somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের নামে ভাস্কর্য তৈরী করে ব্যবসায়িক ফায়দা লাভের রাজনীতি আর কত দিন!

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যিই বিশ্রি ব্যাপার! মুক্তিযুদ্ধের ভাস্কর্য তৈরী'র পক্ষে কথা বলতে গিয়ে শাহ জালাল বিশ্ববিদ্যালয়ের একজন সর্বজন মান্য শিক্ষককে যারা গালি দিচ্ছেন বা গালিবাজদের সমর্থন করছেন, তাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, ভাস্কর্য তৈরী করে হয়ে গেলেই কি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? স্বাধীনতা'র প্রতি সম্মান দেখানো হয়ে যাবে? আর কেউ যদি এরপরে ভাস্কর্য ভেঙ্গেই ফেলে, তাহলেই কি মুক্তিযুদ্ধ আর শহীদদের আমাদের অস্তিত্ব থেকে মুছে ফেলা যাবে? নাকি তাতে করে আমরা সেই মহান আত্মত্যাগীদের ভুলে যাব?

যদি তা না হয়ে থাকে, ভাস্কর্য নির্মাণের যথার্থতা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যগুলোর নিচেই তো আমাদের মা-বোনদের লাঞ্চিত, বেইজ্জতি করা হয়েছিলো। তখন ঐ ভাস্কর্য আমাদের মানসিকতার পিছনে কি প্রভাব ফেলতে পেরেছিলো বলতে পারবে কেউ? মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ও ব্যবসায়িক পণ্য বানানোর ঢাল হিসেবে ভাস্কর্য তৈরী করা হয়ে থাকে আমাদের দেশে। শাবি'র মত বিশ্ববিদ্যালয়গুলোতে গরীব ছাত্র-ছাত্রীদের যেখানে টিউশনের টাকা যোগাড়ে হিমশিম খেতে হয়, সেইখানে ভাস্কর্যের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করাটা কতটুকু যুক্তিযুক্ত?

মুক্তিযুদ্ধকে কেউ যদি চেতনায় ধারণ করতে চায়, তাহলে গোটা বাংলাদেশ থেকে একটি ভাস্কর্য না থাকলেও, ঠিকই মনের মাঝে তারা তা লালন করবে। আর, কেউ যদি না করতে চায়, তাকে লক্ষটা ভাস্কর্যের সামনে দিনের পর দিন বেঁধে রাখলেও সম্ভব নয়। সে ঠিকই গুরুজনদের গালি-গালাজ করার মত খারাপ কাজ করে যাবে।

আমার এই আলোচনার সূত্র ধরে এখানে একটি ছায়াছবি'র ক্লিপ পোস্ট করছি। 'লাগে রাহো মুন্না ভাই' নামক এই ছবিতে মুন্না ভাইকে প্রশ্ন করা হয়েছিলো যে, কোন ছেলে যদি গান্ধী'র মূর্তি ভেঙ্গে ফেলতে আসে, তখন কি করা উচিৎ? যারা ছবিটা দেখেছেন, তাদের উত্তরটা মনে আছে নিশ্চয়? মনে থাকলেও আরেকবার দেখে নেওয়ার অনুরোধ থাকলো। বড়ই আফসোস যে, আমরা শুধু ছবিই দেখি, কিন্তু খুব কমই এর থেকে শিক্ষা নিই!

একজন শিক্ষককে এই ভাবে গালি দেওয়ার যে কালচারটা কিছু সাবেক ও বর্তমান ছাত্র শুরু করে দিয়ে গেলেন, তা SUST-কে অনেক ভুগাবে ভবিষ্যতে। এর আগেও উনারা এমন করেছেন। ২০০০ সালে ভিসি হাবিবুর রহমান স্যারের নাম কুকুরের গায়ে ঝুলিয়ে একটি রাজনৈতিক দলের কর্মী সাস্টে মিছিল করেছিলো। কারণ? ক্যাম্পাসের একটি ঘটনায় ঐদলের কয়েকজনকে বহিস্কার করেছিলেন তদন্ত কমিটি'র প্রধান জাফর ইকবাল স্যার। আর সরকারপন্থী শিক্ষকদের চাপ অগ্রাহ্য করে ভিসি স্যার তা অনুমোদন করেছিলেন। এরকম আর কত দিন? শিক্ষকদের কাজ খারাপ লাগলে তাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে, তার প্রতিবাদও করা যেতে পারে। কিন্তু, গালি-গালাজ করা? এইটা কি ধরণের বিচার, কি ধরণের মানসিকতা?

শত ধিক জানাই এমন মানুষদের। আপনারা ক্ষান্ত দিন দয়া করে।

ছবি'র ভিডিও ক্লিপ: Do we really need to build any sculpture to show respect?

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

বেকার গ্র্যাজুয়েটের ২০ হাজার, গার্মেন্টস শ্রমিকের ৩০ হাজার- অর্থনীতির এই বৈপরীত্যের জবাব কে দেবে?

লিখেছেন জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৫

বেকার গ্র্যাজুয়েটের ২০ হাজার, গার্মেন্টস শ্রমিকের ৩০ হাজার- অর্থনীতির এই বৈপরীত্যের জবাব কে দেবে?

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, সীমিত আয়ে সংসার চালানো অসম্ভব- এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। দেশে শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন

তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

লিখেছেন মেহবুবা, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮


তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ২:২৮


২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন

×