পুষ্প অর্থাৎ ফুল। পুষ্প নামের মেয়েটির সাথে আমার প্রথম দেখা হয়েছিল প্রায় বিশ বছর আগে। ওকে দেখে আমার চোখ আটকে গেছিল। এত সুন্দর? নিজের মনে মনেই ভাবলাম, ওকি মানুষ নাকি পরী? যদিও পরীদের সৌন্দর্য্যের মাপকাঠি আমার জানা নেই। ভেবে নিলাম, সৃষ্টিকর্তা নিশ্চয়ই ওকে অনেক মনোযোগ দিয়ে সৃষ্টি করেছেন। পুষ্প আমার বান্ধবীর ছোট বোন। আমার বান্ধবী মীরা কিছু জিনিষ পাঠিয়ে ছিল তার ছোট বোনের জন্য, সেটা সংগ্রহ করার জন্যই পুষ্পর আসা আমাদের বাসায়। ওকে দেখে আমার মনে হয়েছিল একটি ফুটন্ত গোলাপী গোলাপ যেন বসে আছে আমার সামনে। অপূর্ব সুন্দর গায়ের রং, ডাগর ডাগর চোখ, স্নিগ্ধ চেহারা। প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ওকে দেখে আমি জিজ্ঞেস করেছিলাম,“ তুমি কোন কাননের ফুল গো?” পুষ্প লজ্জায় মাথা নত করেছিল। তখন কত আর হবে ওর বয়স? চৌদ্দ কিংবা পনেরো। তারপর কত বছর কেটে গেছে , পুষ্পের সাথে আমার তিন কি চারবার দেখা হয়েছে। ভালবেসে ও বিয়ে করেছিল একজন সুদর্শন ইঞ্জিনিয়ার ছেলেকে। ওর বিয়ের খবর শুনে বলেছিলাম, এত সুন্দর একটা মেয়ে, ভাল না বেসে বিয়ে করবে কেন? বিয়ের ছবি পাঠিয়েছিল পুষ্প আমাকে। তারপর বেশ কয়েক বছর আমি পুষ্পের কোন খোঁজ রাখিনি। নিজের জীবনের ব্যস্ততায় পুষ্প নামের মেয়েটির কথা আমার কখনো মনে পরেনি।
বেশ অনেক দিন পর আমার বন্ধু মীরাকে ফোন করেছিলাম। কুশল সংবাদ জানতে চাইলে জানালো, ভাল নেই, খুব খারাপ। বিস্বিত হয়ে জিজ্ঞেস করলাম,“কেন? ভাল নেই কেন?”
মীরা জানালো, পুষ্পের বর মারা গেছে।
ওর কথায় আমি আঁতকে উঠে বললাম, কি বলিস্? কি হয়েছিল? কোনও কঠিন অসুখ? কোনও রোড একসিডেন্ট?
বিস্তারিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

