যাঁরা এ দেশের জন্য শহীদ হয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজন শহীদকে এমন উপাধী দেয়ার বিষয়টা আস্তে আস্তে আমার অপছন্দ হতে শুরু করলো একসময়। যাঁরা এ দেশের জন্য শহীদ হয়েছেন, তাঁরা তাদের সবচেয়ে বড় উৎসর্গটাই করেছেন। হ্যাঁ, তাদের মধ্য কেউ হয়তো নিজের জীবন বিসর্জন দিয়ে বাঁচিয়ে দিয়েছেন আরও কিছু মানুষের জীবন, শহীদ হয়েছেন বীরের মত। কিন্তু আমরা কতজন শহীদের কথা জানি, শহীদ হবার ঘটনা জানি, যুদ্ধের ঘটনাগুকো জানি? যাঁদের আমরা বীরের উপাধি দিয়েছি তাঁদের চেয়েও কেউ কেউ হয়তো বীরের মত লড়াই করেছে, আমরা হয়তো জানি না।
যুদ্ধটা কোন বীরের প্রতিযোগিতা ছিলো না। যাঁরা যুদ্ধে গিয়াছিলেন, সময়ের প্রয়োজনেই গিয়েছিলেন। কেউ শহীদ হয়েছেন, আর যাঁরা ফিরে এসেছেন তাঁরাও ফিরে আসবেন ভেবে যুদ্ধে যাননি, নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করার ইচ্ছে নিয়েই গিয়েছিলেন।
তাই কোন বিশেষ মুক্তিযোদ্ধাকে আলাদা উপাধী দেয়া বা তার প্রতি আলাদা শ্রদ্ধা জানানো আমার ভালো লাগে না। যখন শ্রদ্ধা জানাই সকল মুক্তিযোদ্ধাকে সমান শ্রদ্ধা নিয়েই আমি শ্রদ্ধা জানাই।
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা সকল মুক্তিযোদ্ধাকে সালাম।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


