গত নভেম্বরে সামু ব্লগের সুলেখক ইমন জুবায়ের একটি চমৎকার তথ্য সমৃদ্ধ পোষ্ট করেন ঠগীদের নিয়েঃ কারা ছিল ঠগী? ঠগী সমন্ধে এত বিস্তারিত আগে কখনই পড়ার সুযোগ হয় নি...সে পোষ্ট থেকে ক্ষাণিকটা...
ঠগীরা ছিল ভারতীয় খুনি কাল্ট (Cult); ঠগীরা যত মানুষ হত্যা করেছিল পৃথিবীর কোনও সংগঠিত খুনি কাল্ট এত নিরীহ মানুষ হত্যা করেনি। কেবল ১৮৩০ সালেই ঠগীরা প্রায় ৩০,০০০ মানুষ শ্বাসরুদ্ধ করে হত্যা করে; মৃতদেহ উৎসর্গ করত দেবী কালীকে।
বাংলা অভিধানে ঠগী বলতে বোঝায়, বিশেষ শ্রেনির দস্যুদল যারা পথিকের গলায় রুমাল বা কাপড় জড়িয়ে হত্যা করত। ঠগী বলতে আরও বোঝায় বোঝায়- ঠগীর কার্য, দস্যুবৃত্তি। ঠগী শব্দটি সংস্কৃত ঠগ শব্দ থেকে এসেছে। ঠগ অর্থ, ঠক বা প্রতারক বা ধূর্ত বা প্রবঞ্চক। ভারত শাসনের সূত্রে যে সকল শব্দ ইংরেজি ভাষায় যুক্ত হয়েছে Thud (থাড) তাদের একটি। শব্দটির মানে, ধপ করে পড়া বা আঘাত করা।
গতকাল আমার বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে এই পোষ্টে ব্লগের আরেক সুলেখক ধীবরদা ঠগীদের একটি মুভি সম্পর্কে জানান...ক্ষাণিক খোজাখুজি করতে মুভিটি অনলাইনে পেয়েও যাই...চমৎকার মুভি....

মুভির মূল কাহিনী হলো কিভাবে ব্রিটিশ ট্যাক্স কালেকটর উইলিয়াম স্যাভেজ ঠগীদের সম্পর্কে জানতে পারেন...তাদের সাথে মিশে কিভাবে তাদের গোপন খবর সংগ্রহ করেন এবং ঠগীদের বড় বড় নেতাদের হত্যা করেন...মুভিটিতে ঐতিহাসিক তথ্য ব্যবহার করা হয়েছে...বিস্তারিত আরো তথ্য পাওয়া যাবে আইএমডিবি এবং উইকিপিডিয়াতে ....

মুভিটি ইউটিউব থেকে দেখা যাবে অথাবা স্টেজভ্যু থেকে স্ট্রিম/ডাউনলোড করা যাবে....
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


