somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

জীবন যেখানে যেমন......আসেন এই গরমে একটু নায়াগ্রা ঘুরে আসি.....

১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জীবন যেখানে যেমন.....সামারের সময় কানাডা আম্রিকা মানেই ঘুরাঘুরি। হাফ প্যান্ট, গেন্জি আর পায়ে স্যান্ডেল পরে বেরিয়ে পড়ো। আমাদের মতো খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করে না কেউ ... যা পাই তাই খাই আর খাবারে চেইনসপ টিমহর্টন প্রতি কোনায় কোনায়। সস্তায় এর চেয়ে আর কোন খাবারের দোকান নেই কানাডায়। একবার সুইজারল্যান্ডের কান্ট্রি সাইডে ঘুরতে গেছিলাম, আমার সাথে বাকি টিমমেটরা আমাদের ২ ঘন্টা ঘুরিয়েছে একটা ভাতের দোকান খোঁজার জন্য। শেষে ২৭ সুইস ফ্রা মানে ২৭০০ টাকা দিয়া দুইখান ডিম পোজ এক পিস ব্রেড খাইছে আর আমি ৭ ফ্রা দিয়া বিশাল বার্গার খাইয়া দৈাড়াইছি... ;)

যাকগা্.... আসেন এই গরমে একটু নায়াগ্রা ঘুইরা আসি। এবার শুধু নায়াগ্রা না তার আশেপাশে যতটা দেখার মতো সাইট আছে সেখানে ও একটু ঘুইরা আসি কি বলেন!!!!!!!!

প্রথমেই বিশাল পানিরাশি। আমার শুধুই মনে হইছে আহ, একটু যদি ঝাঁপ দিতে পারতাম :D



এবার দেখি পাশের চমৎকার মাছ ধরার লেক, এটা নায়াগ্রার পাশেই। যে কেউ চাইলেই মাছ ধরতে পারে.... হাজারে হাজারে মাছ কিলবিল করছে। কানাডায় আপনি চাইলেই যেকোন লেক থেকে মাছ ধরতে পারবেন শুধু বছরে একটা লাইসেন্স নিবেন খুবই কম টাকা... তারপর ধরিবেন মৎস খাইবেন সুখে ........



ওইপাশে যা দেখতে পাইতাছেন ওইটা আম্রিকান এরিয়া। তবে কানাডার সাইডে বেশী পানি...



আচ্ছা যাক্ অনেক ঘুরছেন। একটু কিছু খাইয়া কিছু স্যুভেনির কিন্না নেই। বাট বহুত দাম.... খাবার ওকে কারন টিমহর্টন আছে না.......



রেস্ট হইছে এবার আসেন ফ্লাওয়ারাল পার্কে ঘড়ি দেখি... আমােগো শাপলা ও আছে....



পার্ক দেখা শেষ... আসেন জলবিদ্যুৎ কেন্দ্র দেখি....... আম্রিকায় ও আছে...



যদি পোলাপান নিয়া আসে ও তাদের আরো এ্যানার্জি থাকে নায়াগ্রা দেখার পর তাহলে এই চিল্ড্রেন পার্কে আসতে পারেন। অনেক গেইম ও এ্যাক্টিভিটিজ আছে....



নায়াগ্রা তো দেখলেন তার শেষ বিন্দু দেখতে মন চাইলে এখানে আসতে পারেন..........



নায়াগ্রায় সাইট ভিজি ছাড়াও অনেক এ্যাক্টিভিটিজ আছে যেমন কেবল রাইড, রোপ রাইড বা বোট রাইড। চাইলে তাও করতে পারেন তবে কথা হলো নায়াগ্রা বিনা পয়সায় দেখলে ও এইগুলায় পয়সা দিতে হবে....



অনেক পানি দেখলেন এবার একটু পাখির রাজ্যে ঘুরে আসি... দা বার্ড কিংডম... সাথে আছে জাবানিস টি হাইস, পুরোনো দিনের জাপানী বাড়ি... অসাধারন.........। পাখিগুলা একটুও ভয় পায় না...চারপাশে ঘুরতে থাকে....... দেখেন ছোট্ট মেয়েটার হাতে বসে আছে পাখি।



এবার একটু আঙ্গুর বাগানে ঘুরে আসি। যদিও আঙ্গুরের সিজন না তারপরও ক্ষেত দেখতে ও মন্দ না।



অনেক দেখা হলো এবার যাই নায়াগ্রাফল সিটি.... অসাধারন সে স্বচ্ছ নদী... নিজেকে হারাবেনই আপনি......



কানাডার ১৫০ বছর হলো এ ১লা জুলাই এ... শুভ জন্মদিন কানাডা... আসেন সে উপলক্ষে আতশবাজি দেখি..... সরি ভিডিও আপলোড করতে পারলাম না...

এইসবগুলাই আমার ক্যামেরায় তোলা..........

উৎসর্গ : আমার বাবাকে। যে প্রথমেই হাত ধরে ঘরের বাইরে বের করেছিল আর বলেছিল কিছু শিখতে হলে বাইরে পা রাখতেই হবে। আমাদেরকে পুরো বাংলাদেশ ঘুরে দেখিয়েছিল।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:০৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×