আমার প্রিয় পোস্ট

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

মুভিপ্রেমীদের জন্যঃ যেকোন মুভিতে সাবটাইটেল যুক্ত করুন খুব সহজে

২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৩৪

শেয়ারঃ
0 4 0

আমরা সবাই প্রায় মুভি দেখি, সাথে অনেকেই মুভি ডাউনলোডের সময় সাবটাইটলও ডাউনলোড করি, মুভিটা ভালোভাবে বুঝার জন্য। অনেকের আবার মুভি সংগ্রহে রাখার বাতিক, সাথে হয়ত অনেকেই সাবটাইটেলসহ একই ফোল্ডারে মুভি সেভ করে রাখেন। এরপর মুভি দেখার সময় আবার প্লেয়ারের সাবটাইটেল ফাইল ব্রাউজ করে দেখতে হয়। আবার অনেক সময় দেখা যায়, যে সাবটাইটেল খুজে পাচ্ছেন না, আবার ডাউনলোড দরকার। এসব বিরক্তিকর সমস্যা সহজেই দুর করা সম্ভব যদি আপনি প্রথমবার মুভি ডাউনলোডের সময় সাবটাইটেল ট্রাকটি একটা বিশেষ সফটওয়ার দিয়ে মুভিটির সাথে সেভ করে নেন, তাহলে এই ঝামেলা আর থাকবে না। যখনই দেখুন না কেন, মুভির সাথে সাথে সাবটাইটেলও চালু হবে।

কিভাবে করবেন, নিচের ধাপ অনুসরন করুনঃ

প্রথমে সাবটাইটেল যুক্ত করার জন্য এই সফটওয়ারটি ডাউনলোড করুন। এরপর আনজিপ করে সেটআপ দিন।

এবার নিচের ছবিতে দেখানো ক্রমানুসারে নিচের ধাপগুলি অনুসরন করুনঃ


১। যেহেতু সফটওয়ারটি সেটআপ দেয়া হয়েছে, এখন ডেক্সটপ এর শর্টকাট অথবা স্টার্ট বাটন থেকে MKVmerge GUI এ ক্লিক করুন। যে মুভির সাথে সাবটাইটেল যুক্ত করবেন, তা হার্ডডিক্স থেকে লোকেশন ব্রাউজ করে দিন ADD বাটন এ ক্লিক করে। এরপর আবারও ADD এ ক্লিক করুন, এবার সাবটাইটেল ফাইলটা (.srt format) ব্রাউজ করে দিন হার্ডডিক্স থেকে।

যেকোন মুভির জন্য সাবটাইটেল পেতে পারেন, নিচের সাইটগুলি থেকেঃ

www.opensubtitles.org

www.subtitlesource.org

www.mysubtitles.com

subscene.com

২। ছবিতে খেয়াল করুন, মুভির লোকেশন আর সাবটাইটেল লোকেশন ব্রাউজের ফলে ৩টা ফাইল দেখাচ্ছে, ৩নংটা হলও সাবটাইটেল ফাইল, এটাকে কার্সর দিয়ে সেলেক্ট করে, সাবটাইটেলের ভাষাটা নির্বাচন করুন Language এ ক্লিক করে।

৩। এবার Output File এর নিচের বক্সে লোকেশন ব্রাউজ করে দিন, যেখানে সাবটাইটেল যুক্ত হওয়া মুভিটি সেভ করতে চান।

৪। এবার Start Muxing এ ক্লিক করুন। মুভিটে সাবটাইটেল যুক্ত হওয়া শেষ হলেই OK বাটনে ক্লিক করুন।

আপনার কাজ শেষ, মুভিটির নতুন ফরম্যাট হলো .mkv যা আপনি vlc প্লেয়ার দিয়ে চালাতে পারবেন। এভাবে সাবটাইটেল যুক্ত করার ফলে মুভির কোয়ালিটির কমে যাবে না।

কৃতজ্ঞতাঃ আমার কাজিন, বিশিষ্ঠ গিয়ানির কাছে


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাবটাইটেলসফটওয়ারসিনেমা ;
প্রকাশ করা হয়েছে: টেকুশ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১০ সকাল ৭:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: ধইন্যাপাতা

২. ২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৪৯
জয় সরকার বলেছেন: নামাইতাছি সফট।কাজের জিনিস............
২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: কাজ হলে জানাবেন

৩. ২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৫১
বিডি গ্লাডিওটোর বলেছেন: এবার ধইন্না পাতা নেন ও + সাথে ফ্রী।
২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪. ২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৫৬
চন্দন বলেছেন: কামের জিনিস

আপনেরে ধইন্যা পাতা।
২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: ঠেংকু ;)

৫. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:০৫
ইয়েন বলেছেন: এর চেয়ে sublight মনে হয় সহজ ও কার্যকর.....Google এ সার্চ দিন পেয়ে যাবেন..এটা অনেক অনেক ভাল সাবটাইটেল সফটওয়্যার
২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:১০

লেখক বলেছেন: দেখলাম, sublight হলো সাবটাইটেল সার্চ আর ডাঊনলোডের জন্য, আর এটা হলো মুভিতে সাবটাইটেল স্থায়ীভাবে যুক্ত করে সেভ করার জন্য

৬. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:০৭
টেকি মামুন বলেছেন: যত কিছুই আনেনা কেন Click This Link এই টার উপরে কোনকিছুই নাই ।একবার ট্রাই মাইর দেখেন
২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ। দেখলাম। ঐটা সাময়িক, আর এটা একবারেই ঝামেলা শেষ।

৭. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:২৬
ইয়েন বলেছেন: এর চেয়ে sublight মনে হয় সহজ ও কার্যকর.....Google এ সার্চ দিন পেয়ে যাবেন..এটা অনেক অনেক ভাল সাবটাইটেল সফটওয়্যার
২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: লেখক বলেছেন: দেখলাম, sublight হলো সাবটাইটেল সার্চ আর ডাঊনলোডের জন্য, আর এটা হলো মুভিতে সাবটাইটেল স্থায়ীভাবে যুক্ত করে সেভ করার জন্য

২৭ শে জুন, ২০১০ সকাল ৭:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ২৬ শে জুন, ২০১০ রাত ১০:২২
জয় সরকার বলেছেন: লেখক বলেছেন: কাজ হলে জানাবেন............

কাজ হইছে সেইরাম............অনেকগুলো ছবিতে এড করছি...সবগুলোতেই করব।

ধন্যবাদ।
২৭ শে জুন, ২০১০ সকাল ১০:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে জয় সরকার।

১০. ২৬ শে জুন, ২০১০ রাত ১১:১০
লেখাজোকা শামীম বলেছেন: সরাসরি প্রিয়তে । অনেক অনেক প্লাস।
২৭ শে জুন, ২০১০ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই

১১. ২৭ শে জুন, ২০১০ সকাল ১০:৩৭
উপদেশ গুরু বলেছেন: সরাসরি প্রিয়তে । প্লাস।
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ গুরু।

১২. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৫৫
লেখাজোকা শামীম বলেছেন: আমি একটা বাংলা সিনেমার জন্য ইংরেজি সাব-টাইটেল বানাতে চাই। কিভাবে করব ? কোন সফটওয়্যার ব্যবহার করব ?
২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: এডবি প্রিমিয়ার দিয়ে ট্রাই করতে পারেন। আমি শিওর না।

১৩. ২৭ শে জুন, ২০১০ রাত ১১:৩৬
ইয়েন বলেছেন: ভাই মুভির ডায়লগ এর সাথে কি সাবটাইটেল অটো এডজাস্ট হয় এই সফট ব্যাবহার করলে?দয়া করে জানান তাহলে এটা আজকেই প্রিয়তে রাখব......দয়া করে জানান.....
২৮ শে জুন, ২০১০ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: হ্যাঁ হবে না কেন??? যদি কখনও এমন হয়, আপনি সাবটাইটেল এর ফ্রেম রেটের সাথে এডজাষ্ট করে নেবেন।


আমি From Paris with Love এর সাবটাইটেল যোগ করলাম, ডায়ালগ আর সাবটাইটেল সাথে সাথেই ছিলো, সমস্যা হয়নি।

১৪. ২৮ শে জুন, ২০১০ সকাল ১০:৩০
জর্জিস বলেছেন: সাবটাইটেল মুভিতে যোগ করা কোন ব্যাপার না। অনেক ওয়েব থেকেই পাওয়া যায়। সমস্যা হল ফ্রেম রেট মেলানো। অনেকসময় মুভি আর সাবটাইটেল মুভির ফ্রেমরেট এক হলেও সিন্ক্রোনাইজ হয় না। তাই Muxing এর আগে কনফার্ম হওয়া উচিত। তবে এর চাইতে আমার মনে হয় sublight ব্যবহার করাই ভাল। কেননা একবার Muxing করলে পরবর্তীতে আর পরিবর্তন করতে পারবেন না
২৮ শে জুন, ২০১০ সকাল ১১:২০

লেখক বলেছেন: ওক্কে

১৫. ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:৪৭
ইয়েন বলেছেন: জর্জিস ভাই এর সাথে ১মত......ভাই অটো ফ্রেম রেট এডজাস্ট হয় এমন সফট পেলে জানাবেন....আমার বিশ্বাস আপনে একটু খুজলে পেয়ে যাবেন B-)
২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: ওক্কে।

১৬. ১১ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৫
মুভি পাগল বলেছেন: এমকেভি ফরম্যাটের গানগুলাইন জুশ

 

মোট সময় লেগেছে ১.০৮৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ