ক. ১৯৭৯ সালের গ্রীষ্মকাল, আমেরিকান আর্মি রহস্যমন্ডিত এরিয়া-৫১ এর একটি অংশ বন্ধ করে দেয়। ওই অংশের সকল মালামাল ওহাইওতে সরিয়ে নেবার জন্য তোলা হয় ট্রেনে। কিন্তু সেই ট্রেন পথিমধ্যে পড়ে দুর্ঘটনায়। কেউ বা কিছু একটা বের হয়ে যায় ট্রেন থেকে। ঘটতে থাকে নানান রকম রহস্য আর দুর্ঘটনা। স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় এই নিয়ে সিনেমা সুপার ৮ ।

মুভিটি ভালো চলছে। রেটিংও ভালো। ডিভিড স্ক্রিণারের টরেন্ট নামাতে চাইলে গুতাতে পারেন এইখানে ।
খ. প্রেম-ভালোবাসা মানুষের জীবনে আসলে কি এনে দেয় এটা নিয়ে সভ্যতার আদিলগ্ন থেকেই গবেষণা চলছে। আরো সূদুর ভবিৎষতেও চলবে। কৈশোরে যে কিরাম-কিরাম লাগে বয়সকালেও কি এর মুক্তি আছে?? পছন্দের নারীর সাথে ৭ বছর ঘর সংসার করার পরও বৈরাগ্য মনে বাসা বাধেঁ।
তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে।
তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম
ভালোবাসা ভালোবাসা বলে
দাঁড়ালে দু’হাত পেতে
ফিরিয়ে দিলেই
বুঝতে পারি ভালোবাসা আছে।
না না বলে ফেরালেই
বুঝতে পারি ফিরে যাওয়া যায় না কখনো।
না না বলে ফিরিয়ে দিলেই
ঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়
সুসজ্জিত ঘরবাড়ি
সখের বাগান
সভামঞ্চে করতালি
জয়ধ্বনি পুষ্পার্ঘ্য ইত্যাদি
সব ফেলে
তোমার পায়ের কাছে অস্তিত্ব লুটিয়ে দিয়ে
তোমাকে না পেলে, জানি
যে পায়, সে পায়
কি অমূল্য ধন।
[যে পায় সে পায়--আহসান হাবীব]
গ. মেয়ের বয়স ২ বৎসর হচ্ছে এই মাসে। যেটা ভুলে গিয়েছিলাম সেটা মা ফোন করে মনে করিয়ে দিল। তোর বয়স ৩৪ হলো!! এতটা বুড়ো হয়ে গেলাম!!! কত সাধ-আহলাদ বাকী!!! জীবনে একটা ভালো পরকীয়া করা হলো না এখন পর্যন্ত।
ঘ. অনেকেই মেইলে-ফেসবুকে উইশ করছেন, সব সুহৃদকে মনের অন্ত:স্হল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



