আপনি হয়ত নিজের অবসর সময়টাকে কাজে লাগিয়ে পড়াতে চান, কিন্তু ছাত্র খুঁজতে গিয়ে বিপাকে পড়ছেন। খবরের কাগজে বিজ্ঞাপন দিতে যে অর্থ দরকার তা একটু বেশিই ঠেকছে। আবার বিভিন্ন সেন্টারে গিয়ে টিউশনি পাওয়ার বিনিময়ে বেতন শেয়ার করতে রাজি নন।
কিংবা আপনি হয়ত ভাইয়ের ছেলেটির জন্য উপযুক্ত প্রাইভেট টিউটর খুঁজছেন। কিন্তু মনের মত টিউটর কিছুতেই মিলছে না।
হতাশ আপনি হয়ত কিছুতেই খুজে পাছছেন না এই তথ্যগত সমস্যাটা সমাধানের উপায়।
জীবনের এমনই একটি সমস্যা সমাধান করতে প্রযুক্তির সাহায্য নিলে কেমন হয়? আর সমস্যাটা যেহেতু তথ্যগত, তাই তথ্যপ্রযুক্তি দিতে পারে সমস্যাটার সমাধান। এই ভাবনা থেকেই চালু হয়েছে BDmesh Tutors Directory
BDmesh Tutors Directory ছাত্র এবং শিক্ষকের মাঝে যোগাযোগের একটা নতুন মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এতে একদিকে যেমন টিউটররা নিজেদের ফ্রী (আপাতত) প্রোফাইল তৈরি করতে পারেন ঠিক তেমনি ছাত্র / ছাত্রের অভিভাবক খুজে নিতে পারেন নিজেদের পছন্দমত শিক্ষক। প্রত্যেক টিউটর পাচ্ছেন নিজের একটি ওয়েব পেইজ। আবার প্রত্যেক টিউটরের নাম অন্তর্ভুক্ত থাকছে নিজ নিজ বর্তমান জেলার ওয়েব পেইজ এ, যাতে টিউটরকে সহজেই খুজে পাওয়া যায়। আর যে কেউ যে কোন টিউটরের প্রোফাইল শেয়ার করতে পারেন ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে।
ছাত্র খুঁজতে গিয়ে বিপাকে পড়ছেন? চুপচাপ রেজিস্ট্রেশান করে ফেলুন BDmesh Tutors Directory তে। ফেসবুক এ শেয়ার দিন আপনার প্রোফাইল। ছাত্র নিজেই আপনাকে খুজে নিবে। কি, বিশ্বাস হচ্ছে না? একবার ট্রাই করে দেখুন না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

