এটা ভদ্রলোকদের ব্লগ, সুশীলদেরও। গালাগালি মুক্ত, মুক্তমনা এবং মুক্তচিন্তাদের এই ব্লগ যখন সবার পারিবারিক আড্ডার একমাত্র আশ্রয়স্হল হয়ে উঠছেন, তখন কিছু চিহ্নিত দুষ্টপ্রকৃতির লোকজন ব্লগের পরিবেশ নষ্ট করার কূটচালে মেতে উঠেছেন।
এই দুষ্টচক্রের পোষ্টগুলো দেখলেই বোঝা যায় এরা ডানপন্হী এবং প্রায়শই ছাগু প্রকৃতির। কথিত আছে এদের অনেকেই অর্থের বিনিময়ে ব্লগিং করেন। এদের গালাগালি আর নানা রকম ব্লগীয় রাজনীতির খেলায় সুস্হচিন্তার ব্লগাররা ব্লগ ছেড়ে দিতে বাধ্য হন। এদের কারণেই আওয়ামী লীগ এবং নাস্তিক ব্লগাররা সুস্হ-সুন্দর ভাবে ব্লগিং করতে পারেন না। কর্তৃপক্ষ ইতিমধ্যেই এইরকম কিছু দুষ্ট ব্লগারদের ব্যান করে প্রশংসার যোগ্য কাজ করেছেন।
ব্লগে এসে যে সব নিক/ব্লগার/আইপি বদামায়েশী করে একইভাবে তাদের সবার ব্যান চাই।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



