somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি অভ্যন্তরীন পর্যটনের কথা ভাবতে পারি?

১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি আমার ছোট ভাই সাব্বির বান্দরবান ঘুরে এল।
এটা হচ্ছে অভ্যন্তরীণ পর্যটনের উদাহরণ।
কিছুদিন হল আমি অন্য রকম অভ্যন্তরীণ পর্যটনের কথা ভাবছি।
বেঁচে থাকতে থাকতে নানা কারণে আমাদের মনে বাস্প জমে। আমাদের তখন এ শহরটা ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছে করে। এমন হয় না? হয়, জানি। প্রত্যেকেরই হয়। মনে মেঘ ঘনালে আমরা দিন কয়েকের জন্য শহর ছাড়ার কথা ভাবি।
সব সময় কক্সবাজার বা টেকনাফ যেতে হবে কেন?
তা হলে?
ধরুন একটা মোবাইল নাম্বার। খবরের কাগজে কিংবা অন্য কোনও উৎস থেকে পেলেন। তারপর আপনি বাসে কি ট্রেনে উঠলেন। নামলেন অজানা কোনও স্টপেজে কি স্টেশনে। সেই স্টপজে কি স্টেশনের হদিশ আপনাকে মোবাইলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তারপর একটা গ্রাম্য পথ। নির্মল বাতাস। কলাঝোপ। পুকুর। একটা উঠান। ভিতরে ঢোকার মুখে আপনাকে অভ্যর্থনা জানাল একটা পরিবারের সদস্যরা। ওদের সঙ্গেই দিন কয়েক থাকবেন। বাজারসদাই করার পয়সা দেবেন। ওরা যা খায় তাই খাবেন। বোরহানি কিংবা কাসটাডের অর্ডার না-দিলেই হল। গ্রামের লোকেরা ওসব খায় না। ও বাড়িতেই দিন কয়েক থাকবেন। পরিবারের লোকদের সঙ্গে ঘনিষ্ট হবেন। গ্রামের লোকের সঙ্গে গল্প করবেন। পাড়া ঘুরবেন। পুকুর পাড়ে বসে থাকবেন। হাঁস দেখবেন। ছাগলছানা কোলে নিয়ে আদর করবেন। দেখবেন কখন আপনার মনের মেঘ কেটে গেছে।
এই হল অভ্যন্তরীণ পর্যটনের ধারণা।
এর সরাসরি কয়েকটি লাভ।

১) মনের বাস্প কাটল।
২) যে বাড়িতে থাকলেন তারা দুটো পয়সা পেল। দেশের পয়সা বাইরে চলে যায়। এখন শহরের পয়সা গ্রামে নিতে হবে।
৩) একটা পরিবারের সঙ্গে পরিচয় হল।

এই আমার প্রস্তাব। বন্ধুরা, আপনারা মেধাবী। এই থিউরিটাকে আরও নিখুঁত ও কার্যকরী করার জন্য প্লিজ ভাবুন।
এই তত্ত্বে প্রধান সমালোচনা হয়তো অচেনা পরিবেশ। অচেনা গ্রাম। অচেনা লোক। গ্রামীন সমাজের রক্ষণশীলতা। ইত্যাদি।

ক্রমশ

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭
১১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×