আমার প্রিয় পোস্ট

মুনিয়া গুডগার্ল

টু মাচ ইজ নেভার ইনাফ....

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০১

শেয়ারঃ
0 0 0

সন্ধ্যার সময় প্রথম উইশটা পেলাম।
(ভাইয়া তোমাকে বড় একটা থ্যাংকস... প্রথম উইশটা তোমার)
রাত সাড়ে এগারোটায় আফ্রির ফোন... এখন নাকি আগে উইশ করাটা স্টাইল। এসব সম্পর্কে অমার খুব একটা জানা নেই। উইশ পেয়েই ধন্য। আগেপরে যাই হোক।

গপ্পোবাজির মধ্যে কল আসছিল একটার পর একটা। আমার এত্ত ফ্রেন্ড!!!
কিন্তু বাসার সবাই ভুলে গেছিল কেন যেন। হঠাৎ করে মায়ের চোখে পড়ল- রাত একটার সময় মেয়ে ফোনে গল্প করছে খুশি খুশি মুখে। বড়সড় একটা বকা দিয়ে দিল। আমার যে জন্মদিন, অভিমানে বললামও না কথাটা।
মন খারাপ করে শুয়ে আছি। আননোন একটা নাম্বার থেকে কল আসল। ফোনটা তুলে ঠাণ্ডা গলায় বললাম
-হ্যালো
-হ্যাপী বার্থডে-এ-এ-এ!!!
মেয়েটার উচ্ছ্বাসে একটু হকচকিয়ে গিয়ে ওর কথাটাই রিপিট করলাম প্রশ্নবোধক স্বরে- হ্যাপী বার্থডে?....
- কি অবস্থা দোস্ত?
- এইতো...
- তুই করছিস কি? এইরকম মরা মরা গলায় কথা বলছিস কেন?
- না, তা না...
- অ্যাই, তুই কি চিনসশ আমারে?
- না...
- উইশ করলা আর চিনলা না..
- উপপসসসস... শ্যাগিইইইই... থ্যাংকস দোস্ত।

ক্লাসের মধ্যে এই আরেক পিস, যে দুর্ভাগ্যক্রমে এই তারিখটাতেই পৃথিবীতে এসেছে...

মনটা অবশ্য কিছু কারণে আগে থেকেই খারাপ ছিল। তার উপর মা বকল। কোনভাবেই আর মনটা ভাল হতে দিলাম না। যতই সুইট সু্ইট উইশ করুক সবাই...
কাঁদো কাঁদো হয়ে বালিশে মুখ গুঁজে পড়ে রইলাম।
ছটফট করতে করতে একসময় ঘুমিয়েও পড়লাম। বেলা করে উঠে ক্লাসে গেলাম। গিয়ে শুনি আজকে নাকি রং মারা হবে। ভয়ে আধমরা হয়ে গেলাম।
একে অসুস্থ। তারপর মনখারাপ। এরপর আবার যদি খাই রং...

পর্ণাকে নিয়ে বের হয়ে এলাম স্টুডিও থেকে।

২০০৭ ব্যাচের ইন্সটলেশান চোখে পড়ল। গাছের গায়ে রঙিন পানি ভরা বোতল ঝুলানো। ঠিক রুহ আফজা আর পাঁচন...

অনেক হাসাহাসি করলাম। পর্ণার সাথে থাকলে গোমড়া মুখে থাকতে পারবো না। খানিক পরে সারা ক্লাস লাইব্রেরির সামনে। শ্যাগি আইসক্রিম খাওয়ালো সবাইকে...উইশ পেলাম দুইজনেই।
তারপর আরেক সারপ্রাইজ- শ্যাগির বাসায় পাটি!

কিন্তু এর মধ্যে আরেক সমস্যা হয়ে গেল আমার। বাথরুমে যাওয়ার খুব দরকার। রং খাওয়ার ভয়ে ডিপার্টমেন্টের দিকে যেতে পারছি না। এদিকে সবাই শম্বুক গতিতে পা ফেলছে। শেষে নিশুকে বলে একটু স্পিড আপ করালাম। শ্যাগির বাসায় ঢুকেই খুশিতে চিৎকার দিয়ে ফেললাম yeeeeeeeeeeeeeey!!!! বাথরুমে যাব!!!
নিশু আর রিফাত হাসতে হাসতে খাবি খেল...

শ্যাগির মা দেখতেও যেমন সুন্দর, তেমনি অসাধারণ রাঁধেন।
চিকেন অবশ্য খাওয়া যায় বেশি এটা সত্যি। লাঞ্চের পর মোটামুটি কারও নড়ার শক্তি ছিল না।
তখন আবার কেক। কাটলাম দুইজনে। ছোট্ট(আমার একটা ফ্রেন্ডকে এই নামে ডাকি) আমাকে খাওয়াতে গিয়ে নিজের পিস হাফ খোয়ালো... শেষে চেঁচানো শুরু করল- ওরে! দোতলা কেকটা দিলাম আর তুই পুরো একতলা খেয়ে ফেললি!!!

আন্টি আংকল দুইজনই ভীষণ ফ্রেন্ডলি।
বিকালবেলা একটু গানবাজনা হল। শ্যাগি গাইল- যাও পাখি, কৃষ্ণপক্ষ আরও সুইট সব বাংলা গান।
শ্যাগি গায় ভাল। তবে ভাল গান আমার ভাল লাগে না। আমি বসে বসে চেঁচাতে লাগলাম- এসব চলেনা... শাকিরা চাই শাকিরা...
সারা তো হা হয়ে গেল। বলে কি মেয়ে!
ওর কাছে শাকিরার কিছু নেই। শেষমেষ 'গুরু' ছাড়ল। মাইয়া মাইয়া...
হিন্দি মুভি তো খুব একটা দেখা হয় না। ইন্ডিয়ার অবস্থা দেখে চোখ ছানাবড়া।
ভদ্রলোক বিশ্ব বলে, দেখার দরকার কি বাপ, গান ছেড়ে তোরা নাচ। মল্লিকার নাচ সবাই মিলে দেখার জিনিস না।

এইসব গান নাকি বসে বসে শোনা যায় না। সারা আর পর্ণার নাচের তাল উঠল। শ্যাগি তো আগেরই পাগল। আমাকেও টেনে নেয় পারলে। আমি বিপদে পড়ে গেলাম। জীবনে নাচ গান শিখি নাই। শেষে বললাম তোরা নাচ। আমি বিছানায় বসে দেখছি। যার ভাল হবে তাকে নাহয় একটা মালা ছুঁড়ে দেব।

খানিক পরে বিশ্বরও তাল উঠল। বাজনা অ্যায় হাসিনা... পাপ্পু ক্যান ডান্স...
নাচতে জানে পর্ণা শুধু। বাকিরা লাফিয়ে ফ্লোরটা ভাঙার বন্দোবস্ত করল। আর সারা শয়তানটা আমার মত একটা শান্তশিষ্ট(!) মেয়েকেও নাচিয়ে(!!!) ছাড়ল।
বুয়েটের বাস তো আর ওয়েট করবে না... তাই চলে আসতে হল। আসার সময় দেখি বুয়েটে লাইটিং ডেকোরেশন। পর্ণা হো হো করে হেসে বলল, দেখো ডার্লিং, তোমার জন্মদিন সারা বুয়েটে সেলিব্রেইট হচ্ছে...
পর্ণা আর ছোট্টকে জোর দুইটা চড় মারলাম বাজে দিনটাকে ভালো করে দেওয়ার জন্য। বাসে উঠে টের পেলাম অতিরিক্ত হাসার কারণে চোয়াল ব্যথা করছে...

পাশের বাস থেকে ছোট্ট বলল, কিরে, আরো খাবি?
চিন্তা না করেই বললাম- হ!
- কিহহহ??? এত্ত খাইয়াও হয় নাই?
আমি আস্তে করে বললাম- টু মাচ ইজ নেভার ইনাফ!

 

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৩
কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন, একটু দেরীতে হলেও। অনেক অনেক শুভেচ্ছা।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কালপুরুষদা। ভাল আছেন আপনি?

২. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৫
আরিফ থেকে আনা বলেছেন: কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন, একটু দেরীতে হলেও। অনেক অনেক শুভেচ্ছা।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬
ম্যাকলাভিং বলেছেন: জন্মদিন এবং মরনদিন পালনে ইসলামে নিষেধ আচে। দয়া করে এ পোষ্ট মুছে ফেলে বেশরিয়তি কাম কাজ বন্ধ করুন।

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: হাহাহা

৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১০
শেরিফ আল সায়ার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১২
অ্যামাটার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা...
মনে হচ্ছে জন্মদিনটা তাহলে ভালই কেটেছে...
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালই বলতে হবে। সব কৃতিত্ব বন্ধুদের।
আর থ্যাংকস টু আল্লাহ।

৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩
আরিফ থেকে আনা বলেছেন: জন্মদিনের খানা খাইদ্য খাওয়াইবেন না?
আমার ফাস্ট চয়েজ কিন্তু ছাগলের মাংস :)
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: মাংস টাংস থাকবে না। আমার ক্লোজেস্ট ফ্রেন্ড নিরামিষভোজী। সুইটস থাকবে। বাট নো মাংস।

১০. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬
ত্রিভুজ বলেছেন:

শ্যাগি ????
খাইসে!

আবারো শুভ জন্ম তারিখ (রাত+দিন)। :)
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ত্রিভুজ।

১২. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২০
একজন ব্লগার বলেছেন: কমেন্ট মুসেন কেন? খারাপ কি বল্লাম?
১৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২১
আরিফ থেকে আনা বলেছেন: লেখক বলেছেন: মাংস টাংস থাকবে না। আমার ক্লোজেস্ট ফ্রেন্ড নিরামিষভোজী। সুইটস থাকবে। বাট নো মাংস।

----
আমার জন্য হলেও করা যায়না?
অনেক দিন খাইনা।
ক্ষুধার্ত এই ভাইয়ের আব্দার ফিরিয়ে দিয়েন না প্লীঈঈজ।
রিকোয়েস্ট
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৩

লেখক বলেছেন: না যায় না। আমার ফ্রেন্ড তো আগে...পরে বাইরের মানুষের কথা ভাবা যাবে।

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৩
একজন ব্লগার বলেছেন: এই ভাইয়াটা কি ব্লগের শাউন?
১৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৫
ম্যাকলাভিং বলেছেন: দলে দলে মাইনাস দিয়ে এ বেশরিয়তি কারবারকে দিক্কার জানান
১৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৭
বিবেক সত্যি বলেছেন: ভালোই আনন্দ করলেন দেখি.. :-)
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: হুঁ তা করলাম...

১৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৭
পারভেজ বলেছেন: শুভ জন্মদিন মুনিয়া।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: থ্যাংকস ভাইয়া

২০. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৯
কণা বলেছেন: শুভ জন্মদিন মুনিয়া... :)
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: থ্যাংকস কণাপু। কেমন আছেন? আপনার সাথে কথা নেই অনেকদিন।

২১. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭
রাতমজুর বলেছেন: কেকটা কি শরিয়ত মোতাবেক তৈয়ার আছিলো?
২২. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪২
ত্রিভুজ বলেছেন:

@রাতমজুর
মুনিয়া যদি আপনার বোন হতো, তাহলে এভাবে টিজ করতে পারতেন? অথবা কল্পনা করুন আপনার বোন ব্লগিং করছে, তাকে কোন এক ব্লগার টিজ করছে। নিজের দিক থেকে ভাবুন... মনে হয় বুঝবেন।

২৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: শুভ জন্মদিন...জন্মদিনের পোস্টের রেটিং দেখে মন খারাপ হয়ে গেল...আমার জন্মদিন মনে হয় না ব্লগের কারো সাথে শেয়ার করবো!
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: আরে, আপনি কি নতুন নাকি ব্লগে?
রেটিং পাত্তা দিতে হয় না। শেয়ার করবেন না কেন? অবশ্যই করবেন।
শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন: থ্যাংকস ফারহান।

২৫. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: দারুণ কাটলো তাহলে
আরেকবার শুভেচ্ছা জানিয়ে গেলাম
১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: হুমম... আরেকবার ধন্যবাদ ভাইয়া।

২৭. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৬
এম্নিতেই বলেছেন: আমার পোস্টে যারা উইশ করেছে:

মোঃ নাজমুল হাসান বলেছেন: মুনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা ।

মাহবুবা আখতার বলেছেন: শুভ জন্মদিন মুনিয়া।

কঁাকন বলেছেন: শুভ জন্মদিন মুনিয়া।

ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: শুভ জন্মদিন মুনিয়া

ক্রাউন বলেছেন: শুভ জন্মদিন! শুভ হোক আগামীর পথচলা!

কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন @মুনিয়া। অনেক অনেক শুভেচ্ছা।

বিবর্তনবাদী বলেছেন: শুভ জন্মদিন মুনিয়া।

নুশেরা বলেছেন: শুভ জন্মদিন, মুনিয়া।

শুভ জন্মদিন, মুনিয়া......................

নাউ.... ইট্‌স্‌ দ্যা টাইম টু ডিসকো... টুট্‌ টুরু টুট্‌... ইট্‌স্‌ দ্যা টাইম টু ডিসকো... টুট্‌ টুরু টুট্‌...

কমুক্যা বলেছেন: শুভ জন্মদিন, মুনিয়া।

মুনিয়া বলেছেন: যারা যারা উইশ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ।

আজকের দিনের শুরুটা খুব ভাল হয়নি।
কিন্তু ক্লাসে গিয়ে সারপ্রাইজ সেলিব্রেশন পেয়েছি ফ্রেন্ডদের। ফিরেও সারপ্রাইজড। শাওনের পোস্ট দেখলাম। আপনারটাও।
অসম্ভব ভাল লাগছে।
*** আমার জন্মদিন বলে বুয়েটে লাইটিং ডেকোরেশন হয়েছে!!! হাহাহা

অনেক ধন্যবাদ আপনাকে।

------------------------------------------------------------------------------
:)

রেটিং দেইখা মেজাজ খারাপ.... X(
১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: মেজাজ ভাল করেন। রেটিং পাত্তা দিতে হয় না। :)
আপনাকে আবার থ্যাংকস।

২৮. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৮
এম্নিতেই বলেছেন: ******শুভ জন্মদিন, মুনিয়া......................

নাউ.... ইট্‌স্‌ দ্যা টাইম টু ডিসকো... টুট্‌ টুরু টুট্‌... ইট্‌স্‌ দ্যা টাইম টু ডিসকো... টুট্‌ টুরু টুট্‌...******

//এটা বলেছেন জেরী
২৯. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৭
রোডায়া বলেছেন: শুভ জন্মদিন মুনিয়া (বেটার লেট দ্যান নেভার!)৷ খুব মজা করেছো দেখছি৷ তবে যে গানগুলার কথা বললা সেগুলা একটাও শুনিনাই!
১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: ভাইয়া এইসব হাবিজাবি হিন্দি নাচানাচি গান। আপনার রুচির সাথে মিলবে না। :)
শুভ জন্মদিন বলার জন্য থ্যাংকস। :)

৩০. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৮
শাওন বলেছেন: আবার শ্যাগি ???? শ্যাগি নাম শুনলেই শুধু হেই সেক্সি লেডি গানটা মনে পড়ে (আম্মাআ)

শুভ জন্মদিন মুনিয়াপু । দিয়েছি আবার দিলাম । এইরকম আনন্দময় দিন যেন সবসময় ঘুরে ফিরে আবার আসে । সেই দোয়া থাকবে ।

ও আমি কিন্তু কেক খেতে পারিনি । কবে খাওয়াবেন ?

অনেক দূর এগিয়ে যান , অনেক অনেক দূর . . .
১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: তুই কবে খেতে চাস বল? রেডি রাখব সেইমত। চাসতো ছায়াকন্যাকেও নিয়ে আসতে পারিস ;)

৩১. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৬
একজন ব্লগার বলেছেন: শাউন, তোমারে করা সেদিন আমার প্রশ্নের উত্তরটা পাইয়া গেসি।:)
৩২. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩১
একজন ব্লগার বলেছেন: মুনিয়া, ছায়াকন্যার ব্যাপারে তারে চাইপা ধরেন তো, আমি ছাই দিয়াও পারিনি সে খালি পিছলায়া যায়।
৩৩. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৭
শাওন বলেছেন: আমার খাওয়া আমি খাবো, ছায়াকন্যারে খাওয়াবো না :(

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: ঠিক না ঠিক না। তোর ভাগে তো কম পড়বে না। খরচ তো আমার!

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: তুই যত খেতে পারিস তত পাবি। তবে ডবল পাবে ছায়াকন্যা ;)

৩৫. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৮
শাওন বলেছেন: সব আমাকে রেখে ছায়াকনয়ার প্রতি এত বিশেষ নজর কেনো ?? :(
১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫০

লেখক বলেছেন: যেহেতু তোর বিশেষ কেউ, বড়বোনের একটা দায়িত্ব আছে না!

৩৬. ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: শাওনের পোষ্টে শুভেচ্ছা রেখে গেছিলাম মুনিয়া পাখি,.......
অনেক অনেক সুন্দর লেখা.....
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাকে।
ভালো থেকো।
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: থ্যাংকস আপু।
তোমার উইশ পেয়ে খুব ভাল লাগছে!
শাওনের পোস্টে সবাইকে রিপ্লাই দিতে পারিনি।
তুমিও অনেক অনেক ভাল থেকো।

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: থ্যাংকিউ জান...:)
এত দেরিতে দিলি? :(

৩৮. ১৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
সাংবাদিক বলেছেন: নতুন গ্রুপ ‌'সাংবাদিক' - মুক্ত মনের প্রতিচ্ছবি

হাটি হাটি পা পা করে পথচলতে শুরু করেছে নতুন গ্রুপ 'সাংবাদিক' এর। সুচিন্তিত মতামত প্রকাশকারী ব্লগারদের এই গ্রুপে স্বাগতম জানাই। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা যা দেখি তাই লেখি কারণ আমাদের চোখ সবসময় প্রস্তুত সত্য উদঘাটনে আর আমাদের হাত সব সময় প্রস্তুত সত্য প্রকাশে। তো আর দেরী কেন? যদি হোন সাহসী সাংবাদিক, এক্ষুণিই ঐক্যবদ্ধ হোন আমাদের সাথে। সদস্যপদ গ্রহণ করুন আমরা তো আছিই আপনার সাথে। শুভ হোক আপনাদের প্রতিটি ক্ষণ।
আর হ্যাঁ, সাংবাদিক গ্রুপে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইলো।
http://www.somewhereinblog.net/group/Sangbadik
৩৯. ১৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
রাকিব বলেছেন: শুভ জন্মদিন। আমি একদিন ইন্টারনেটে বসিনি। তাই, দেরি হয়ে গেল।
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
দেরি হয়ে গেলেও সমস্যা নেই। উইশ এর জন্য থ্যাংকস।

৪০. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৭
ফারজানা মাহবুবা বলেছেন: আমারো দেরী হয়ে গেলো... জন্মদিনতো চলে গেছে, অতএব শুভ জন্ম মাস! :)
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: থ্যাংকস আপ্পি।
ভাল আছতো?

৪১. ১৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:০১
কণা বলেছেন: আমি তো ভাল আছি... বাচ্চারাও ভাল আছে... ;)

তুমি কেমন আছো? সব ভাল তো?
৪২. ১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
মুনিয়া বলেছেন: ইয়ে... বাচ্চাদের বাবা ভাল আছে তো?
(আমি ভাল)
৪৩. ২১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৪
অদ্ভুত আঁধার এক বলেছেন: তো আপনি এখানে?

চেনা যায়?
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: নাহ! চিনলাম না। কিছু হিন্টস কি দিতে পারেন?
আমি তো এখানে অনেক আগে থেকে।

২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: থ্যাংকু চিকনমিয়া, তয় অনেক দেরিতে কইলেন:( !!

৪৫. ২৩ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
ভাস্কর চৌধুরী বলেছেন:

সো সরি..............লেট টু লেট।

তবুও জন্মদিন আসে....! চলে যায়..............বছরের সীমানায় কোন একদিন......

আপনার জন্মদিন ....................জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: বেশি দেরি হয় নি... মাসটা তো এখনো আছে!
অনেক ধন্যবাদ।

৪৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০২
আস্তমেয়ে বলেছেন: আমার অন্নেক দেরি হয়ে গেল। শুভ, শুভ জন্মদিন :)
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: It's not too late yet! Thanks

৪৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০১
আবু সালেহ বলেছেন:
আমার তো আরো দেরী হয়ে গেলো...তারপরও
জন্মদিনের শুভেচ্ছা......
শেষমেষ দিনটা যে ভালো গেছে তাতেই খুশি....
সামনের দিনগুলিও যেন ভালো কাটে....
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...
আপনার দিনও ভাল কাটুক।

৪৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩
ঝুমী বলেছেন: হুমম্...আমারো দেরি হয়ে গেল! তবু শুভ কামনা রইল অনেক। শুভ জন্মদিন। +:)
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: ওয়াও!!! এত্ত জোস কেক???
থ্যাংকসসসসস!!!!

৪৯. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০২
রুবেল শাহ বলেছেন: হুক্কা ............হুয়া
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: কেয়া হুয়া??

৫০. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৬
এম্নিতেই বলেছেন: আমার নতুন পোস্ট...পড়া অবশ্য কর্তব্য :)

Click This Link
২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন: পড়লাম।

৫১. ২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৩
অদ্ভুত আঁধার এক বলেছেন: চেহারা দিলাম এখন চেনা যায়?
২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: আরিসসালা........ তুই???

৫২. ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৬
নাজিল আযামী বলেছেন: জন্মদিনে কেক না কিনে,দান খয়রাত করুন।অবশ্যই উত্তম প্রতিদান পাবেন
২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: no comments!

৫৩. ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৫
মৃন্ময় আহমেদ বলেছেন: আজকের যতো পাওয়া হাজারো চাওয়ার ভীড়ে স্মৃতি হয়ে যায়
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: হুম। চমৎকার বলেছেন। অনেক ধন্যবাদ।

৫৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৫
ঝুমী বলেছেন: মুনিয়া, আপনার নতুন লেখা কোথায়? সময় পেলেই আপনার ব্লগে আসি...কিন্তু কোনো লেখা নেই কেন? ভালো আছেন তো? :)
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: khub bz apu. apni valo to?

৫৫. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩১
মেহরাব শাহরিয়ার বলেছেন: বিজি নাকি খুব ? শেষ কবে ?
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: জমা হয়ে গেছে... একটু রিল্যাক্সড। তারপরও শুনছি নেক্সট উইকে নাকি এক্সাম।
কোনো ক্লাস তো করিনি। পড়াশোনা করতে হবে আরকি।
আপনি কেমন আছেন?

৫৬. ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০১
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: অনেক দেরী করে ফেল্লাম আপু! :(

অনেক অনেক বিলেইটেড শুভ জন্মদিই ই ই ই ই ন !!!

৫৭. ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪
মুনিয়া বলেছেন: থ্যাংকস আপ্পি! মোটে তো একমাস দেরি হয়েছে... ব্যাপার না। কেকটা খুব সুন্দর!
৫৮. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬
জিহাদ বলেছেন: হ্যাপি বাড্ডে।

এইবার আমিই সবচে লেটে জানাইসি। কাজেই নেক্সট ইয়ারেরটা এডভান্স দিয়ে দিলাম :)
২০ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: হায় হায়... এক ঢিলে দুই পাখি মারা ঠিক না ঠিক না।

৫৯. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৪০
বিবেক সত্যি বলেছেন: নতুন পোষ্ট লিখেন একটা ....
২০ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: দেখি...

৬০. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
ঝুমী বলেছেন: হুমম্...আমি বেশ আছি। ভালো থাকুন সব সময়:)
২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: যাক, ভালো আছেন জেনে ভাল লাগল :)

০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: আর্কিটেকচার।

৬২. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮
~টক্স~ বলেছেন: যতটা খারাপ কাটবে ভাবছিলাম আসলে তার কিছুই হয়নাই।
আসলেই অনেক মজা করেছিলেন দেখছি !
বেশি বকবক করলেও তো চোয়াল ব্যাথা করে তাইনা ?
এতোদিন পর তো জন্মদিনের উইশ করলে হাসবেন তার চেয়ে বরং নতুন বছরের শুভেচ্ছা রেখে যাই।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: thank u :)

৬৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
নীলকমল বাংলাদেশ বলেছেন: যথেষ্ট দেরী হইলেও শুভকামনা জানাচ্ছি। লেইটে উইশ করা মনে করেন যে নতুন স্টাইল। (....দন্ত বিকশিত..)
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: যতই দেরি হোক, উইশ পেতে ভাল লাগে। থ্যাংক ইউ :)

 

মোট সময় লেগেছে ১.০৯৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গুডগার্ল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই