বাংলা উইকিপিডিয়ার ৫ বছর - নিতে হবে আরও অনেক দূরে

০৯ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৮

শেয়ারঃ
0 2 0



বাংলা উইকিপিডিয়া শুরু হয়েছিল ২০০৪ সালের জুন মাসে। এখন ২০০৯ এর জুন মাস এই পাঁচ বছরে বাংলা উইকিপিডিয়ার কতদূর সামনের দিকে এগুতে পেরেছে? কতদূর তা মানুষের ব্যবহারযোগ্য হল? প্রথম প্রশ্নটির উত্তর হয়তো আমার কাছে রয়েছে কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এর উত্তর পেতেই আগামী দিনে আরও বেশি মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে।

আমার এ পোষ্টের উদ্দেশ্য হল গত পাঁচ বছরে বাংলা উইকিপিডিয়ার অগ্রগতির কিছু পরিসংখ্যান সবাই কে জানানো। আমার বিশ্বাস এতে অন্তত কিছু লোক উইকিপিডিয়াকে সাহায্য করতে এগিয়ে আসবেন।

বাংলা উইকিপিডিয়ার সূচনা ২০০৪ এ হলেও ২০০৬ এর এপ্রিল মাস পর্যন্ত এটির কোন অবয়ব ছিল না। কম্পিউটারে বাংলা টাইপ করার ব্যবস্থার অপ্রতুলতাসহ সবচেয়ে বড় যে কারণটি দায়ী তা হল এর প্রচারণার অভাব। ২০০৪-০৬ এর মার্চ মাস পর্যন্ত যারা এখানে কাজ করেছেন তারা এতে নিবন্ধ পাতা তৈরি করার কাজ করলেও এর মানোন্নয়ন করা এবং এর অগ্রগতিতে অন্যকে আমন্ত্রণ জানানো, এর প্রচারণা এ ব্যপারে তারা ছিলেন বেশ উদাসীন। এখনো তাদের অনেকে কাজ করছেন এবং এখনও তারা এ কাজে উদাসীন।

সম্ভবত ২০০৬ এর এপ্রিল মাসে বিডিওএসএন এর মুনির ভাই প্রথম আলোতে রাগিব ভাইকে নিয়ে একটি লেখা লেখেন এবং সে নিবন্ধে বাংলা উইকিপিডিয়া সহ উইকিপিডিয়া সম্পর্কে বেশ তথ্য দেওয়া ছিল। এর নিবন্ধটি পড়ার আগ পর্যন্ত আমার উইকিপিডিয়ার ব্যাপারে কোন ধারণা ছিল না। বাংলা উইকিপিডিয়ায় আসি, কাজ করা শুরু করি। মূলত ২০০৬ সালের এপ্রিল মাস থেকেই বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রার শুরু। এর পরেও ৩ বছর পেরিয়ে গেছে। নিচে গ্রাফে উইকিপিডিয়ার ৫ বছরে কয়েকটি বিষয়ের অগ্রগতির চিত্র দেওয়ায় চেষ্টা করবো এবং এতে ২০০৯ এর মে মাস পর্যন্ত তথ্য রয়েছে,
নিবন্ধ সংখ্যা

উপরের গ্রাফটিতে খেয়াল করুন, বাংলা উইকিপিডিয়া ২০০৬ এর সেপ্টেম্বর মাসেই ১০,০০০ নিবন্ধের কোটা পূরণ করে। তবে এ ১০,০০০ এর মধ্যে বেশির ভাগই ছিল খালি পাতা ও অসম্পূর্ণ নিবন্ধ। এরপর নিয়মিত অবদানকারীদের মধ্যে সিদ্ধান্ত হল, আর নিবন্ধ সংখ্যা বৃদ্ধি নয় এবার নজর দিতে হবে এদের মানের উপর। এবং এর ফলেই খেয়াল করবেন গত আড়াই বছরে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ যুক্ত হয়েছে মাত্র ৯,৫০০। বাংলা উইকিপিডিয়া অল্প কিছু দিনের মধ্যেই ২০,০০০ নিবন্ধের কোটা পূরণ করতে যাচ্ছে। যার ফলে বাংলা উইকিপিডিয়া ছোট মাপের উইকিপিডিয়া থেকে মাঝারি মাপের উইকিপিডিয়া বলে বিবেচিত হবে।

গ্রাফে এ পাচঁ বছরে কোন মাসে দৈনিক গড়ে নতুন কত নিবন্ধ তৈরি হয়েছে তা প্রদর্শিত হয়েছে।
নিবন্ধের মান
নিবন্ধের প্রকৃত মান যাচাই একমাত্র এর পাঠকই করতে পারেন। তবে নিচের দুটো গ্রাফ থেকে নিবন্ধের আকার সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাবে,

গ্রাফে দেখা যাচ্ছে পাচঁ বছরে ক্রমেই বৃদ্ধি পেয়ে বর্তমানে .৫ কিলোবিট আকারের নিবন্ধ রয়েছে প্রায় ৫২ শতাংশ নিবন্ধ।

গ্রাফে দেখা যাচ্ছে পাচঁ বছরে ক্রমেই বৃদ্ধি পেয়ে বর্তমানে ২ কিলোবিট আকারের নিবন্ধ রয়েছে প্রায় ১১ শতাংশ নিবন্ধ।
এছাড়া নিচের গ্রাফে প্রতিটি নিবন্ধে সম্পাদনার সংখ্যা থেকেও এর মান সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

বর্তমানে বাংলা উইকিপিডিয়ার প্রতিটি নিবন্ধে গড় সম্পাদনার সংখ্যা ১৪। এর অর্থ গড়ে ১৪ বার করে প্রতিটি নিবন্ধ সম্পাদনা করা হয়েছে।
বাংলা উইকিপিডিয়ার ডাটাবেজের আকার
গত পাঁচ বছরে বাংলা উইকিপিডিয়ার ডাটাবেজের আকার দাঁড়িয়ে হয়েছে ৭১.১ মেগাবাইটে।

অন্যান্য উইকিপিডিয়ার ডাটাবেজের আকারের সাথে নিবন্ধের সংখ্যার পাশাপাশি বাংলা উইকিপিডিয়ার এ পরিসংখ্যানটি রাখলেও নিবন্ধের মান এবং সামগ্রিক অগ্রগতি সম্পর্কে ধারণা পাবেন।
কত লোকের অবদানে আজকের বাংলা উইকিপিডিয়া
ঠিক কত লোকের কি পরিমাণ অবদানে আজকের এই বাংলা উইকিপিডিয়া তা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে পরের কিছু গ্রাফ থেকে কি পরিমাণ অবদানকারী বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখেছেন তার একটা ধারণা পাওয়া যেতে পারে। যদিও বর্তমানে নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে ৬,৪০০। তবে

উইকিপিডিয়ায় যোগ দেওয়ার পরে অন্তত ১০টি সম্পাদনা করেছেন এমন অবদানকারীর সংখ্যা বর্তমানে এসে দাড়িয়েছে মাত্র ২২০ জন।

অন্তত ১০টি সম্পাদনা করেছেনে এমন অবদানকারীর বৃদ্ধির হার দেখানো হয়েছে।
নিচের গ্রাফে রয়েছে প্রতি মাসে অন্তত ৫টি সম্পাদনা করেছেন এমন অবদানকারীর হার।

গত মে মাসে এমন ব্যবহারকারীদের সংখ্যা ছিল মাত্র ৫৩। যাদেরকে সক্রিয় অবদানকারী হিসেবে বিবেচনা করা হয়। খুব সক্রিয় অবদানকারী অর্থ্যাৎ মাসে অন্তত ১০০ অবদান রাখেন এমন অবদানকারীর সংখ্যা গত মে মাসে ছিল ১৯ জন এবং গত পাচঁ বছরে এ হার নিচের গ্রাফে রয়েছে,


এ পরিসংখ্যান থেকে বর্তমানে বাংলা উইকিপিডিয়ার অবস্থা এবং একে এগিয়ে নিতে কত মানুষের প্রচেষ্টার প্রয়োজন তা প্রকাশ পাচ্ছে। আশা করি পাঠকগণ এ পোষ্ট থেকে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে এ তথ্যগুলো জেনে বাংলা উইকিপিডিয়ার অগ্রগতিতে অবদান রাখতে আগ্রহী হয়ে উঠবেন।

তথ্যসূত্রঃ http://stats.wikimedia.org/EN/ChartsWikipediaBN.htm

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উইকিপিডিয়া ;
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৪
ফারহানা আহমেদ বলেছেন: বাংলা উইকির অগ্রগতি কামনা করি
২. ০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৫
ক-খ-গ বলেছেন: বাংলা উইকি দ্রুত এগিয়ে যাক....
০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: @ফারহানা আহমেদ
@ক-খ-গ

আপনাদের এগিয়ে আসতে হবে। যার যার ক্ষেত্র থেকে বাংলা উইকিপিডিয়াকে সময় দিন, তাতে বাংলা উইকিপিডিয়া এগিয়ে যাবে।

৩. ০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:২১
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: বাংলা উইকির লেখা এতো ছোট যে পড়া যায় না, কনট্রিবিউট করুম ক্যামনে?
৪. ০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩৮
রাগিব বলেছেন: @দুরন্ত - সমস্যা তো ভাই উইকির না, এটা হলো আপনার ব্রাউজারের ও এক্সপির। আপনি ভ্রিন্দা ফন্ট ফেলে দিন, অথবা ব্রাউজারে বাংলা / সোলাইমানলিপি ফন্ট সেট করে নিন অপশনে গিয়ে।
৫. ০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩৯
রাগিব বলেছেন: অনেক ধন্যবাদ বেলায়েত। উইকির ৫ বছর হয়ে গেলেও আমাদের স্বপ্ন দেখাটা গত ৩ বছরেই। সেই হিসাবে ৩ বছরে ৫০০ থেকে ২০,০০০ ভুক্তিতে যাওয়া কিন্তু কম কথা নয়। তোমার মতো আরো কিছু উদ্যমী তরুণ-তরুণী এগিয়ে এলেই আমরা বাংলা ভাষার বৃহত্তম তথ্যভাণ্ডার গড়ে তুলতে পারবো।

---

অন্যদের জন্য প্রশ্ন, আপনারা কি বাংলা উইকি ঘেঁটে দেখেছেন? কিংবা সার্চ করে কিছু সম্পর্কে জানতে হলে বাংলা উইকিতে যান কখনো?
০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই। আসলে আপনার সহচার্য না পেলে হয়তো কখনও সম্ভব হত না। আমাদের এগিয়ে যেতে হবে এবং সবাইকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে।

বাংলা উইকিপিডিয়াতে এখন বেশ ভাল বিষয়বস্তু রয়েছে। এতো দিন শুধু বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা এবং অবদান রাখতে উৎসাহিত করতাম। এখন এর সাথে গর্ব করে পড়তেও বলতে পারি। এই তিন বছরে বাংলা উইকিপিডিয়াকে এটাই দিতে পেরেছি।

৬. ০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৪
বেলায়েত বলেছেন: বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশীদের সাথে এখন ভারতীয় বাঙালিরাও হাত এগিয়ে দিয়েছেন। এভাবে সবার সাহায্য সহযোগীতায় বাংলা উইকিপিডিয়া আরও দ্রুত এগিয়ে যেতে পারবে।
৭. ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:০৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: @রাগিবঃ সোলাইমানলিপি ফন্ট সেট করে দেখেছি, তেমন কোন পরিবর্তন নেই। আগে ব্রাউজারের ডিফল্ট ফন্ট ছিল 'সিয়াম রূপালী'। ডিটেলস বলবেন? আপনিই কি উইকি'র প্রশাসক রাগিব?
৮. ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:২৫
চাঙ্কু বলেছেন: বেলায়েত ভাই @ বাংলা উইকিতে কিছুটা হলেও কাজ করতে চাই । কিন্তু কিভাবে শুরু করব বা কি কাজ করতে পারব , এইসব কিছুই জানি না । রাগিব ভাই মনে হয় কিছু পোষ্ট দিছিলেন অনেক আগে । কিন্তু তখন ব্যাস্ততার জন্য ভাল করে পড়া হয় নাই ।

যদি কষ্ট করে আমাদের মত নাদানদের জন্য টিউটোরিয়াল টাইপ ১টা পোষ্ট দিতেন , তাইলে অনেক উপকার হত ।

অনেক ধন্যবাদ । বাংলা উইকি এগিয়ে যাক ।
১০ ই জুন, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: Click This Link
লিঙ্কটিতে রাগিব ভাইয়ের ব্লগটি পাবেন।

মেইলিং লিষ্টে যোগ দিন, সেখানে আপনার প্রশ্ন করুন,
Click This Link
Click This Link

সবচেয়ে বড় কথা হল, সাহসী হোন এবং ধৈর্য্যবান হোন। লেখা শুরু করুন। বার বার লিখুন। ভুল হলে মুছে ফেলার লোক যেমন উইকিপিডিয়াতে আছে তেমনি ভুল শুধরে দেওয়ার লোকও আছে।

আমন্ত্রণ রইলো

৯. ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: উইকিতে লিখেছি মাত্র ১০ দিন , ১৪/১৫ টা নিবন্ধে হাত দিয়েছিলাম । একটা রুল ফলো করার চেষ্টা করেছি , যেটাই লিখব , পূর্ণাঙ্গ করে লেখার চেষ্টা করব ।

সেটা করতে গিয়েই মনে হয় বড় একটা বিরতি দিয়ে ফেলেছি । ইচ্ছা আছে আবার শুরু করার । সমৃদ্ধি কামনা করছি
১০. ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: অফটপিক :

Click This Link

এই লেখাটি পরিমার্জন করে কি উইকিতে দিতে পারব ? আগে থেকেই হয়ত আর্টিকেলটি থাকতে পারে
১০ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: হ্যা অবশ্যই এ বিষয়ে লেখা যায়। তবে লেখার ধরণ টা পরিবর্তন করতে হবে।

সবচেয়ে ভাল হয় এ বিষয়ের উপর ইংরেজী উইকিপিডিয়ার ভুক্তিটি খুজে নিয়ে তা যদি আপনি হুবুহু অনুবাদ করতে পারেন।

ইংরেজী উইকির এ বিষয়ের উপর নিবন্ধের লিঙ্কঃ Click This Link

১২. ১০ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৩
রাগিব বলেছেন: @দুরন্ত স্বপ্নচারী

অনলাইনে "রাগিব" নামে একজনই সক্রিয় :), কাজেই ওটা আমিই।

ফায়ারফক্সে টুলস->অপশন->কনটেন্ট->অ্যাডভান্সড

ফন্টস ফর = বেঙ্গালি

এবারে ফন্টগুলো বেছে নিন। লিখন অথবা বাংলা অথবা সোলাইমানলিপি ব্যবহার করুন। ফন্টের ডিফল্ট সাইজও সেখানে সেট করে দিতে পারেন।
১০ ই জুন, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: রাগিব ভাই
সচিত্র কিছু করা যায় নাকি। অনেকেরই এই একই সমস্যা।

১৩. ১০ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৬
রাগিব বলেছেন: স্ক্রিনশট নিয়ে একটা পোস্ট দিয়ে ফেলো, তার পর সেটার রেফারেন্স দেয়া যাবে। অথবা উইকিতে একটা পাতা খুলে ফেলো।
১৪. ১০ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৩
গৌতম রায় বলেছেন: আমি অনেকদিন থেকেই একটা কাজের প্ল্যান করছি। সেটা হলো ইংরেজি উইকিতে ফিচার্ড আর্টিকেলগুলো বাংলা করে ফেলা। তাতে বাংলা উইকিতে ফিচার্ড আর্টিকেলের সংখ্যা বাড়বে। দু'একটা শুরুও করেছিলাম। আশা করছি, আগামী মাস থেকে আরেকটু বেশি সময় দিতে পারবো।

যারা অনুবাদ ভালো পারেন, তারা একটা টপিক নিয়ে এই কাজটা শুরু করে দিতে পারেন।
১৫. ১০ ই জুন, ২০০৯ দুপুর ১:২৯
বেলায়েত বলেছেন: বাংলা উইকিপিডিয়ায় ছোট ফন্টের সমস্যার ফায়ারফক্সের সমাধান নিয়ে একটি পোস্ট দিলাম। আশা করি তা অনেকের উপকারে আসবে। লিঙ্কঃ Click This Link
১৬. ১২ ই জুন, ২০০৯ রাত ২:২২
তারিফএজাজ বলেছেন: ধন্যবাদ বেলায়েত ভাইয়া পোস্টের জন্য। :)
১৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮
রেজওয়ান করিম বলেছেন: উইকিতে বাংলা লেখা ব্যপার না, সমস্যা হল, পেজটা সুন্দর করে সাজানো যায়না, সাজানো গেলেও জটিল যা অনেকে জানেনা, সম্ভব হলে তা জানান।
১৮. ০৩ রা জুলাই, ২০১১ বিকাল ৩:০৭
সুপ্রকাশ ভৌমিক বলেছেন: দাদা কন্ট্রিবিউট করতে চাই। কেমনে করি। একটু বলবেন।
১৯. ০৩ রা জুলাই, ২০১১ বিকাল ৩:১২
রিপেনডিল বলেছেন: বেলায়েত ভাই কি খবর? অনেকদিন বাংলা উইকিতে কিছু লিখি না, আসলে সময় হয় না, চিকিৎসা বিজ্ঞানের নিবন্ধগুলো বেশ কিছু শুরু করেছিলাম, অগুলো উন্নয়ন করব না নতুন লিখব চিন্তা করছি। তথ্যগুলোর জন্য ধন্যবাদ।

বাংলা উইকিতে অনেকেই কন্ট্রিবিউট করবে কিন্তু কিভাবে করতে হবে এটা অনেকেই বুঝতে পারে, এ ব্যাপারে আপনি বা রাগিব ভাই একটা পোস্ট দিলে মনে হয় ভাল হত।

 

মোট সময় লেগেছে ০.৯৫৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পুরনো ঢাকার বাসিন্দা, তাই সব কিছু পুরনো লাগে। তারপরেও দেখতে থাকি সামনের দিকে নতুনের আশায়।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই