somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৭১এর একটি ডাইরি আজ পেলাম (DIARY 1971)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


না এই ডাইরিতে তেমন কিছু লেখা নেই।
আজ কিছুক্ষন আগে আমার বাবার ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে পেয়েছি একটি পুরানো ডাইরি।
ডাইরিটির উপরে ছাপা অক্ষরে লিখা ছিলো Diary 1971.
ডাইরিটি হাতে তুলে নিতেই আমার সমস্ত দেহে একটা শিহরন অনুভব করলাম।
মনে হলো টাইম-মেশিনে চরে আমি চলে এসেছি ৪৫বছর পেছনে, যখন আমার বয়স মাত্র ৪বছর।

শুনত পেলাম অসহায় মানুষের আর্তনাদ!
শুনতে পেলাম বর্বর হায়নাদের কন্ঠ আর অট্টহাসি!
"কাপড়া উতারো, মিট্টিমে লেট যাও"
শুনতে পেলাম ষ্টেন-গানের ব্রাস ফায়ারের শব্দ!

ডাইরির পাতা ব্যাকুল হয়ে উল্টাতে লাগলাম, নাহ্ কিছুই লেখা নেই।
আর কিইবা লেখা থাকবে? সবইতো লিখা আছে প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে।

আসলে এই ডাইরিটি আমার বাবার
১৯৭১এ আমার বাবা তার অবুঝ ৩সন্তান আর স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়িয়েছেন,
পালিয়ে বেড়ানো ছাড়া আর কোন উপায় ছিলো না আমার বাবার-
কারন তার বড় সন্তান ঘর থেকে পালিয়ে মুক্তি-সেনাদের দলে যোগ দিয়েছে।
আর এই খবর জেনে গিয়েছিলো আমাদের মহল্লার পাক-বাহিনীর ক্যাম্প কমান্ডার।

সে যা হোক... ডাইরিটির ১৯৭১এর ১৬ই ডিসেম্বরের পাতায় লিখা ছিলো
"আজ দেশ স্বাধীন হলো"!
আজ আমি প্রান ভরে ঘ্রান নিলাম ডাইরিটির...
স্বযত্নে রেখে দিলাম ডাইরিটি আমার ড্রয়ারে..
আমার সন্তানদের বললাম- এটা জেনো তারাও যত্ন করে রেখে দেয়।




সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাই জামাতের পক্ষে জিকির ধরুন, জামাত বিজয়ের দ্বারপ্রান্তে!

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১



চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না... ...বাকিটুকু পড়ুন

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ : পর্যবেক্ষণ,পর্যালোচনা ও ফলাফল

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:২০



আজ রাত ১২ই ফেব্রুয়ারী, দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ এর ভোট গণণা চলছে ।

যত সমস্যার সৃষ্টি এই ভোট প্রয়োগ করা নিয়ে । কেউ বলছে ভোট দিতে হবে , কেন্দ্রে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

×