আমার মাকে
১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেদনার ভার কোথায় রাখতে চাও জননী
এখানে সবাই মৌতাতে মশগুল
এখানে সকলে তেতে থাকে তাতিয়ে রাখার প্রয়োজনে
জননী, তোমার বেদনার ভার বইবে কে এই অসময়ে
জানো না মা
আমাদের কখনও সময় থাকে না
আমাদের সময় সবসময় অসময়
আমরা জন্মেছি তোমার গর্ভে
হয়েছি পৃথিবীর
মাগো সময়ের গর্ভে রাখো বেদনা তোমার
এই অসময় কেটে গেলে
বুঝে নেব বেদনা তোমার
ততদিনে আমরাও হয়ে যাব একা
ফুরিয়ে আসবে সকল মৌতাত
তখন তোমার বেদনার রঙ চিনে নেব আমার বেদনার রঙে
মাগো, আজ সময়ের গ্রন্থিতে রাখো বেদনা তোমার
অস্থিতে অস্থি ঘষে ক্ষয়ে শিথিল হলে
তোমার বেদনা আমার হবে।
১১ মে ২০১৪, ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।
সিয়ামের আগুনে পোড়াক প্রাণের...
...বাকিটুকু পড়ুন
প্রতিক্ষার অবসানে হে রাষ্ট্র নায়ক
আপনার আগমন হয়েছে এখন
খানিক শান্তির জন্য জনতার মন
আপনার সুশাসন প্রতিক্ষায় ছিল।
হে তারেক রহমান অনেক নাটক
এখানে মঞ্চস্ত হয়। কত অগণন
হতাশায় বাকরুদ্ধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বাংলা
হোয়াইট হাউস
ওয়াশিংটন
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
মহামান্য তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।
প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,
আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই।...
...বাকিটুকু পড়ুন
কেন যে হিংসার স্পর্শ লেগে থাকে মনে
কেন যে এত অহম পুষি বুকে
একেকটি মৃত্যু জানান দিয়ে যায় আয়ূ নেই বেশী দূর
গোরের কথা স্মরণে বুক কেঁপে ওঠে দুদ্দুর।
কেন যে এত দীর্ঘশ্বাস বুকে
কেন...
...বাকিটুকু পড়ুনগানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের...
...বাকিটুকু পড়ুন