অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় প্রেমিক ও কিশোরি গ্রেফতার এই ধরণের মূখরোচক পোষ্ট আমরা ব্লগে মাঝে মাঝেই দেখি...প্রায়শইঃ এই গুলো যুব সমাজের অবক্ষয়....নৈতিকতার অবক্ষয় ইত্যাদি সুশীল টকশোতে অংশগ্রহণ করে তৃপ্তির ঢেকুর তুলি....
একটু অন্য পাশটা দেখা যাক....দুটো ছেলে-মেয়ে...মননে এবং শরীরে প্রাপ্তবয়স্ক...করে প্রেম এদের দু'জনার জন্য ক্ষাণিকটা সময় কই কাটাতে পারে?
১. রেষ্টুরেন্ট/ফাস্ট ফুড? পাত্তি বড় বিষয়...
২. সাইবার ক্যাফে? হিডেন ক্যামেরা..পাত্তি এখানেও
৩. পার্ক? হকার/মাস্তান...আর পার্ক আছেই বা কয়টা
নিজে ক্যাম্পাস জীবনে প্রেম করেছি....যেসব নাজুক বিপদজনক পরিস্হিতিতে পড়তে হয়ছে সময়ে সময়ে সেসব থেকেই বলতে পারি এদেশে প্রেমিক-প্রেমিকার জন্য কোন জায়গা নেই...
এরা যাবে কই?
নাকি প্রেম করা....হাতে-হাত ধরা অথবা চুমু খাওয়া এসব সবই অনৈতিক?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


