সন্তান জন্মদানের জন্যে গর্ভ ভাড়ার ব্যবসা চলছে ভারতের বিভিন্ন শহরে। কেবলমাত্র অর্থের বিনিময়ে একশ্রেণীর নারী নিজের গর্ভে ধারণ করেন অন্যের সন্তান। বিশ্বব্যাপি এই গর্ভধারণের ব্যবসাটি নিয়ে এখন আলোচনা-সমালোচনা চলছে। বিবিসি এই খবর জানিয়েছে।
চিকিৎসা বিজ্ঞানে সারোগেসি কথাটার সহজ অর্থ করা যেতে পারে অন্য মায়ের গর্ভ ব্যবহার করে সন্তান জন্মদান।
যে মা গর্ভধারণে অক্ষম, এক্ষেত্রে তার ভ্রুণ অন্য মায়ের গর্ভে স্থাপন করা হয়, সেখানেই বেড়ে উঠে তার সন্তান, কিন্তু জন্মের পর পর গর্ভধারিণী মায়ের কাছ থেকে শিশু চলে আসে ভ্রুণ যার কাছ থেকে নেওয়া হয়েছিলো ওই মায়ের কাছে।
ধনী দেশগুলোর নিঃসন্তান দম্পতিরা এভাবে সন্তান নেওয়ার জন্য এখন দলে দলে ভিড় করছেন ভারতে, কারণ সেখানে এ নিয়ে গড়ে উঠেছে বিরাট ব্যবসা, কিন্তু এনিয়ে সেখানে তৈরী হচ্ছে নানা আইনি জটিলতা।
আর সামাজিক সমস্যাতো আছেই।
মার্কিন নাগরিক ক্রিস্টাল অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে ভারতের গুজরাটে এসেছেন নাইনার সঙ্গে সাক্ষাৎ করতে। কারণ নাইনার গর্ভে বেড়ে উঠছে ক্রিস্টালের যমজ সন্তান।
৫,০০০ ডলারের বিনিময়ে ক্রিস্টালের ভ্রুণ নিজের গর্ভে ধারণ করতে রাজী হয়েছেন নাইনা। ধাত্রীর কাজ করে গত কয়েক বছরেও তার এতো আয় হয়নি, কাজেই নিজের গর্ভ ভাড়া দিতে নাইনার মনে কোন দ্বিধা নেই ।
Click This Link-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


