আমার প্রিয় পোস্ট
- অপরাধীর কোন ধর্ম নাই, তবে "মুসলিম" হলে আলাদা কথা... - ত্রিভুজ
- হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - বিগ মব
- বব ডিলান, তার একটি গান “ব্লোয়িং ইন দ্যা উইন্ড” এর অনুবাদ আর কিছু প্রাসঙ্গিক কথা - ফাহাদ চৌধুরী
- বিদ্যাশ (আঞ্চলিক ভাষায় ছড়া) - এ.টি.এম.মোস্তফা কামাল
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- গাযা আগ্রাসন: কেন তারা আমাদের ঘৃণা করে? - রবার্ট ফিস্ক - ত্রিভুজ
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- ইসরায়েলী শিশুদের পাঠানো ভালবাসার বার্তা - ত্রিভুজ
- জ্বালা ও যন্ত্রণা : ধর্মেও আছি জিরাফেও আছি - মাহবুব মোর্শেদ
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- একজন পিপড়া, একটা কবি এবং..... - মাঠশালা
- শীতল সঞ্জীবনী - মুনিয়া
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- নোংরা মেয়ে - মুনমুন
- পৃথিবী দেখতে সাথে নিতে না পারার কৈফিয়ত (সন্ধ্যাবাতি) - সন্ধ্যাবাতি
- যখন থামবে কোলাহল - রন্টি চৌধুরী
- স্বাধীনতা দিবসে একজন সৈনিকের গল্প - অহেতুক অকারণ
- আকাশ কুসুম (পদ্য) - রোডায়া
- বডি ল্যাঙ্গুয়েজ: আমাদের শরীরী ভাষা এবং 'মোনালিসা স্মাইল' রহস্য - মাহবুবা আখতার
- বালক - বালিকা - স্বপ্নকর
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
জীবন্ত ক্যানভাস(মুনিয়া)
২৮ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫
মনে আছে, তোমার আমি
প্রথম যেদিন কাঁদিয়েছিলাম তোমাকে;
জিজ্ঞেস করেছিলে তুমি
এতটা কষ্ট দিচ্ছি কী করে তাকে-
যাকে ভালবাসি,
ভালবাসি এই প্রাণটার চেয়েও বেশি?
তোমাকে কী করে বোঝাব,
কী করে বোঝাব আমার মনটা যে বড় লোভী
বিশ্বাস কর, আমি বাড়াতে চাইনি তোমার ক্ষোভ;
কিন্তু সত্যি বলছি, মন আমার বড় লোভী
তাইতো সামলাতে পারিনি
তোমার মুখে কষ্টের রংটা দেখার লোভ।
যখন বাচ্চা ছেলের মত ফুঁপিয়ে কাঁদছিলে তুমি
কী গভীর আগ্রহেই তোমার মুখটা দেখছিলাম আমি!
খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম প্রত্যেক অনুভূতির ছাপ
যন্ত্রণা আর ভাললাগার প্রত্যেকটি বিন্দু;
তোমার মুখে প্রত্যেক অনুভূতির তীব্রতা
কষ্টের রং আর ভালবাসার রঙে মিলে উন্মাতাল সিন্ধু।
আমি আর কোথায় দেখব বলো?
কী করে আর কারো চোখে দেখব একটা মন-
এত সুন্দর অথচ এত অগোছালো...
তুমি ছাড়া তো আর কেউ নেই আমার
আর কেউ নেই এত গভীরভাবে দেখার;
আর কেউ নেই যার প্রতিটা বিন্দু নেড়েচেড়ে দেখতে পারি
যার ভেতরটা পর্যন্ত খুঁড়ে দেখতে পারি।
যাকে নিয়ে গড়তে পারি আমার নতুন শিল্পকর্ম
যাকে নির্দ্বিধায় করি শ্রেষ্ঠ ঘোষণা সমস্ত মর্ত্যে
যাকে মিশিয়ে ফেলি আমার সত্তায়
অপরিসীম অধিকারের ৌদ্ধত্যে।
তাইতো তোমাকে কাঁদাই
তোমাকে হাসিয়ে আবার দেই কষ্ট
তোমার মনকে করি এলোমেলো-
যন্ত্রণা আর ভাললাগার যুদ্ধে নিষ্পিষ্ট।
তুমি হয়ে ওঠো আমার জীবনের ক্লাসে প্রথম অনুভূতি শেখা;
আমার আঙুলগুলোয় অনুভব করি
তোমার মুখে ভালবাসার তীব্রতায় পাওয়া সূক্ষ্ম কষ্টের রেখা...
পাওয়া আর না পাওয়ার শঙ্কায় দোদুল্যমান
অশান্ত তোমার কান্না আর বুক চিরে বেরোনো দীর্ঘশ্বাস;
রাগ কোরো না জান আমার, অনেক ভালবাসি
এত ভালবাসি বলেই তো সব রং না দেখে থাকতে পারিনি,
তোমাকে করেছি আমার অনুভূতিশিল্পের জীবন্ত ক্যানভাস।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তবুও কিছু কিছু কবিতা হৃদয়ে দাগ কাটে। কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম এই কবিতাটি পড়ার সময়।
স্মৃতি বড়ই কষ্ট দায়ক।
মুনিয়া বলেছেন:
শীমুলতা, অনেক ধন্যবাদ। মেইল পাবেন শিগগিরই। আমার সম্পর্কে কারো ভুল ধারণা থাক তা চাই না।নাজিরুল, কবিতাগুলো যার জন্য তাকে আর শোনানোর সুযোগ নেই। তাই ব্লগেই শেয়ার করি...
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
কবিতাটা পড়ে মনটা খারাপ হলো। বিরহ সব সময়ই বেদনার।
জয়িতা বলেছেন:
কষ্ট পেয়েছি নিশিদিন, দেইনি কোন জনমেযন্ত্রনায় নিল হয়েও ভালোবাসায় ছুঁয়েছি তোমাকে
গভীর কষ্টে কেঁদেছ একদিন, অপলক চেয়ে থেকেছি
অসহায়ত্বকে গলা টিপে ধরেছি মনে মনে।
মুনিয়াকে ৫।মুগ্ধ হলাম।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
জয়িতা ভালো আছেন, রাগ কমছে।
মুনিয়া বলেছেন:
ফরহাদ, মন খারাপ করে দেওয়ার জন্য দুঃখিত। আমি স্বার্থপর ধরনের মানুষ। তাই নিজের মন খারাপটা মনে না রেখে অন্যদেরও ভাগ দিলাম।
জয়িতা বলেছেন:
রাগ করছিলাম নাকি?উল্টাপাল্টা হইলে মাতা গরম হয়।মাতায় কি উকুন হইলনি?@স্বপনআমি ভালো?ভালো না, কষ্ট দিতে পারি না...একটুও না...তাহলে ত আমি হাজারগুন বেশি কষ্ট পাব।কেন যে এমন আমি!ভালো থাকো।@মুনিয়া
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
আমার একটা লেখা আছে প্রথম পৃষ্ঠায় @ জয়িতা। আপনার মন্তব্য আশা করছি। তাহলে বুঝব রাগ কমছে।
মুনিয়া বলেছেন:
ভাস্কর চৌধুরী, অনেক ধন্যবাদ।জয়িতা, অনেক ধন্যবাদ আপনাকেও। চেষ্টা করব ভাল থাকতে। আপনিও ভাল থাকুন।
জয়িতা বলেছেন:
মন্তব্য ত করছি রে ভাই!অকারনে রাগ করি না....পাগল ক্ষেপাইতে হয় না..@স্বপন
জয়িতা বলেছেন:
হুমমমমমমম, ধন্যবাদ কেন রে ভাই?@মুনিয়া
বাঙাল যুবক বলেছেন:
অধিকার যদি থাকেই কাউকে কষ্ট দেয়ার,নাড়াচাড়া করার অথবা এলোমেলো কিছুক্ষণ
তবে তাতে দাবী উঠবেই সাজিয়ে তোলার
পরবর্তী হাসিমুখ দেখবে বিলক্ষণ।
কষ্ট যদি না-ই থাকে তবে
হাসিমুখ বোঝা যাবে কবে?
বিবমিষা মাখা ঘোর অন্ধকারে
উষার আলো জাগবেই প্রতিবারে।
৫
মুনিয়া বলেছেন:
জয়িতা, ভাল থাকতে বললেন যে!বাঙাল যুবক, হাসিমুখটা যদি না দেখা যায় তখন সমস্ত অধিকার উপহাস করে যে...
বাঙাল যুবক বলেছেন:
অধিকার থেকেই অধিগ্রহণ। যার প্রতি আপনার অধিকার আছে তার হৃদয়কে অধিগ্রহণ করেননি কেন? নাকি হাইকোর্টে স্থগিত হয়ে আছে? মনে রাখবেন অধিগ্রহণের প্রথম শর্ত ঃ এখানে অন্য কারও অধিকার অস্বীকার করা, নিজেরটা পাহারা দেয়া।
মুনিয়া বলেছেন:
বাঙাল যুবক, আমি আইনের মারপ্যাঁচ বুঝি না। তাই তো অধিগ্রহণের আগেই খুইয়ে বসে আছি সব।
জয়িতা বলেছেন:
সহমত@বাঙাল যুবক।
মুনিয়া বলেছেন:
শীমু, আগে বলবেন না? কাকে মেইল পাঠালাম আল্লাহ জানেন।
েজবীন বলেছেন:
মুনিয়া , দারুন লাগল। .....অধিকার..থাকলেই বলা যায় এমন....৫বাঙাল যুবক@ তারটাও কিন্তু ভাল।
মুনিয়া বলেছেন:
েজবীন, অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।শেয়ার করার জন্য ব্লগে দিয়েছি কবিতাটা। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
মুনিয়া বলেছেন:
নাদান, অনেক ধন্যবাদ।
দেবদারু বলেছেন:
এ্যাই যে কষ্ট-মানবী, আমার পথে ভাগ বসাচ্ছেন কেন? সব কষ্ট কি আপনার দখলে নিয়ে নেবেন না কি?!?! মজা করলাম.... আপনাকে তো ৫ দিতে হবেই....... দারুন হয়েছে কবিতাটা! @মুনিয়া
মুনিয়া বলেছেন:
দেবদারু, এইটা কী স্টিকার লাগালেন আমার গায়ে বলেন তো?আমি সত্যিই কষ্ট পুষে রাখতে চাই না। তাই কবিতাগুলো আর লুকিয়ে রাখবো না ঠিক করেছি। সব ঝেড়ে ফেলতে চাই।
কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল।
অন্যরকম বলেছেন:
ছ্যাঁকা দিয়ে মুনিয়া ক্লান্ত,সেইদিন হবে শান্ত।
যবে ছ্যাঁকা খেয়ে ছেলেগুলো ভেঁউ ভেঁউ
করে কাঁদিবে না।
ছ্যাঁকা খাওয়া কবিতা আর মুনিয়ার মাথায় খেলিবে না!
All rights reserved by Onnorokom
মজা করে লেখলাম.....!
মুনিয়া বলেছেন:
অন্যরকম, মজা করে লেখা কবিতাটা ভালো লেগেছে...
মৃন্ময় আহমেদ বলেছেন:
বেশ।
মুক্তাদীর আহমদ বলেছেন:
খুব ভালো লাগলো। ধন্যবাদ। নিজেকে প্রকাশ করুন। ভালো থাকেবন।
মুনিয়া বলেছেন:
অন্যরকম, তাজ্জব হবে কেন?মৃন্ময় আহমেদ, অনেক ধন্যবাদ।
মুক্তাদীর, অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
উদাসী স্বপ্ন বলেছেন:
দাওয়াত দিলা তুমার বিয়ায়খাইতে গেলাম সবার পরে
দিলানা বইতে সোফার চেয়ারে
খাইতে দিলা মেলামাইনে ঝোল ঝরে!
খাইলাম যা পাতিলের তলে
তাও হাসলাম তুমারে দেইখা
জামাইতো পেট মোটা
চান্দিটা তার পদ্মার চর পুরা ফাকা!
চেহারা তার আমাবস্যার আকাশ
ঘাইমা হইছে কাতল মাছ
কিসের লিগা মালা দিলা এর গলায়
দঃখে মেজাজ চইড়া উঠে তাল গাছ!
আন্কেলরে দিলাম সালাম
উত্তর না দিয়া ডাকে,"কালাম"
বলে,"চোখে রাখিস গুনিস থালা-বাসন।"
তুমার মা ডাকে," এইখানে কি কাম?"
এত অপমান তাও আসলাম
তোমারে শেষ দেখা দেখতে
আমার ছোট ভাই প্রেম করছিলো
সে খারাপ ছিলো কোন জাতে?
জবাব দেও!!!!
Chill up, dude. life is nothing but a game of tears and smile.
কালপুরুষ বলেছেন:
ভাল না বাসলে মনের কষ্ট কী জিনিষ সেটা বোঝা যেত না। আর কষ্ট না থাকলে ভালবাসার গভীরতা উপলব্ধি করা যেত না। তবুও কষ্ট পেলেও, ভালবাসা চাই। ভালবেসেই কষ্ট পেতে চাই। ভালবাসার বিকল্প আর কিছু নাই।
উদাসী স্বপ্ন বলেছেন:
মেইল চেক করো মিয়া!
মুনিয়া বলেছেন:
উদাসী!:-O
আপনাকে কি ইমেল দিয়েছিলাম? কবে দিলাম?
মাথা এখনো ঠিক আছে কিনা আমার সন্দেহ হচ্ছে...
উদাসী স্বপ্ন বলেছেন:
মিয়া আমি তুমার মেইল মারছি!
যীনাত বলেছেন:
পুরো কবিতাটাই ভাল লেগেছে তবে ''যন্ত্রণা আর ভাললাগার যুদ্ধে নিষ্পিষ্ট।
তুমি হয়ে ওঠো আমার জীবনের ক্লাসে প্রথম অনুভূতি শেখা;''-অংশটা বেশি ভাল লাগল।
সুন্দর লিটারারি লেখা(কবিতা নয়)আশা করছি।৫
মুনিয়া বলেছেন:
কালপুরুষ, গভীরতাটা সত্যি বোধহয় এত নিষ্ঠুরভাবে দেখা দিত না কষ্টের আবরণ ছাড়া। তবু ভালবাসতে ভালই লাগে আর কষ্ট পেতে খারাপই লাগে। ধন্যবাদ।উদাসী, আপনি পারফেক্ট 'বি'...
যীনাত, আশা করছি আপনার আশা পূরণ করতে পারব। ধন্যবাদ।
নূরে আলম বলেছেন:
তোমাকে করেছি আমার অনুভূতিশিল্পের জীবন্ত ক্যানভাস।৫
পড়েছেন নাকি? আই মিন কোথাও পিছলে পড়ে গিয়েছেন কি না?
মুনিয়া বলেছেন:
নূরে আলম, ৫ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে আপনার প্রশ্নটা বুঝিনি।
শাওন বলেছেন:
ঝাড়ি খেলাম । কম্পিউটার ক্লাসে বসে বসে ব্লগ পড়তেছি । ম্যাডাম আসলেই বন্ধ করে ফেলতেছি , কিন্তু এই লেখা পড়ার সময় ম্যাডাম যে কখন পেছনে এসে দাড়িয়েছে দেখিনি । আর দিছে ঝাড়ি । অসম্ভব সুন্দর হয়েছে । অন্যদিকে খেয়ালই করতে পারিনি এমনই ডুবে ছিলাম ।
মুনিয়া বলেছেন:
শাওন, কবিতা ভালো লেগেছে জেনে ভাল লাগল। কিন্তু কম্পিউটার ক্লাসে বসে ব্লগ না পড়াই ভাল(পড়াশোনার ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে?)
বাঙাল যুবক বলেছেন:
@ মুনিয়া। এতক্ষণ সকলেই আপনার কষ্ট নিয়ে লিখেছে। কিন্তু আপনার এই লেখাতেই দেখছি 'তিনিও' তো কষ্ট পেয়েছেন, কেঁদেছেন। আপনি লিখেছেনঃ'যখন বাচ্চা ছেলের মত ফুঁপিয়ে কাঁদছিলে তুমি
কী গভীর আগ্রহেই তোমার মুখটা দেখছিলাম আমি!
খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম প্রত্যেক অনুভূতির ছাপ
যন্ত্রণা আর ভাললাগার প্রত্যেকটি বিন্দু;
তোমার মুখে প্রত্যেক অনুভূতির তীব্রতা
কষ্টের রং আর ভালবাসার রঙে মিলে উন্মাতাল সিন্ধু।'
আপনি অনুভূতি পড়তে পারেন। এজন্যই এত সুন্দর কবিতা। সকলে এটা পারেনা। জানিনা তিনি কেন কষ্ট পেয়েছেন। তবে আপনার জন্য আরেকটি জিনিস প্রয়োজন ছিল। অনুভূতির সাথে সাথে তার অভিব্যক্তিটাও পড়া উচিত ছিল।
বাঙাল যুবক বলেছেন:
আমরা হয়তো আপনার মাঝ থেকে আরেক সুনীল গঙ্গোপাধ্যায় উপহার পাব।
মুনিয়া বলেছেন:
বাঙাল যুবক, লজ্জা দিচ্ছেন। আমি লিখি শখের বশে, কখনো অনুভূতির তীব্রতা থেকে।আসলে ভালবাসা ব্যাপারটা বোধহয় কষ্ট দিয়েই তৈরি। আর তিনি কেন কষ্ট পেয়েছেন সেটা বলতে গেলে রীতিমত ইতিহাস হয়ে যাবে। ওটা না-ই বলি বরং।
ইমির, ধন্যবাদ। আমি আছি মোটামুটি। আপনি ভাল আছেন তো?
বাঙাল যুবক বলেছেন:
সরি
মুনিয়া বলেছেন:
বাঙাল যুবক, সরি কেন?যা বলেছেন ঠিকই বলেছেন। প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।অনেক ধন্যবাদ আপনাকে।
মানুষ বলেছেন:
হুমম
কালপুরুষ বলেছেন:
তবে একটা কথা বলতেই হচ্ছে, অনভূতির কথাগুলো তুমি খুব ভাল লিখেছো।
মুনিয়া বলেছেন:
ধন্যবাদ কালপুরুষ। কথাগুলো যে নিজেকে নিংড়ে পাওয়া অনুভূতি। ওগুলো তো লেখার জন্য লেখা নয়...
বইপাগল বলেছেন:
আপাতত খুব কষ্টে আছি ... তাই এ কবিতাটা আরো কষ্ট দিলো ... আমি হয়তো কষ্ট পাবার জন্যই ... এতো সুন্দর করে কষ্টটা আবার দেবার জন্যই ৫ দিচ্ছি ... মুনিয়া, আপনি ভালো লেখেন।
বইপাগল বলেছেন:
সে বিশাল কাহিনী, গভীর এক বিশ্বাস প্রতারিত হয়ে সেই কষ্টের উত্পত্তি, বলতে পারেন লোভ আর মোহ এর কাছে পরাজয়ের কষ্ট এটা। এখানে এর বেশী বলা যাবে না। ধন্যবাদ মুনিয়া।
মুনিয়া বলেছেন:
বইপাগল, আমি বিশ্বাস করি যে যার ভেতরটা ভালো সে কখনো পরাজিত হয় না। আমি আরো বিশ্বাস করি যে আপনার ভেতরটা ভালো।ভালো থাকুন। ধন্যবাদ।
রোকন বলেছেন:
মুনিয়া বইলেচে আমি খারাফ ছেলে ১ সপ্তা ভাত খামুই না।
মুনিয়া বলেছেন:
নাজিরুল, তাই নাকি?রোকন, আপনি ভাল না মন্দ আপনিই ভাল জানেন। তবে আমি গালাগালি ডিসলাইক করি। সেটা যাকেই করুন না কেন। খুনী হলেও, তাকে গালি দিয়ে আপনি মুখ নোংরা করবেন কেন?
রোকন বলেছেন:
আরিপ গালি দিয়েছিল আমি পালটা দিয়েছি। সে ইংরেজিতে, আমি বাংলাভাশায়। কি দোশ করলাম? দুস্ত, তুমি ভেড়াটাইপ ছেলে পচন্দ কর?
মুনিয়া বলেছেন:
রোকন, আমি কেমন ছেলে পছন্দ করি এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার।আমি তো বলেইছি, গালিগালাজ ব্যাপারটাই আমার অপছন্দের।
আরেকটা কথা বলে রাখি। আপনাকে ছেলে হিসেবে না, ব্লগার হিসেবে দেখেছিলাম। এখন আপনিই আমার দৃষ্টি বায়াস্ট করতে বাধ্য করলেন।
হতাশ হলাম। এরকম ব্যবহার এক্সপেক্ট করিনি।
রোকন বলেছেন:
দুস্ত, ব্লগারতো আর ক্লীব না। রাজাকারদেরকে আমি গালি দিমুই, তুমি খুশি হও আর বেজার হও, ভালা মানুষরে গাইলাই না।
মুনিয়া বলেছেন:
রোকন, আমি আশাও করিনি যে, আমার কথায় আপনি বদলে যাবেন।ক্লীব, ম্যাসকিউলিন আর ফেমিনিন এর ব্যাপার আসার কথাই ছিল না।
আপনি বলেছেন আমি ভেড়াটাইপ ছেলে পছন্দ করি কিনা। এর অর্থ হল আমি মেয়ে এবং আপনি ছেলে বলেই মেইল চেয়েছেন। আমার লেখা ভালো লেগেছে বলে নয়। ব্লগে আমি ঠিক এটা এক্সপেক্ট করছি না।
এনিওয়ে, পড়ার জন্য থ্যাংকস!
রোকন বলেছেন:
অকে, থ্যাংস নিতে পারচি না, কবিতা পড়ি নাই।
রোকন বলেছেন:
শুনচিলাম আর্কির মেয়েদের দয়ার শরীর। একন দেকলাম, যারে দুস্ত কই, সে আমারে কেমুন কষ্টের কতা কয়। আড়ি আড়ি আড়ি। এক সপ্তা ভাত খামু না।
মৈথুনানন্দ বলেছেন:
তোমাদের মতো এতো অকপটভাবে নিজেকে ব্যক্ত করতে পারিনা কেন নিজেই তা জানিনা। পিচ্চি ভাইয়ের সাথে দুষ্টুমির অভিজ্ঞতা শেয়ার করবে না বোনটি? হেমলক-পাতা নিংড়ে মিটে কি অমৃতের তিয়াস - মধুপানে মত্ত তোমরা হেলায় ফিরাও আমার আদরের অভিলাষ!
মুনিয়া বলেছেন:
মৈথুনানন্দ, এত কঠিন করে লিখেছেন যে ঠিক বুঝতেই পারলাম না। আর আমি তো অকপট নই। আমার মনে হয় না কোন মানুষই পুরোপুরি অকপট হতে পারে। তবে চেষ্টা করলে অনেকটাই থাকা যায়।ভাল থাকবেন।
এরশাদ বাদশা বলেছেন:
অনুভূতির তীব্রতা থেকে কারো অশ্রু আসে, কারো কবিতা। অথবা চোখের জল শুকিয়ে গেলেই কবিতারা কষ্ট লাঘবের ভার নেয়। আপনি ভাগ্যবান (ভাগ্যবতী)কবিতারা আপনার কষ্ট লাঘবের ভার নিয়েছে।
সবার বেলায় যদি এমনটা ঘটতো!!
কবিতা ভালো লেগেছে। ৫
আমাকেও আগুনের ছোঁয়া দিবেন! হা হা হা হা
মৈথুনানন্দ বলেছেন:
ভায়ের দুষ্টুমির স্মৃতি নিয়ে লেখা য়্যান্টিসেপেট করেছি - শুধু সেই কথাটাই বলতে চেয়েছি।
বিহংগ বলেছেন:
৫
মুনিয়া বলেছেন:
ললিতা, আমার আগুনের ছোঁয়ায় আর কাউকে পোড়াতে চাই না যে...মৈথুনানন্দ, থ্যাংকস!
বিহংগ, ধন্যবাদ পড়ার জন্য।
তানজিলা হক বলেছেন:
মুন আমি তোমাকে যতটা ছোট ভেবেছি কবিতা পরে মনে হল না অতো ছোট তুমি।কবিতা লিখার হাত তোমার বড়োদের মতোই।যাই হোক।অনেক ভালো লিখেছো।
৫৫৫
মুনিয়া বলেছেন:
অনেক ধন্যবাদ তানজিলা, আমাকে ছোট ভেবেছিলেন!নিজেকে আরেকটু কম বয়সী ভাবতে অবশ্য খারাপ লাগে না।
পজিটিভ বলেছেন:
হ, তুমি ছোট্ট নান্নি মুন্নি লক্ষীসোনা, তোমারে ২ বছরের ভাবলাম। তয় ইচরে পাকার মত এত ভাল লিখলা কেন ? পাকামী করার জন্য পন্চ হাকাইলাম।
মাহবুবা আখতার বলেছেন:
মুনিয়া আপনার কবিতা ভালোই হয়... এটাও বেশ ভালো হয়েছে।(কবিতা পড়ে আমি সচরাচর এই কমেন্টই করি)
উদাসীর মত আমার কথায় কথায় কবিতা আসে না, এলে সুন্দর মন্তব্য দেয়া যেত
সুন্দর আগামী আপনার জন্য।
প্রিয়জন বলেছেন:
ভালবাসা কেন এত কষ্ট দেয় জানি না । তবে কষ্ট না থাকলে হয়ত ভালবাসা নামটি স্বার্থক হত না।
মুনিয়া বলেছেন:
পজিটিভ, আমি আসলে ইচড়ে কাঁচা... সব কিছুই দেরিতে বুঝি।সন্ধ্যাবাতি, ঠিক আছে...
বইপাগল, থ্যাংকস!
মাহবুবা, পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আনন্দময়, আপনার জন্যও যেন তাই থাকে
প্রিয়জন, সার্থকতার বলি হচ্ছি যে!
বিহংগ বলেছেন:
মুনিয়া, কেমন আছেন?
মুনিয়া বলেছেন:
এই তো আছি একরকম, পরীক্ষা মাত্র শেষ হল। এত বড় ছুটি কিভাবে কাটবে সেটাই ভাবছি।আপনি ভাল আছেন তো বিহংগ?
রুবেল শাহ বলেছেন:
৫
মুনিয়া বলেছেন:
থ্যাংকস রুবেল।
লেখক বলেছেন: মনের কথাটাই লেখায় এসেছে....
ভালো লেগেছে জেনে ভাল লাগল। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: কি জানি...
সবুজ আরেফিন বলেছেন:
আচ্ছা মুনিয়া এভাবে কি ভাবা যায়। মনে করুন এখন আপনি একটা ফুলের দিকে খুব গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন, তার মানে কি এই নয় যে আপনি ঐ ফুলটাকে দেখলেন আর এইজন্যই আপনি বেঁচে আছেন। কবিতাটা আমার কাছে কবিতা হিসেবে ভালো লাগেনি। তবে আপনার কষ্টগুলোকে আমার শ্রদ্ধা করতেই হয়। সেইজন্যেই এত কথা।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। আসলে কবিতা আমি লিখতে পারি না। কবিতা লেখার জন্যও লিখি নি এটা। অনুভূতিগুলো শুধু প্রকাশ করেছি। তবে আমার কষ্টের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ধন্যবাদ।
প্রচেত্য বলেছেন:
জীবনের প্রতিচ্ছবি বলব না অনুভূতির প্রতিবিম্ব বলব ?
যাই বলিনা কেন অনুভূতি, আবেগের কাছে যে জীবন বন্দী
কেউ অনুভূতি নিয়ে খেলা করে আর কেউবা খেলার উপকরণ হয় !
এই তো, এর থেকে বেশী কিছু কি বলার আছে ?
লেখক বলেছেন: নেই মনে হয়...
নািজয়া ফরহাত েজবীন বলেছেন:
যখন বাচ্চা ছেলের মত ফুঁপিয়ে কাঁদছিলে তুমিকী গভীর আগ্রহেই তোমার মুখটা দেখছিলাম আমি!
খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম প্রত্যেক অনুভূতির ছাপ
যন্ত্রণা আর ভাললাগার প্রত্যেকটি বিন্দু;
তোমার মুখে প্রত্যেক অনুভূতির তীব্রতা
কষ্টের রং আর ভালবাসার রঙে মিলে উন্মাতাল সিন্ধু।
etto sundor ai jaigata.........bar bar shudhu etai porchi........
লেখক বলেছেন: হাহাহা....
তাই নাকি? বার বার এই জায়গাটা? ব্যাপার তো ভাল ঠেকছে না... হুঁ, ভাল ঠেকছে না...
ক্লান্ত পথিকের গল্প বলেছেন:
দারূণ। যদিও পড়া হয় নাই এখনও।
লেখক বলেছেন: তাহলে দারুণ কীভাবে হল?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















@সন্ধ্যাবাতি


যা দেখছি তা নিজের মদ্ধ্যে রাইখা দিমু। ঐসব ব্যাপারনা