somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগে যোগ দিচ্ছেন ছয় ভারতীয়

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’- এ স্লোগানে ঢাকা শাহবাগ চত্বরের আন্দোলনে যোগ দিতে কলকাতা থেকে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন ভারতীয় ছয় যুবক ও এক বাংলাদেশি।

এরা হলেন-সাইকেল আরোহীদের টিম লিডার চন্দন সৌরভ, শরজিৎ রায়, গৌতম সরকার, সুব্রত সরকার, দেবাঞ্জন চক্রবর্তী, সর্নাভো চক্রবর্তী ও আমেরিকা প্রবাসী বাংলাদেশের উত্তারার মোহাম্মদ হাসান নাওয়াজ।

হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার বর্ণমালার গাথুনী প্রজন্ম থেকে প্রজন্মে লালন করার স্বপ্ন নিয়ে ভারতীয় ছয়জনসহ সাতজন কলকাতা থেকে ছুটে এসেছেন বাংলাদেশে। এর মধ্যে বাংলাদেশি মোহাম্মদ হাসান নাওয়াজ কলকাতায় গিয়ে সাইকেল র‌্যালিতে অংশ নেন।

ভাষা শহীদ সালাম, জব্বার ও রফিকদের শ্রদ্ধা জানাতে তারা এগিয়ে যাচ্ছেন ঢাকার পথে। সেই সঙ্গে তারা শাহাবাগের প্রজন্ম চত্বরে লাখো জনতার সঙ্গে সুর মেলাবেন ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ স্লোগানের সঙ্গে।

শনিবার সকালে ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই দর্শনা শহরের ডাক বাঙলো থেকে এই সাত বাংলা ভাষা প্রেমিক রওনা দিয়েছেন শাহবাগের উদ্দেশে।

মাতৃভাষাকে সম্মান জানাতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেওয়ার আগে সাইকেল র‌্যালি নিয়ে শাহবাগের প্রজন্ম চত্বরের যোগ দিয়ে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন তারা।

যাত্রাপথে শনিবার রাতে তারা কুষ্টিয়ায় থাকবেন। এরপর ১৭ ফেব্রুয়ারি রোববার রাজবাড়ী, ১৮ ফেব্রুয়ারি সোমবার মানিকগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সাভার হয়ে ২০ ফেব্রুয়ারি বুধবার তারা ঢাকায় পৌঁছাবেন। এরপর ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেবেন তারা।

এদিকে, যাত্রাপথে সড়ক সংলগ্ন বিভিন্ন স্থানে স্থানীয় জনগণ তাদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় সীমান্তের শূন্য রেখায় ফুল দিয়ে তাদের বরণ করে নেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৩৫ ব্যাটালিয়নের টুআইসি মেজর আনিসুর রহমান ও দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান।

সেদিন সাইকেলারোহীদের টিম লিডার চন্দন সৌরভ বাংলানিউজকে বলেন, “গত ১৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় কলকাতার দেশপ্রিয় পার্কের ভাষামঞ্চ থেকে ঢাকার উদ্দেশে বাইসাইকেল চালিয়ে যাত্রা শুরু করেছি আমরা। একাত্তরে মুক্তিযুদ্ধে ভারত ছিল বাংলাদেশের পক্ষে। আমরাও তাই বাংলাদেশের পক্ষ নিয়ে এদেশে এলাম।”

তিনি আরও বলেন, ‘‘এপার বাংলা ওপার বাংলার সঙ্গে যে বন্ধন তা কখনো ছিন্ন হওয়ার নয়’’।

উল্লেখ্য, কলকাতার ‘হান্ড্রেড মাইলস্’ ও বাংলাদেশের ‘মুক্ত আসর’ নামে দু’টি সংগঠন মিলিতভাবে এ বাইসাইকেল র‌্যালির আয়োজন করেছে।

৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪

একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

×