somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা

১৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাসায় ছোটবেলা থেকেই একটা যুদ্ধ-যুদ্ধ ভাব চলতো...বাবা কট্রর আওয়ামী পন্হী আর মা বিএনপি পন্হী বলে। আমরা ভাই বোন দু'জন। একজন বাবার দিকে আর একজন মার পক্ষে। আমার নানা ১৯৬৫ সালে চট্রগ্রাম শহরে স্হায়ী নিবাস গড়েন। আমার নানু বাড়ীর পাশের প্রতিবেশী ছিল বিহারী একটি পরিবার (বাড়ীটি যুদ্ধপরবর্তী সময়ে এক ব্যবসায়ী দখল করে বাড়ী তুলে)। যুদ্ধকালীন সময়ে নানু মামা-খালা সবাইকে গ্রামের বাড়ীতে রেখে আসেন। নিজে সরকারী চাকুরী করতেন বলে প্রাণের মায়া নিয়েও অফিস করতেন। কিন্তু আমার ছোট নানা (নানারা দু'ভাই) ছিলেন তরুণ রেলের ডাক্তার। উনি গ্রামে চলে যান এবং যুদ্ধাহত মুক্তিযুদ্ধাধের সেবায় নিয়োজিত হন। ১৯৭১ এর বন্যার কথা হয়ত অনেকে শুনে থাকবেন, যেটি বাংগালীর যুদ্ধে বড় সহায়তা করেছিল। মা'র কাছে সে সময়কার নানান গল্প--বিশেষ করে খাবারের কষ্টের কথা শুনেছিলাম।

যুদ্ধপরবর্তীতে যখন উনারা আবার চট্রগ্রাম চলে আসেন...সে সময় প্রত্যক্ষ করেন আওয়ামী রক্ষীবাহিনীর তান্ডব। মা'র কাছে শুনেছি আক্ষরিক অর্থেই কিভাবে তরুণী মেয়েদের বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়া হতো, কিভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাকারবারী করা হতো, ছিনতাই-গুম খুন ইত্যাদির অনেক প্রত্যক্ষ ঘটনারই বিবরণ পেয়েছি উনার কাছে। মূর্তিমান এইসব বিভীষিকার কারণেই ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, শোকের বদলে দেশের মানুষ স্বস্তির নিশ্বাসঃ ফেলেছিল।

কিন্তু এইসব গল্প কি এখনকার প্রজন্ম জানে? গত নির্বাচনের আগে তরুণ ভোটারদের ধরার জন্য যুদ্ধাপরাধী ইস্যু, ডিজিটাল কল্পগাথা ইত্যাদি দিয়ে তাদের আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছিল। বিদেশ থেকে আমদানী করা হয়েছিল শেখ পরিবারের সকল তরুন-তরুণীদের। স্বভাবতই: ধরে নেয়া যায় আওয়ামী লীগের আসল চেহারার সাথে এই প্রজন্মের পরিচয় নেই।

কিন্তু বিচক্ষণ শেখ হাসিনাকে ধন্যবাদ দিতেই হয়। ক্ষমতায় যাওয়ার পর থেকেই তিনি: বিডি আর বিদ্রোহ, সন্ত্রাস, চাদাঁবাজী, নারী নির্যাতন, মিডিয়া সন্ত্রাস ইত্যাদির মাধ্যমে তাদের আসল চেহারা এই প্রজন্মকে দেখাচ্ছেন। তার বদৌলতেই জাতি আজ জানতে পারছেন খালেদা জিয়ার বাসার ড্রয়ারে পর্ণ ম্যাগাজিন পাওয়া গেছে, মদও খাওয়া গেছে। তিনি সেনাবাহিনীর সদস্যদের কুকুরের বাচ্চা বলে গালিও দিয়েছেন।

এই প্রজন্ম চিনুক--আওয়ামী লীগ কি জিনিষ। দেখুক কেন গত সরকারের সময় বঙ্গবন্ধু হত্যার বিচার হয় নি কিংবা এই সরকারের সময় কেন যুদ্ধাপরাধীদের কোন বিচারই হবে না। তাদের বোধগম্য হোক কিভাবে এই সরকার ফ্রি ট্রানজিট দেয়, কিভাবে বন্ধু ভারত বান্ধব রাষ্ট্রীয় পলিসি বাস্তবায়ন করে।

এইসব না করলে এরা কি আসলেই চিনতো পারতো আওয়ামী লীগ কি জিনিষ?
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০৪
৩৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×