আমার প্রিয় পোস্ট
- অপরাধীর কোন ধর্ম নাই, তবে "মুসলিম" হলে আলাদা কথা... - ত্রিভুজ
- হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - বিগ মব
- বব ডিলান, তার একটি গান “ব্লোয়িং ইন দ্যা উইন্ড” এর অনুবাদ আর কিছু প্রাসঙ্গিক কথা - ফাহাদ চৌধুরী
- বিদ্যাশ (আঞ্চলিক ভাষায় ছড়া) - এ.টি.এম.মোস্তফা কামাল
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- গাযা আগ্রাসন: কেন তারা আমাদের ঘৃণা করে? - রবার্ট ফিস্ক - ত্রিভুজ
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- ইসরায়েলী শিশুদের পাঠানো ভালবাসার বার্তা - ত্রিভুজ
- জ্বালা ও যন্ত্রণা : ধর্মেও আছি জিরাফেও আছি - মাহবুব মোর্শেদ
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- একজন পিপড়া, একটা কবি এবং..... - মাঠশালা
- শীতল সঞ্জীবনী - মুনিয়া
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- নোংরা মেয়ে - মুনমুন
- পৃথিবী দেখতে সাথে নিতে না পারার কৈফিয়ত (সন্ধ্যাবাতি) - সন্ধ্যাবাতি
- যখন থামবে কোলাহল - রন্টি চৌধুরী
- স্বাধীনতা দিবসে একজন সৈনিকের গল্প - অহেতুক অকারণ
- আকাশ কুসুম (পদ্য) - রোডায়া
- বডি ল্যাঙ্গুয়েজ: আমাদের শরীরী ভাষা এবং 'মোনালিসা স্মাইল' রহস্য - মাহবুবা আখতার
- বালক - বালিকা - স্বপ্নকর
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
কেঁদোনা
১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৬
কেঁদোনা তুমি
কারণ চাই না তোমার অশ্রুসিক্ত দুর্বল লেখনী
মরো না তুমি
কারণ তুমি আমার অনস্তিত্ব হননের অনন্ত রজনী।
জেগে ওঠো আরো একবার
জেগে ওঠো নিয়ে অন্তরের গভীরতম বিশ্বাস
ভুলে যাও যত আঁধার
ভুলে যাও যত শঠতা দিয়েছে উপহার
ছলনার মালা আর শেকলবন্দী হৃদয়ের কারাবাস।
বিদায় দাও তুমি,
বিদায় দাও সেই নৈঃশব্দের অনন্ত প্রহর;
যখন যুগান্তব্যাপী রক্তক্ষরণে ক্লান্ত হয়েছে সময়
ভুলে যাও নিষ্প্রভ চোখের বিজিত সমর;
যত অস্থিরতার নিগড়বন্দী হয়ে অনন্ত কেঁদেছে হৃদয়।
চেয়ে দেখো
চেয়ে দেখো জেগেছে শুধু তোমাকে ভালবেসে নতুন কত প্রাণ,
যাদের দৃপ্ত উচ্চারণে আজ আরো একবার জাগে ভালবাসার সাধ;
নিঃশঙ্ক পদক্ষেপ যাদের হত্যা করে তোমার ক্রুদ্ধ আর্তনাদ
ভালোবাসো আরো একবার
তোমার শুদ্ধতম আত্মাকে করে অবিনশ্বর, অক্লান্ত মহান।
*** কৃতজ্ঞতা ও অনুপ্রেরণা: ঈশি
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
কীভাবে বোঝাই.... এর মানে হচ্ছে একটা সময় আসতে পারে যখন নিজেকে এতই ক্ষুদ্র লাগে যে অস্তিত্বহীন মনে হয়। সেই অবস্থাটাকে বদলে দেওয়া বোঝাতে চেয়েছি।
বোঝাতে কী পারলাম?
লেখক বলেছেন:
তাই নাকি? কবিতাটা হুট করেই লেখা। আমার একটা ফ্রেন্ডকে ইন্সপায়ার করতে লিখেছিলাম। ভালো লেগেছে জেনে ভাল লাগল।
এই আমি মীরা বলেছেন:
খুবই ভালো লেগেছে আমারও।
লেখক বলেছেন:
তাই নাকি? পড়ার জন্য থ্যাংকস।
লেখক বলেছেন: নাহ! বেশি বলা হয়ে গেল... আমি সারা জীবনে কবিতা লিখেছি হাতে গোনা কয়েকটা(তাও কবিতা বলা চলে কিনা সন্দেহ)...
পড়ার জন্য ধন্যবাদ। ![]()
নূরে আলম বলেছেন:
ভালো লাগল। তবে কিছু জটিল বাংলা শব্দের ব্যবহার আছে।কবিতাটা গভীর ভাবের বলে মনে হচ্ছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
যীনাত বলেছেন:
ভাল লাগল।''ভুলে যাও যত শঠতা দিয়েছে উপহার
ছলনার মালা আর শেকলবন্দী হৃদয়ের কারাবাস।''
আমি অবশ্য ঠিক নিশ্চিত না এত সহজে এই ভোলার কাজটা করা যায় কি না?
লেখক বলেছেন: হুমম... সেটা আমিও নিশ্চিত নই। ধন্যবাদ।
অ্যালন বলেছেন:
ভাল হয়েছে..খুব..
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আবূসামীহা বলেছেন:
ভাল হয়েছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
নাবিক বলেছেন:
ঠিক আছে আপু কাঁদবোনা। ভাল হয়েছে। +
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া... ![]()
""শ্রাবণী"" বলেছেন:
ভালোবাসো আরো একবারতোমার শুদ্ধতম আত্মাকে করে অবিনশ্বর, অক্লান্ত মহান।
ভালবাস আরো একবার.....
লেখক বলেছেন: থ্যাংকস, পড়ার জন্য।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: থ্যাংকস।
লেখক বলেছেন: আশা সঞ্চার করে না বলেই তো এইভাবে উজ্জীবিত করার চেষ্টা করছি...
কবিতাটা আমার এক ফ্রেন্ড কে চাঙ্গা করার জন্য লিখেছিলাম।
শাওন বলেছেন:
ঈশির জন্য ভালো একটা কবিতা পাওয়া গেলো । পাওয়া গেলো কিছু সুন্দর কথা /
লেখক বলেছেন: থ্যাংকস....
বাঙাল যুবক বলেছেন:
সুন্দর কিবতা
লেখক বলেছেন: ধন্যবাদ।
আরে এই কবিতা কোন ফাঁক দিয়ে বেরিয়ে গেল! আপনার কোনো লেখা মিস করতে চাই না। যাক্ এখন খপ করে ধরে ফেললাম। পড়লাম। বুঝলাম। ভালো লাগলো। + বাটন ক্লিক করলাম।
'যাদের দৃপ্ত উচ্চারণে আজ আরো একবার জাগে ভালবাসার সাধ;'
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
প্রাঞ্জলিবদ্ধ হস্তযুগল নিয়ে যার সূচনা........
কেঁদোনা তুমি.....
বিদায় দাও .......
চেয়ে দেখো......
আকুতির তার ধীর প্রস্ফূরণ .........
ভালো লেগেছে +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















