ব্লগের প্রতি আমার বৌয়ের বিশেষ আক্রোশ ছিল এবং আছে....বর্তমান ব্যস্ততায় ব্লগিং না করা হলেও গত ২-৩ বছর তেনার প্রতি সময় কম দিয়ে ধুমাইয়া ব্লগিং করা নিয়ে বহুবারই উত্তম-মধ্যম হয়েছে (হাতে নয় অবশ্য...মুখে!)....ব্লগিং এর প্রতি তার সীমাহীন ক্রোধকে প্রশমিত করার ধান্দায় তাকে বহুবার পটিয়েছিলাম (ইনিয়ে-বিনিয়ে) ব্লগিং করার জন্য...তাতে মাঝে তেনাকে আমার সামনে হাটুমুড়ে বসতে হয়েছিল (খাটের তলা থেকে আমাকে বের করার জন্য)....
আমার বাসায় কম্পিউটার ৩ টা....২ টা ল্যাপি আর ১ টা ডেস্কটপ...ডেস্কটপ ব্যবহার করে আমার ১৮ মাস বয়সী মেয়ে...কার্টুন দেখার জন্য...টিভির সাথে সেটা লাগানো...আর ল্যাপি ২ টা আমাদের দু'জন দু'জনার!
সেদিন আমার বৌয়ের ল্যাপিতে কি যেন করতে যেয়ে দেখি ব্রাউজারে সামু ব্লগ খোলা! এবং সেইটা আমার ব্লগ লিংক!! আমার মুভি রিভিউ পড়ে সেইদিন দেখলাম একটা মুভি পড়ে পরে আমাকে বললো এইটা ফালতু মুভি...
দুঃখের বিষয় হলো বৌ এমন সময়ে আমার ব্লগ পড়ছে যখন ব্লগিং করার মত সময় বের করা অনেক দূরহ একটা ব্যাপার...
তবু তার মাধ্যমেই বৌকে ভ্যালেন্টাইন শুভেচ্ছা জানালাম...১৯৯৭ সাল থেকে ২০০৪ সালের প্রেমের সময়টাতে কি কি ভাবে ভ্যালেন্টাইন দিবস পার করেছিলাম....এই বুড়া বয়সে খুব একটা মনে নাই এখন আর
ব্লগের মাধ্যমে!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



