শহরে এসেছে এক নতুন পাগল
যে খুজে বেড়ায় খড়কুটো আর
রোদে পোড়া ধুলো মাখা ফুল,
পাগলের কথা কে শুনে
পাগলকে সবাই পাগলই বলে,
ব্যথা পেয়ে পাগল অভিমান করে
ব্যথা গুলো বুকে রোদে পুড়ে মরে;
পাগলের হাতে ধরা দেয় জোছনা
ইচ্ছে হলেই ভাঙে চাদেঁর পাহাড়,
পাগল হাসে তার চিরচেনা হাসি
যে হাসিতে আর ভুলেনা কেউ;
পাগল হারিয়ে যায় দূরে কোথাও
কেউ খুজে পায়না তারে,অচেনা গলির মোড়ে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





