আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হবার চেষ্টায় আছি....

সন্তানের প্রথম কান্না.................

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭

শেয়ারঃ
1 0



ডেলিভারীর তারিখ পার হয়ে গেছে ২ দিন....ক্ষাণিকটা চিন্তা উৎকন্ঠা নিয়ে আছি..কি হয়...কি হয়!

ডাক্তারের এপয়েন্টমেন্ট ছিল দুপুরে...দেখে টেখে বললো..."your baby dont want to come out yet! We will wait for 1 more week!"

কয় কি? X( এই অনিশ্চিত টেনশন আরো ৭ দিন...

৭ দিন বসে বসে মুভি দেখে দেখে সময় পার করছি....কোনই সাড়াশব্দ নাই... :-*

৭ দিনের দিন হাসপাতালে সকালে ফিটাল এসেসমেন্ট করলো...আলট্রাসনোগ্রাম করে দেখলাম আমার সন্তানের কে..হাত-পা..আলট্রাসোনিস্ট বললো তোমার মেয়ের (নাকি ছেলের!?) মাথায় প্রচার চুল আছে....

পরীক্ষা-নিরীক্ষা করে বললো আ্যমনিয়্যাটিক ফ্লুইড কিছু কম আছে....হাসপাতালে ভর্তি হতে হবে ১-২ দিনে মধ্যে...কিছু পর ঘুরে এসে বললো তোমাকে আজকেই আ্যডমিশন দিয়ে দিচ্ছি...তোমার আর বাসায় যাবার কাজ নেই! আমি ভাবলাম ঘটনা মনে হয় ভালো না :(

দুপুরের পর কৃত্রিম পেইন তোলার জন্য ইনডাকশন করানো হলো...কিছু সময় দেখে টেখে আমার ওয়ার্ডে পাঠিয়ে দিল...বৌ মাঝে মাঝে হালকা ব্যাথায় ক্যা-ক্যো করছে...রাতের দিকে ২য় বার দিল ইনডাকশন..এইবার বাড়লো ব্যাথার তীব্রতা....বৌ বললো ক্ষিদা লাগছে...নার্স বললো শুধু বরফ খাওয়া যাবে...পানিও না! এইদিকে আমারও লাগছে ক্ষিদা....ম্যাকডোনল্ড থেকে একটা বড় ম্যাকের এনে যখন লেবার ওয়ার্ডে খাচ্ছি (রাত প্রায় ১টা তখন) সেইসময় আসলো ডাক্তার...কয় তুমি ওর সামনে খাচ্ছো?! :`> বললো আমি বাড়ী যাচ্ছি....কিছু দরকার হলে নার্সরা খবর দিবে আমাকে....

রাতে ব্যাথার তীব্রতা বাড়লো...কিন্তু দরকারি যে সারভিক্স ওপেনিং...সেটার কোন পরিবর্তন নেই....নার্স এসে পেইন কিলার দিল (মরফিন টাইপের কিছু মনে হয়).....বৌ দিল ঘুম...আমার জন্য নার্স একটা স্ট্রেচার বেড এনে দিল....আমিও দিলাম ঘুম!

সকলের দিকে ডাক্তার এসে দিল ৩য় ইনডাকশন....সাথে ওয়াটার ব্রেক করে দিল....

এইবার দেখলাম লেবার পেইন কারে বলে! ব্যাথা যখন পিকে বৌ তখন আমার হাতের অবস্হা রফা! (বৌ হাত ধরে রেখেছে....) ঘন্টা দুয়েক এইরকম চলার পর ডাক্তার এসে দিল এপিডুরাল (পিঠের নীচের অংশের এনেসথেসিয়া)....ডাক্তার এরপর শোনালে এক জুক্সস (১৮+)...

we will get out your baby today, either by front door (normal delivery) or through emergency door (c-section/caesarion)

এপিডুরালের পর বৌ দিল ঘুম...নার্স আমারে বললো তুমি লান্চ করে এসো...ডেলিভারীর সময় তোমারও এনার্জি লাগবে!

২০-২৫ মিনিটের জন্য বাসায় আসলাম...কিছু খেয়ে যেয়ে দেখি নার্স-ডাক্তার সব একসাথ হয়ে ফিসফাস করছে!!! আমার বুক ধ্বক করে উঠলো...ঘটনা কি?

নার্স বললো আমরা ডেলিভারীর প্রস্তুতি নিচ্ছি! আমি বললাম ৩০ মি: আগেও তো কোন লক্ষণ ছিলো না...সে বললো হ্যা সারভিক্সের ওপেনিংটা খুব দ্রুত হয়েছে....

শুরু হলো ডেলিভারীর প্রক্রিয়া.....বেশী সময় লাগে নি...১৫-২০ মিনিট পর ডাক্তার বললো....Its a girl!

সাথে সাথে আমার মেয়ের সেকি কান্না! মায়ের বুকে দিয়ে ডাক্তার বললো দেখো তোমার মেয়ে কে....

কে জানে কেন বাচ্চার কান্না দেখে আমারও কাদাঁ আসলো...

সৃষ্টিকর্তা তাকে সুস্হ রাখুন.....কান্নাকাটি টা একটু বেশীই করে মাঝে মাঝে...

কাদুঁনী ডাক নাম রাখবো কিনা ভাবছি :||

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সন্তানমেয়েকাদুঁনি ;
প্রকাশ করা হয়েছে: ডায়রী  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
নামহীনা বলেছেন: কাদুঁনির মা ও বাবা কে অভিনন্দন।

নাম টা রাখা হয়ে গেলে আমাদের জানিয়ে দিয়েন।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ....ঘুমাচ্ছে এখন

২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১১
সৌম্য বলেছেন: কংগ্রাটস ম্যান। কোন কমেন্ট করেই আপনার অনুভতিকে স্পর্ষ করা যাবে না। বাচ্চা আর বাচ্চার মায়ের জন্যে অনেক শুভকামনা।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সৌম্য....সেই অনূভূতির আসলেই কোন ভাষা নাই

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ......

৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫
মানবী বলেছেন: অভিনন্দন!

আল্লাহ্'র রহমতে শেষ পর্যন্ত সব ভালো ভাবে হয়েছে জেনে ভালো লাগলো। আপনার স্ত্রী ও কন্যার সুস্থতা কামনা করছি।


::স্ত্রী যখন লেবারের কষ্টে কাতর এবং ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও কিছু খাবার অনুমতি পাননি, সেসময় তাঁর সামনে বসে খাওয়া নিঃসন্দেহে অন্যায় হয়েছে:: :-)
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: আসলে বৌয়ের কাছে থাকার জন্যই কেস রুমে চলে এসেছিলাম...রাতে ম্যাকডোন্ডসও ছিল বন্ধ...ড্রাইভ-থ্রু দিয়ে এসিছিলাম....

তবে বৌ প্রায় দেড়দিন ক্ষুধায় কাতর ছিল :(

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: আপু আমি নিজেও সেদিন সারাদিন অভুক্ত ছিলাম :(

৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৭
সাধারণমানুষ বলেছেন: কাদুঁনির মা ও বাবা কে অভিনন্দন।আর কাদুঁনির জন্য আদর রইল।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫২

লেখক বলেছেন: পৌছে দেওয়া হলো :)

৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৮
আধারে অপ্সরী বলেছেন: congrats! baby girl ? :D:D:D....
baby tar ekta photo diyen......dekhte mon chaitese....
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা... :)

৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৯
হাসান বায়েজীদ বলেছেন: প্রথমেই কংগ্রাচুলেশন টু বিকাম দ্য প্রাউড ফাদার...খুউব খিয়াল কৈরা পর্ছি, সামনে আমারও আইতাছে তো, দোয়াখায়ের রাইখেন..:)
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: অনেক অনেক দোয়া :) ভাবীর প্রতি খেয়াল রাখবেন....এই সময়টা খুব অনিশ্চিত

৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২০
শাহাবুিদ্দন শুভ বলেছেন:
আজকে টিভির একটা অনুষ্ঠানে একজন অভিনেতাকে বলতে দেখলাম তিনি বলেছেন সন্তানের মুখ দেখে তিনি যে খুশি হয়েছে এর আগে এমন খুশি কখনও হতে পারেননি।
আপনিও নিশ্চই সে রকম খুশি হয়েছেন কাদুনির বাবা।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: :) সে খুশীর কথা কি ভাষায় দেয়া যায়!!

৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২১
দেশী পোলা বলেছেন: আপনার বউকে অভিনন্দন।

আপনারে অভিনন্দন জানাবো মেয়ে বিয়ে দেয়ার পরে, মেয়ের বাপ তো হয়েছেন, বুঝবেন ঠেলা কারে বলে কতো প্রকার ও কি কি ;)
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: :) বাইরে ইসলামিক কালচারে ছেলে বা মেয়ে যে কাউকেই বড় করা দুরুহ..নানা রকম কনফ্লিক্ট এসে পড়বে.....চিন্তা-ভাবনায় আছি

১০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২
শূন্য আরণ্যক বলেছেন: অভিনন্দন ।

পরিবার সুস্থ থাকুক । ঈদ মোবারক ।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ। সুস্হ আছে আল্লার রহমতে। আপনাকেও ঈদের শুভেচ্ছা।

১১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৫
হোরাস্‌ বলেছেন: অভিনন্দন। সন্তানের জন্মের অনুভূতির সাথে আর কোন কিছুর তুলনা হয় না।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ..যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে না গেছে তারা বুঝবে না এটা...

১২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৬
পেঙ্গুইন বলেছেন: শুভেচ্ছা রইল ছোট্ট মণির জন্যে...
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৪

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা....

১৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৭
নাহিদ মাহমুদ বলেছেন: অভিনন্দন ভাবীকে ও আপনাকে।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ..

০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ..আপনাকে

১৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
মমমম১২ বলেছেন: অভিনন্দন :)

তবে হ্যা ঐ সময় তার সামনে খাওয়া বড় রকম পাপের পর্যায়ে পড়ে,সেকেন্ড টাইম খেয়াল রাইখেন।

কাদুনি কন্যাকে অনেক আদর।

ভাল থাকবেন।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: এর একটা ব্যাখ্যা উপরে দিয়েছি...

ধন্যবাদ..শুভকামনার জন্য

১৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
হাসান বলেছেন: কাদুনী রাখলে বড় হইয়া দু'জনরেই কাঁদায় ছাড়বে ;)

অভিনন্দন রইল, সে বড় হয়ে আপনার মতো বিডি আইডল হবে ;)
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: :)

এখন কান্নাটা কমের দিকে....

১৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০
আধারের আলো বলেছেন: অভিনন্দন আপনাকে ও ভাবীকে।আপনাদের নবাগত সন্তানের জন্য শুভকামনা।ঈদ মোবারাক।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ........

১৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
নির্বিকার বলেছেন: কাদুঁনী আর তার মা'য়ের জন্য রইল শুভকামনা।

আপ্নারে মাইনাচ। ভাবি খাওয়ার উপরে ব্যান!!! আর আপনি কিনা দেখায়া দেখায়া...
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: :(

১৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৩
juddhobaaj বলেছেন: সন্তানের কান্না কিংবা তার মুখে বাবা ডাক শুনতে কেমন লাগে জানা নেই,কখনো জানা ও হবে না,তবে কাঁদুনির জন্য শুভ কামনা।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: জানা হবে না কেন???

শুভকামনা...

ধন্যবাদ..

২০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০১
শিবলী বলেছেন: একটা বড় বিপদ ভালয় ভালয় গিয়েছে। তার জন্য শুভকামনা।
এইবার দায়িত্ব মেয়েকে ভালমত মানুষ করা।
শুভকামনা আবারো :)
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: এটাই তো গুরুদায়িত্ব....

ধন্যবাদ..আপনাকে

২১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০
মুবাশ্বির বলেছেন: আপনার ছোট্ট বাবুর জন্য রইল অনেক অনেক শুভকামনা। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনার বাবুকে অ-নে-ক বড় হওয়ার তৌফিক দান করেন।

আর অবশ্যই ওর একটি সুন্দর ও অর্থবোধক নাম রাখবেন। কারণ নামের প্রভাব আছে--এটা প্রমাণিত সত্য।

আপনাকে অভিনন্দন।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: নাম যা রেখেছি তার মোটামুটি অর্থ হয়: পবিত্র এবং সুন্দর

২২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৭
ভেবে ভেবে বলি বলেছেন: কাঁদুনীর একটা ছবি দিন ভাইয়া। :)
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: ....দেবার ইচ্ছা আছে...

২৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২১
আতিকুল হক বলেছেন: কনগ্র্যাটস!!!

আল্লাহ ওকে ভালো মানুষ করুক। রোজায় জন্মেছে তো - পবিত্র এবং সুন্দর খুব পারফেক্ট নাম হয়েছে।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: :) ধন্যবাদ আতিকুল...

২৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: অনেক অভিনন্দন ভাবীকে ও আপনাকে।

আপনাদের সোনামনিটার জীবন কল্যাণময় ও মঙ্গলময় হোক; কোনোদিন যেন কোনো অকল্যাণ-অসুন্দর-অমঙ্গল তাকে স্পর্শ না করে- অন্তরের গভীর থেকে এই শুভকামনা করছি।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: কামাল ভাই চমৎকার শুভকামনার জন্য অনেক ধন্যবাদ...শুভকামনা আপনার জন্যও থাকলো...

২৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৫
নিঃসঙ্গ বলেছেন: কাদুঁনির বাবা মা কে অনেক অনেক অভিনন্দন ।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: :) ধন্যবাদ.....ভালো থাকবেন...

২৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৫
আশরাফ মাহমুদ বলেছেন: অনেক অনেক অভিনন্দন। সবাই সুস্থ থাকুক।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: কবি অনেক ধন্যবাদ...লেখালিখি কম কেন?

২৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৮
রামন বলেছেন: সন্তানের কান্না শুনে আপনারও কান্না এসে গেছে... এটাই স্বাভাবিক আইডল ভাই । এই সুখের কান্না পাওয়া এবং তার অনুভুতি কেবল পিতামাতাই অনুভব করতে পারে। আর সন্তানের প্রথম মুখদর্শনের ক্ষণটি আপনার জীবনে থাকবে স্মরনীয়,যা কখনোই ভুলতে পারবেন না।

গুরুজনেরা বলে, যাদের প্রথম সন্তান মেয়ে হয় তারা ভাগ্যবান। আপনিও সেই ভাগ্যের অধিকারী হলেন আইডল ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনাদের জন্য।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রামন ভাই....ভালো থাকবেন

২৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২০
রুবেল শাহ বলেছেন:
বাবুকে একটু ছুঁয়ে দেখতে মন চাইছে..........

অনেক আদর ওর জন্য............

====

অভিনন্দন বাবু মা ও বাবা কে................
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল...এই অনূভূতি গুলো অমূল্য....একটু ছোয়াঁ আর আদর করা..

০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: অভিনন্দন কাকন্দি! ;)

৩০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৮
নুশেরা বলেছেন: অভিনন্দন অভিনন্দন অভিনন্দন!!!

টাইগারপাসের চিটাখাইল্যা পোলা বাপ হয়ে গেলো? গত সপ্তাহে আমার এক কানাডাবাসী বন্ধু বাবা হলো, তখন খুব মনে হচ্ছিলো আপনাদের কথা। ক্রন্দসীকে তার ফুপুর পক্ষ থেকে অনেক দোয়া আর আদর। :)
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: নুশেরাপু আসলেই...কেমনে কেমনে জানি...মনে হয় এর জন্য যে ম্যাচুরিটি সেটা এখনও আসে নি...

দোয়া এবং আদর পৌছানো হলো জায়গামত :)

৩১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৭
ম্যাভেরিক বলেছেন: কান্নাবতীর জীবনের সব হাসি সব কান্না সুখের হোক। :)
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ গণিতবিদ....(পাই/৭ সংখ্যক)

৩২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭
জেরী বলেছেন: বাবা-মাকে অভিনন্দন আর বাবুটাকে এত্তো আদর:)
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: :) বাবুর জন্য টম এন্ড জেরী রেডি!

৩৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬
প্রচেত্য বলেছেন: যখন এমন বাবুদের কথা শুনি, একটু ইচ্ছে হয় স্বর্গটাকে ছুয়ে দেখি... অন্তত যেন স্বর্গকে দেখতে পারি সে ব্যবস্থা কিন্তু আপনি করতে পারেন।

আদরের সোণামনির জন্য রইল বুক ভরা ভালোবাসা। সোণামনি'র মা এবং বাবা - দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: দূর্দান্ত প্রচেত্য...শুভকামনা এবং ধন্যবাদ রইলো....

৩৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ছবি দেলেন না কেন?
মাইনাস ।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ইচ্ছা আছে...

৩৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৯
নীল-দর্পণ বলেছেন: শুভকামনা সবার জন্য:)
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ....

প্রোফাইলের এই পিচ্চি কে? আপনে?

৩৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২০
রাতমজুর বলেছেন: বাচ্চার মা কেমন?
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: নরমাল ডেলিভারী তো..আছে ভালো..এখন লালন-পালনে হয়রান!

৩৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৯
জেনারেশন৭৫ বলেছেন: কংগ্রেট ম্যান!!
অনুভুতি কেমন?
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: বিশাল...কিছু তো পোষ্টেই দিলাম...

৩৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৭
এন এইচ আর বলেছেন: মা ও সন্তানের জন্য অনেক অনেক শুভ কামনা রইল............
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ..

৩৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৯
জইন বলেছেন: মা ও সন্তানের জন্য অনেক অনেক শুভ কামনা রইল ---সাথে আপনার জন্যও
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ......জইন

৪০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক অভিনন্দন কাঁদুনীর বাবা মাকে..........
খুব ভালো লাগলো।
পিচ্চিদের কান্না দারুণ লাগে............

আশাকরি অসম্ভব ভালো কাটছে সময়।
শুভেচ্ছা।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ সাজিপু....আমার কাদুনীকে আপনার কাছে পাঠিয়ে দেই তাহলে :)

৪১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯
পারভীন রহমান বলেছেন: কাদুঁনির বাবা মা কে অনেক অনেক অভিনন্দন ।
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ.....

৪২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৪
জানা বলেছেন:

অনেক অনেক অভিনন্দন নতুন মা-বাবাকে:)। ঈদের আনন্দেই সম্ভবত আপনারা জীবনের সবচে' বড় উপহারটা পেয়েছেন:)। মা-মেয়ের সুস্থ্যতা আর আপনাদের পুরো পরিবারের জন্য আনন্দময় দীর্ঘ জীবন কামনা করছি।:)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছায়িত ধন্যবাদ জানাপু.....

আপনার মেয়ের একটা চমৎকার ছবি আছে কিন্তু আমার কাছে!!

৪৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৮
কৌশিক বলেছেন: জইন বলেছেন: মা ও সন্তানের জন্য অনেক অনেক শুভ কামনা রইল ---সাথে আপনার জন্যও
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ..বস

৪৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯
পুরাতন বলেছেন: অনেক অনেক অভিনন্দন.......অনেক অনেক ভালো থাকুক....:)
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ...........

৪৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪৩
আট আনা বলেছেন: এই পোস্ট এত পরে দেখলাম??? X(

যাহোক, অনেক অনেক অভিনন্দন। মা-মেয়ে সুস্থ্ থাকুক সারাজীবন। :)
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ..

প্রোফাইল পিক দারুণ হইছে ;)

৪৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৯
বিডি আইডল বলেছেন: সব মন্তব্যগুলোর জবাব দেবার ইচ্ছা আছে..আগামি কয়েকদিন একটু দৌড়ের মধ্যে আছি :(
৪৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
স্পাইডার বলেছেন: গুরু কান্দুনীর বাব-মা সহ কান্দুনীর জন্য অনেক গুলা আদ্দর
০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ হাসান....তোমারে নিয়ে তো ইলিয়াস সাহেব পোষ্ট দিয়েছে মনে হলো!

৪৮. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৮
মুকুট বলেছেন: দেরিতে হলেও অভিনন্দন আইডলদা, সুস্থ ও নিরাপদে বেড়ে উঠুক ভাতিজী!
৪৯. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫০
নিবিড় বলেছেন: অভিনন্দন!! ..ছবি দেখতে চাই
৫১. ১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৬
শান্তির দেবদূত বলেছেন: অনেক দেরি করে ফেললাম :( ..... শুভেচ্ছা ও শুভকামনা রইলো কাদুঁনি বুড়ির জন্য। এখনো কি কান্নাকাটি করে না কি আগের মত?
৫২. ২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৫
মির্জা ইউক্লিড বলেছেন: অসাধারণ........একটা ক্লাসিক......সরাসরি প্রিয়তে।
৫৩. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৩
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: বাহ, দেরিতে পড়লাম....
কাঁদুনি কেমন আছে ভাই?
৫৪. ০৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: দেরিতে পড়লাম,শুভ কামনা রইল
৫৫. ১০ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪৯
কাঊসার রুশো বলেছেন: অভিনন্দন।
নাম টা রাখা হয়ে গেলে আমাদের জানিয়ে দিয়েন।
৫৬. ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৫
শ।মসীর বলেছেন: ভয় পাইয়া গেলামতো........

 

মোট সময় লেগেছে ২.৯৩৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইফটা মাঝে মাঝে তেজপাতা মনে হয়

bdidol @ gmail.com
fb.me/bdidol
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ