সে ছিল অন্ধকারে,আমিও
নি:শব্দ জোনাকির মতন,
পাহাড়ায় ছিল কাঠ পোকারা
আর জানালার ওপাশে আধভেজা ঘাস
কুয়াশার ভিতর ঝাপসা স্বপন।
আমরা যেন নদী
পূর্ণিমার আলো পড়ে জলে,করে ঝিকিমিকি।
কোথাও বয় শব্দের ঝড়
কেউ পাইনা খুজে,যেন করে লুকোচুরি
কেবল জানান দেয়,বুকের করছে ধিকিধিকি।
কেউ কথা রাখিনি,
জোনাকীরা নিভে গেল,কাঠ পোকারাও
ভেজা ঘাস গুলো সূর্যের উত্তাপে হলো সারা।
আমি বা আমরা বসে থাকি
দেয়ালের সাথে কথা বলে
পোহাই আগের অন্ধকার-
তখনো নি:শব্দ পাহাড়ায় ছিলো কি না ওরা
জানিনা,ছিল শুধু এক ধরনের হাহাকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





