ০৮ ই মে, ২০১০ রাত ৮:০১
মেহবুবা বলেছেন: কি বলে ধন্যবাদ বুঝতে পারছি না ।
আমার প্রিয় পোষ্টে আপনার খাবার নিয়ে পোষ্ট একজনকে দেখাতে জানাল

"রাজবাড়ির শংকরের ক্ষীরের চমচম" গত বৃহসপতিবার তাদের বাসায় এসেছে । আমার আগ্রহ অসীম। বলে দিয়েছি ডিপে রেখে দিতে ।
আগে খাওয়া হয়নি ।
০৮ ই মে, ২০১০ রাত ৮:০৯

লেখক বলেছেন: আমার ভাগ যেন ঠিক ঠাক থাকে, নইলে কিন্তু.................. ;)

১২ ই মে, ২০১০ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: নাম দিন ভাই

১২. ০৮ ই মে, ২০১০ রাত ৯:২১
দ্যা ডক্টর বলেছেন: চট্টগ্রাম, জিইসি মোড়ে ক্যান্ডির জিলাপি।
১২ ই মে, ২০১০ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: সামনের আপডেটে

১৩. ০৮ ই মে, ২০১০ রাত ১১:৫৮
রবিনহুড বলেছেন: সিলেটের "বাশের করুল বা কচি বাশের তরকারী" আর বাশের ভেতর ভাত মশলা মিশিয়ে তৌরি নাম জানি না... :P

কক্সবাজারের লইট্যা মাছের ফ্রাই এবং শুটকি... আহ...

রাঙ্গামাটির পেদা টিং টিং এর "ব্যম্বুচিকেন"... আহ অমৃত।

ভৈরবের "ছিটা পিঠা", মুরগীর মাংশ দিয়ে... আহ...
ভৈরবের "কলা পিঠা"...ওয়াও..

আমার দেখা মতে ভৈরব্যা মানুষ হইর পিঠা খাওনের যম... =p~

আর সব কিছু খাওয়ার শেষে, চিটাগাংএর "সাচি পান"... :-B
১২ ই মে, ২০১০ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: জিভে জল চলে আসলো :-(

১৪. ০৯ ই মে, ২০১০ রাত ১২:১৯
জেরী বলেছেন: গাজীপুরের সেরা খাবার কি ...সেটা তো আমি জানিনা:(
১২ ই মে, ২০১০ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: জেরীপা, দেখি আমার পড়শি ;)

১২ ই মে, ২০১০ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: ;)

১৬. ২২ শে মে, ২০১০ রাত ৯:০৩
মেহবুবা বলেছেন: ডামুড্যা (শরীয়তপুর) এর দই । খুব মজা ।

"রাজবাড়ির শংকরের ক্ষীরের চমচম"-- ভয়ঙ্কর রকম বেশী ক্যালরী । হার্টের রোগীদের জন্য রিস্কি ।
১৭. ০৫ ই জুন, ২০১০ রাত ১০:১১
মেহবুবা বলেছেন: আরেকটা নেন ' যশোরের ছানার মালপোয়া ' । সুস্বাদু ।
১৯. ০৬ ই জুন, ২০১০ দুপুর ১২:২৫
মুকুট বলেছেন: খুব বেশি সাড়া নেই, ব্লগের জনপ্রিয় ব্লগাররা হয়ত এই পোষ্ট দিলে অনেক নাম আসতো।
২০. ১৭ ই জুন, ২০১০ রাত ১০:১৩
বাবুনি সুপ্তি বলেছেন: হুম হয়ত। তেমন নাম আশল না। আমি অনেক চিন্তা করেছি। কিছুই মনে পরে না। তবে মাঝে মাঝে নাম দেখতে আসি।
২০ শে জুন, ২০১০ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ১৭ ই জুন, ২০১০ রাত ১০:৩৪
পথে প্রান্তরে বলেছেন:
রাঙ্গামাটির ইস্পাল বাঁশের মধ্যে রসুন মরিচ দিয়ে কসানো কচি মুরগি অথবা মাছের ঝোল রান্না

২০ শে জুন, ২০১০ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: এটা দেয়া আছে

২৩. ২০ শে জুন, ২০১০ বিকাল ৫:২২
তাহসিন আহমেদ বলেছেন: মিরপুর-১ প্রিন্স হোটেলের হালিম,
সিংগারা,
প্রিন্স বেকারির সমুচা ভালো।
আগে অনেক ভালো ছিলো,এখন মান কমে গেছে,তাও বেশ ভালো,অন্যদের চেয়ে।

মিরপুর-১ মিজান,নবীর চটপটি ও ফুচকা।
মুসলিমের কাচ্চি ও চিকেন বিরিয়ানি ভালো।

মিরপুর-১০ গ্রামিন রেস্তোরার শিককাবাব ভালো।

শওকাত কাবাব অনেক পুরোনো ও নামডাক অনেক,এদের চাপ খুব মজার।তবে সব আইটেম তেলে ভাজে,তাই রেগুলার খাওয়া যায় না।

মিরপুরের চাইনিজের কাছাকাছি খেতাপুরি,পানির ট্যাংকির কাছে বটের কাবাব[এ২টা রোডসাইড :(]

মিরপুর ১১ তে ১টা কমিউনিটি সেন্টারের বিয়েতে ফার্মের মুরগির রোস্ট খাইছিলাম।এমন স্বাদ আজ পর্যন্ত আমি কোন হোটেল,দাওয়াত,গেস্ট/রেস্ট হাউসে ও পাইনি।আমি ফার্মের মুরগি ই খাইনা,খেতে পারিনা।:( মিরপুর বাংলা স্কুলের ঠিক অপজিটে কমিউনিটি সেন্টার টা ছিলো।৬ বছর আগের কথা।


পুরোনো ঢাকার হাজীর বিরিয়ানি খাইছি,সুপার ভুয়া। মতিঝিলের ফখরুদ্দিনের বিরিয়ানি খাইছি,সাধারন লাগছে,সেতুলনায় দাম অনেক বেশি।মুসলিমের বিরিয়ানি অনেক ভালো এদের চেয়ে মিরপুরে।:)
২১ শে জুন, ২০১০ বিকাল ৫:২০

লেখক বলেছেন: ধন্যবাদ, সামনের আপডেটে এডাই দিব

২৪. ০১ লা জুলাই, ২০১০ সকাল ১০:০৯
কাকপাখি ২ বলেছেন: পুরান ঢাকার "নান্নার বিরিয়ানি", "বিসমিল্লাহ কাবাব", "রয়েলের লাবান"।
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ সামনের আপডেটে

২৫. ০২ রা জুলাই, ২০১০ রাত ১:০৭
মোসারাফ বলেছেন: ঝিটকার হাজারী গুড় (মানিকগঞ্জ)।
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:১৫

লেখক বলেছেন: ভাইরে গুড়কে রান্না করা খাবারের সাথে তুলনা?

০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: উহু, রান্না করা খাবার এর তালিকা

২৭. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:২১
মোসারাফ বলেছেন: লেখক বলেছেন: ভাইরে গুড়কে রান্না করা খাবারের সাথে তুলনা?

ভাইরে গুড় কি গাছে ধরে ;) :) ? রান্না করেই তো গুড় বানাতে হয়। যেমন দই, জিলাপী, চমচম ইত্যাদি।
২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: হা হা হা, তাও ঠিক, মাগার....গুড়তো সরাসরি খাওয়া হয় না, ঐটা আর একটি খাবার তৈরির উপদান ;)

২৮. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:২৭
মোসারাফ বলেছেন: ---------------------
নওগাঁর প্যারা সন্দেশ
নাটোরের কাচাগোল্লা
মুক্তাগাছার মণ্ডা
মাদারীপুরের গুড়
কিশোরগঞ্জ-নেত্রকোণার বালিশ মিষ্টি
ময়মনসিংহের আমিরতি
-----------------------
যশোরের জামতলার মিষ্টি
যশোরের খেজুরের নোলন গুড়ের প্যারা সন্দেশ
যশোরের খেজুর রসের ভিজা পিঠা
মাদারীপুরের রসগোল্লাতো
রাজশাহীর তিলের খাজা
--------------------------
বোম্বাইয়াওয়ালার ক্ষীর(এনায়েত বাজার)
চন্দনাইশের গুরা আলু
ফরিদপুরের খেঁজুরের গুড়।
মিসকিন শাহ মাজার এর সামনে চট্রগ্রাম বিহারী হোটেল ( চট্টগ্রাম কলেজের সামনে)মাংস রান্না ভুনা


মানিকগঞ্জের গুড়ে কি সমস্যা করল ভাই?
২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: আয় হায় ফরিদপুরের খেঁজুরের গুড় ও মাদারীপুরের গুড় মিস্টেক হইছে, সরায়ে দিচ্ছি :((

২৯. ২১ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:০৮
বািক িবল্ল্াহ বলেছেন: ভাই ব্রাহ্মণবাড়িয়ার তালের বড়ার সেরা খাবার এটা আপনাকে কে বলছে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আমি আজও পর্যন্ত শুনি নাই তালের বড়া ব্রাহ্মণবাড়িয়ায় সেরা খাবার
৩০. ২১ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৭
কবির চৌধুরী বলেছেন: জেলা অনুযায়ী আলাদা করে লিখতে পারলে ভাল হয়!
অন্তত বড় শহরগুলোর খাবার তালিকা।


- মোস্তাকিমের চাপ, আর শত মষলা দেয়া মিষ্টি পান - জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর, ঢাকা

৩১. ২৭ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৯
মানবিক ৩০ বলেছেন: MANIKGONR J E MOLINA SWEETS ER DOI........PAGLAR DUKANER ROSMALAI.............AH !
৩২. ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩১
মহলদার বলেছেন: খুলনার চুই ঝাল-রাজহাঁস এর মাংসই শুধু নয় চুই ঝাল সহযোগে যে কোনো মাংস :)
৩৩. ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৮
কুন্তল_এ বলেছেন: খুদের ভাত। যে কোন চাউলের খুদ, সামান্য পেঁয়াজ কুচি অল্প তেল দিয়ে রাঁধা। সাথে চ্যাঁপা শুটকি বা বেগুন বা বরবটি বা পছন্দসই যে ভর্তা, ঝাল করে বানানো। নরসিংদীতে এই খাবারকে বলে বৌ-খুদি বা বৌয়া। :-B
৩৪. ২১ শে মার্চ, ২০১১ রাত ১:২৫
কার্নেল বলেছেন: আন্ধার রাত বলেছেন:
সিলেটে উন্দাল এর স্পেশাল ভেজিটেবল--এটা কেমনে কী--জীবনেও শুনলাম
না---এই তত্ত্ব আপনাকে কে দিয়েছেন?

সিলেটে জিন্দাবাজারের উন্দাল রেস্টুরেন্টে গিয়ে ওদের মেন্যুতে ভেজি আইটেমের প্রথমেই পাবেন সাতকড়া দিয়ে রান্না করা উন্দালের স্পেশাল ভেজিটেবল।
যে কারণে আমার মনে হয়েছে এটা আমার জীবনে খাওয়া সেরা কারি তা হচ্ছে ইন্ডিয়ান স্পাইসি কারি এর সাথে সিলেটি রান্নার যথার্থ ফিউশন। আমি পরামর্শ দিবো নান এর সাথে এই আইটেমটা খেতে।
আমি সিলেটি না, কিন্তু পড়াশোনার জন্য সিলেটে থাকতে গিয়ে মোটামুটি এখানকার সব রেস্টুরেন্টে ঘুরে ফেলেছি :)
৩৫. ০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০৩
কল্যাণমিত্র বলেছেন: ফেনীর জামালব্রেডের পাউরুটি,চট্টগ্রামের হাইওয়ে বেকারীর বিস্কুট।

 

মোট সময় লেগেছে ১.০১৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ