somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিডি আইডল
গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-৩ B-)

১৮ ই মে, ২০০৯ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ পর্বের পর এক-দুটি পর্ব থাকবে কার্টুন নিয়ে...সে সময়কার সেসব ক্লাসিক কার্টুন নিয়ে আলাদা পর্ব না করলে অন্যায় করা হবে :D

ইনক্রেডিবেল হাল্ক

হাল্কের সম্প্রতি একাধিক মুভি তৈরি হওয়াতে সেসময়কার জামা-কাপড় ছেড়া এই বিখ্যাত সিরিজ টি এখন দেখলে যে কারোই হাস্যকর মনে হবে...কিন্তু নিমিষেই জামা ছিড়ে এবং প‌্যান্ট ছিড়ে হাফপ‌্যান্টে পরিণত হওয়া এই সিরিজটি সেসময় তুমুল জনপ্রিয় ছিল...টিভিতে রবিউল (কমেডিয়ান, মৃত) এর সাথে হাল্ক এর একটা মারামারির কোলাজও সেসময় বেশ জনপ্রিয় ছিল...





ইন্ট্রো থিম:

http://www.youtube.com/watch?v=YOXpKUu6pUg


ম্যান ফ্রম আটলান্টিস

পানির নীচে ঘুরে বেড়াতে সক্ষম হারানো নগরী আটলান্টিস নগরীর একমাত্র বাসিন্দা প‌্যাট্রিক আর তার সাথে সাবমেরিন ক্যাটাসিয়ানের কাহিনী নিয়ে ছিল এই সাই-ফাই ফ্যান্টাসি সিরিজ টি...এটা একটু আগের দিকের সিরিজ ছিল...অনেকের মনে নাও থাকতে পারে...





ইন্ট্রো ভিডিও:



টারজান



এই এপিক সিরিজ নিয়ে কিছু বলার নেই....অনেক গুলো বিভিন্ন ধরণের সিরিজ হতো...তার মধ্যে যদ্দুর মনে পড়ে জনি ওয়েসমুলারের সিরিজ টি সবচেয়ে জনপ্রিয় ছিল....টারজানের হুংকার ধ্বনি আর তার ছুরির ডিজাইনটি বেশ পপুলার ছিল সেসময়।





ওশিন

একটি মেয়ের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে জাপানি এই মেগা সিরিয়াল টি কি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল সে সময় না দেখলে বোঝা যাবে না...মহিলা আর বাচ্চাদের চোখের পানি ছিল সাধারণ দৃশ্য এই সিরিজ দেখার সময়...ইউটিউবে বেশ কিছু পর্ব পাওয়া যায় এটির।





র‌্যাভেন



লী মেজরস এর শেষ বয়সে করা এই ফাটাফাটি মার্শাল আর্টের সিরিজ টির মূল নায়ক ছিল সূদর্শন জেফরি মিক...বেশ কিছু বড়দের সিন আর হুনুলুলুর অর্পূর্ব প্রাকৃতিক দৃশ্য নিয়ে এই সিরিজ টি আমার দেখা টিভির সবচেয়ে ফাস্ট আ্যকশন সিরিজ ছিল। সিরিজ টি পরের দিকে সনি টিভিতে মনে হয় দেখাতো।



নানা জায়গা থেকে পিস্তল বের করা লী এর চরিত্রটি ছিল বেশ মজার...

ভিডিও থিম:



পারফেক্ট স্ট্রেন্জার



আমেরিকান প্রবাসি ল্যারি আর তার আইরিশ কাজিন বাল্কিকে নিয়ে মজার কমেডি সিরিজ ছিল এটি...বোকা ল্যারি আর সহজ সরল বাল্কির দৈনন্দিন নানান মজার ঘটনা নিয়ে এই সিরিজ টি বহুদিন অনেকের মনে থাকবে..কাজিন বাল্কির "দ্যাটস রিডিকুলাস" এখনও বেশ বিখ্যাত ডায়ালগ।



ভয়েজারস

আজকের পর্ব শেষ করবো এই সাই-ফাই সিরিজ দিয়ে....টাইম ট্রাভেল আর এডভেন্চার নিয়ে দূর্দান্ত সিরিজ ছিল এটি।





ভয়েজারস এর টাইম ট্রাভেলের ঘড়ির মত নানান জিনিষ দিয়ে ঘড়ি বানাতে চেষ্ঠা করতাম আমরা!!




আগের পর্ব:


ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-২

ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-১

....চলবে...
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৬
২৭টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×