আমার প্রিয় পোস্ট
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- ভারত যদি বাংলাদেশের নিরীহ নাগরিকদের ওপর রকেট হামলা চালাত, আপনি-আমি কি শান্তির আশায় বসে থাকতাম? - হিব্রু
- একটি শীতের সকাল এবং বাংলার শ্বাশত রূপ - আবু নাসের মোহম্মদ রেজা
- আসুন ,পক্ষাবলম্বন করি ... - মাশূক আনিস
- ফকির লালনের গানের অর্থ: বিপ্লবীর কর্তব্য (দ্বিতীয় ও শেষ পর্ব) - ভূপর্যটক
- লালনের গানের অর্থ: আসল লালনকে ধরতে - ভূপর্যটক
- কাউন্টার পোষ্ট : ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী সম্পর্কে জানতে হলে ... - ভালো
- ইংলিশ সাহিত্যের বিশাল পিডিএফ ভান্ডার - সোহেল চৌধুরী
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!!

- মফিজুল হক
- বিন্দু থেকে গড়া সিন্ধু - আমার উইকি অভিজ্ঞতা - ১ - রাগিব
- আমাদের মুক্তিযুদ্ধ : অনিবার্য ছিলো, আকস্মিক নয় - আহমাদ মোস্তফা কামাল
- অনেক দিন পর বোর্হেসকে নিয়ে - রায়হান রাইন
- স্প্যানিশ গান শুনুন: Fuiste Mala by Kumbia Kings and Intocable - দেশী পোলা
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ফেসবুক লিটল ম্যাগাজিন আর্কাইভ - আমজাদ সুজন
- সুপ্ত অক্ষমতা: শিশু ও আমরা - ৪ - নুশেরা
- প্রসঙ্গ যখন গীটার
- জটিল
- ঔপনিবেশিক ডিসকোর্স-বিরোধী তৎপরতা 'রিভাইভেলিজম' নয় - কন্থৌজম সুরঞ্জিত
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- স্রস্টার অনস্তিত্তের পক্ষে সাদামাটা কিছু যুক্তি... - দস্যু বনহুর
- ভারতের ৯/১১: পেছনে কারা, হোতা কারা? মোসাদ-সিআইএ-আইএসআই কানেকশন_মাইকেল চসুদোভস্কি - ফারুক ওয়াসিফ
- ইনক্রিপশনের মাধ্যমে ফোল্ডারে নিরাপত্তা দিন - এস. এম. মেহেদী আকরাম
- হিন্দু কালাপাহাড় - ধর্ম যখন ব্যাকফায়ার করে (১৪ - ১৫ শতাব্দীর ইতিহাসের পাতা থেকে) - ময়ুরবাহন
- লো ফ্রিকুয়েন্সি রেডিও শুনুন আর বল্গ লিখুন - মোঃ আশিকুর রহমান জিতু
- VReel: নতুন প্রজন্মের HD ভিডিও সাইট - বিডি আইডল
- সপ্তম শতাব্দীর গ্রীক কবিতা (মূল অনুবাদ: বার্টন রাফেল) Alkaios ১ - মেঘে ঢাকা তারা
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই) - জেমিনি
- নবীনদের জন্য - নাদান
- Drawing Lessons নরনারী সকলের জন্যে উন্মুক্ত
- জটিল
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) - জেমিনি
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- আসুন শিখি ফ্রেঞ্চ, স্প্যানিশ......... - গাইতে ভালো লাগে
- সায়েন্স-জোন পড়ুন FREE তে অনলাইনে - ইসতিয়াক আহম্মেদ
- উইন্ডোস মুভি মেকার দিয়ে ভিডিও ফাইল কম্প্রেস - রনি রাজশাহী
- Audio editing এর একটি কাজের Software - রনি রাজশাহী
- নির্বাচন ২০০৮ ও আমাদের ভবিষ্যত: 'A Secular Plan' (প্রথম পর্ব) - ত্রিভুজ
- আশাবাদী শিরোনাম: একটি সন্ধ্যার আত্মপ্রকাশ!! - ক-খ-গ
- তত্ত্বকথা ১: রোলাঁ বার্থের পদ্ধতিতে রেপ্রিজেন্টেশন বিশ্লেষণ - ফাহমিদুল হক
- যাদের বাসায় পিচ্চি সোনামনিরা আছে! - মুকুট
- বাংলা সাইটগুলো ব্রাউজ করুন মোজিলাতে - সাইফুর
- কবি শঙ্খ ঘোষের সঙ্গে কিছু কথাবার্তা - সফেদ ফরাজী......
- সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি-১ - মিতুলদত্ত
- ঢাকার স্মৃতী - মন মণষা
- পবিত্র আত্মা যিশু কি নিজেকে ঈশ্বর বলে দাবী করেছিলেন ? সত্যের অনুসন্ধানে....... - রাঙা মীয়া
- ২০০৮ সাল পর্যন্ত সকল বাংলাদেশী আইন - রাজন সান
- চলমান পুঁজিবাদী সংকট থেকে উত্তরণ (বেইলআউট) কি সমাজতন্ত্রের পথেই?-১ - দিনমজুর
- Monga Caravan - মাসকাওয়াথ আহসান
- ওমেগা-৩(Omega-3) আপনার জন্য উপকারী ফ্যাট! - মুছাব্বির
- একটি সাইট - সুইট
- পুঁজিবাদের সঙ্কটঃ ইউরৌপে নতুন করে জনপ্রিয় কার্ল মার্কস - ঘনাদা
- আমার প্রিয় পোষ্টঃ - সিটিজি৪বিডি
- স্পাইক মিলিগানের একগুচ্ছ কবিতা - মূর্তালা রামাত
- ঘরে বসে আয় করার সহজ উপায় - আমি তান্ত্রিক
- আর্ট.... - রানা
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, শেষ পর্ব - ফাহমিদুল হক
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- ভয়ঙ্কর পতনের পথে পুঁজিবাদ, এবার কি ইসলামের কথা উচ্চকিত হবে? (সমাপ্ত) - হলদে ডানা
- ভয়ঙ্কর পতনের পথে পুঁজিবাদ, এবার কি ইসলামের কথা উচ্চকিত হবে? - হলদে ডানা
- যেভাবে সার্চ করবেন সর্ববৃহৎ বিশ্বকোষ উইকিপিডিয়ায় - আমিনুল ইসলাম
- গান... - গোলাপি
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, পর্ব ৫ - ফাহমিদুল হক
- কো উন- এর একগুচ্ছ কবিতা - মূর্তালা রামাত
- বিনামূল্যে Joomla এবং Phpbb হোস্টিং - আবীর
- কিছু দেশের গান - একলা একজন
- "কেসপারস্কি-২০০৯ এন্টিভাইরাস ফুল ভারসন" ক্রেকসহ ফ্রি ডাউনলোড করুন। - লুলুপাগলা
- স্বপ্নের দৈন্য-সায়ান এর গান - সখ্য
- ইংলিশ গানের ভক্তদের বলছি......(সঙ্গত কারনে রি-পোস্ট) - মাজেদুল ইসলাম
- ফ্রি ওয়েব সাইট তৈরি ও মজিলার জিওড নিয়ে আমার লেখা - আমিনুল ইসলাম
- অনূদিত জেনগল্প ২৯ : অকুতোভয় - জেন সাধু
- কিছু যোডাইক সাইন... - রক্তাক্ত যোদ্ধা
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- এবার পুঁজিবাদ কোথায় যাবে? - আরিফুর রহমান
- সায়ান - লালন অনিক
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- English Songs কালেকশন ()()()()() যারা ইংরেজী গান পছন্দ করেন তাদের জন্য.. - নতুন
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- ডাউনলোড Radio Foortie's Top 100 Songs!! - আমি............
- ৫০৪ টি ফ্রি বই - রেজা রহমান
- ডাউনলোড করার জন্য দারুন কিছু FTP/HTTP লিংক - আহমাদ মুজতবা
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- "ম্যাজিক সফটওয়্যার"-১#ওয়েবসাইটের স্ক্রিনশট ছবি আকারে সেইভ করুন এক ক্লিকে... - অতিথি_পথিক_মানুষ
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- ফায়ারফক্সের গতি বাড়ানো (মূল: মেহেদি আকরাম) - লাল সবুজের চিঠি
- ওয়েব সার্চ টিপস: গুগুলে ফাইল খুঁজতে খুঁজতে হয়রান? - ত্রিভুজ
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- বাংলাদেশের গান - যূঁথী
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
My idea of a writer: someone interested in everything. Susan Sontag

ইতিহাসের পাঠ: প্রাচীন বাংলা (প্রথম পর্ব)
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৪
বাংলাদেশ নিয়ে আমাদের কত গর্ব,না?
“এমন দেশটি কোথা ও খুজে পাবে নাকো তুমি।”
তো, সব কিছুরই তো শুরু আছে। সেই রকম বাংলার শুরু কীভাবে হয়েছিল? কেমন ছিল প্রাচীন বাংলার মানুষ,জনপদ, ভূপ্রকৃতি?
আসুন, সংক্ষেপে বাংলাদেশের সুপ্রাচীন ইতিহাসের দিকে ফিরে তাকাই।
তবে একটা কথা। ইতিহাসের কোনও তথ্যই চূড়ান্ত নয়। আজ যা সত্য হয়ে আছে কালই তা মিথ্যে প্রতিপন্ন হতে পারে। কাজেই,কিছুই ধ্রুব সত্য ভেবে নেওয়ার কোনও কারণ নেই।
প্রাচীন বাংলায় মানুষ এসেছিল অস্ট্রেলিয়া থেকে!
কীভাবে?
আজ থেকে ৪০ হাজার বছর আগে একদল মানুষ পূর্ব আফ্রিকা থেকে নৌপথে অস্ট্রেলিয়া এসেছিল।
নৃবিজ্ঞানী ক্রিস ষ্ট্রিনজার এবং পিটার অ্যান্ডুস একটি তত্ত্ব দিয়েছেন। তত্ত্বটিকে “আউট অভ আফ্রিকা মডেল” তত্ত্ব বলে। এই তত্ত্বানুযায়ী, আধুনিক মানুষ বা হোমো সাপিয়ান্স আফ্রিকায় বিবর্তিত হয়েছিল ২ লক্ষ বছর আগে। তারপর আজ থেকে ৭০ হাজার থেকে ৫০ হাজার বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়ে।
তাদেরই একদল নৌপথে অস্ট্রেলিয়া গিয়েছিলআজ থেকে ৪০ হাজার বছর আগে।
তাদেরই একটা দল আবার অস্ট্রেলিয়া থেকে উত্তরমূখি হয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এমন একটা জায়গায় পৌঁছেছিল- যাদের আমরা বলি প্রাচীন বাংলা।
কত বছর আগে?
সঠিক বলা যাবে না। তবে বিগত ৮/১০ হাজার বছরের মধ্যেই সম্ভবত অষ্ট্রেলিয়া থেকে অভিপ্রয়াণের ঘটনাটা ঘটেছিল।
যারা অষ্ট্রেলিয়া থেকে প্রাচীন বাংলায় এসেছিল তারা কথা বলত অষ্ট্রিক ভাষায়।
অষ্ট্রিক ভাষা কি?
দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাষাগোষ্ঠী।
অষ্ট্রিকভাষী ওই মানুষগুলো দেখতে ছিল কালো, বেঁটে। চুল কোঁকড়া।
অন্য একটা তত্ত্বমতে অবশ্য প্রাচীন বাংলায় অস্ট্রিকভাষীরা এসেছিল দক্ষিণ ভারত হয়ে।
যাহোক। ওরা বাংলায় এসে কি করল? কি আর । বসবাস করতে লাগল। অনুমান করি, তখন প্রাচীন বাংলা ছিল জল ও জঙ্গলে পরিপূর্ন। তারা অরণ্যেই বসবাস করতে লাগল। ফলমূল কুড়িয়ে খেত, পশু-পাখি শিকার করত। আর উপাসনা করত।
ওদের দেবতার নাম ছিল বোঙ্গা।
অনেকের অনুমান এই বোঙ্গা শব্দ থেকেই বঙ্গ শব্দটির উদ্ভব।
তারপর?
পরে বলব। আজ এ পর্যন্তই।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা ;
তানজু রাহমান বলেছেন:
প্রাচীন বাংলা সম্পর্কে জানার আমার অনেক আগ্রহ ছিলো। আপনার এই উদ্যোগের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখনো পড়িনি, তার আগেই ধন্যবাদ জানাচ্ছি!
ইমন জুবায়ের বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। তেমন কোনও প্রশ্ন থাকলে প্লিজ জানাবেন, উত্তর দেবার চেষ্টা করব। প্রাচীন বাংলা আমার প্রিয় বিষয়।
হাসিব মাহমুদ বলেছেন:
রেফারেন্স ?
ইমন জুবায়ের বলেছেন:
১)Human evolution;Wikipedia.( “আউট অভ আফ্রিকা মডেল” তত্ত্বটা ওখানেই পাবেন। আর Ancient Australia ...অষ্ট্রিক ভাষা ...
২) বাংলাপিডিয়া ...অষ্ট্রিক ভাষা ...
৩) কাবেদুল ইসলাম: প্রাচীন বাংলার জনজাতিগোষ্ঠী। (বোঙ্গা থেকে বঙ্গ)
৪) বাঙালির ইতিহাস। কবি সুভাষ মুখোপাধ্যায়।
হাসিব মাহমুদ বলেছেন:
যাদের রেফারেন্স দিলেন উনাদের গবেষণার কি মৌলিক ?
লেখক বলেছেন: আমি আগেই লিখেছি-তবে একটা কথা। ইতিহাসের কোনও তথ্যই চূড়ান্ত নয়। আজ যা সত্য হয়ে আছে কালই তা মিথ্যে প্রতিপন্ন হতে পারে। কাজেই,কিছুই ধ্রুব সত্য ভেবে নেওয়ার কোনও কারণ নেই।
একটা জায়গায় সব পাবেন না। আপনাকে তথ্য মেলাতে হবে।
ইতিহাস সম্পর্কে মৌলিক গবেষনা বরাবরই প্রশ্নসাপেক্ষ।
প্রাগৈতিহাসিক কাল সম্পর্কে কথাটা আরও সত্য।
শয়তান বলেছেন:
কয় পর্বে সমাপ্য ?
লেখক বলেছেন: এখনও ঠিক করি নি। তবে প্রাচীন বাংলা নিয়ে ধারণা পরিস্কার করতে চাই।
বিষাক্ত মানুষ বলেছেন:
নতুন শুনলাম .. বেশ কল্পকাহিনীর মত লাগলো
লেখক বলেছেন: আসলেই তাই। অপেক্ষা করুন। আরও চমক বাকি। বাঙালির শেকড় সত্যিই বিস্মকর ...
সূর্য বলেছেন:
পূর্ব আফ্রিকা থেকে নৌপথে অস্ট্রেলিয়া আসার তথ্য সম্ভবতঃ ঠিক নয়। বরং আফ্রিকা থেকে বেরিয়ে একটি দল এশিয়ার সমুদ্রতট অনুসরণ করে স্থলপথে পূর্বদিকে ছড়িয়ে পড়েছিল বলে এখনকার বিজ্ঞানীরা মনে করেন। কাজেই প্রথমে অস্ট্রেলিয়া তারপর সেখান থেকে ভারতবর্ষ তত্ত্বটি ঠিক মনে হচ্ছে নাবিস্তারিত জানতে এই বইদুটি দেখতে পারেন:
Before The Dawn by Nicholas Wade
Guns, Germs, and Steel: The Fate of Human Societies
by Jared Diamond
ইমন জুবায়ের বলেছেন:
তা হলে আমার তথ্য পুরনো। বাংলার প্রাচীন ইতিহাস অস্ট্রিকভাষীদের দিয়ে আরম্ভ করলেও হত; আমি আরও খোলাসা করতে আরও পিছিয়ে গেলাম, মানে ওই আউট অভ আফ্রিকা মডেল ...আর লক্ষ করবেন, আমি লিখেছি-"...অন্য একটা তত্ত্বমতে অবশ্য প্রাচীন বাংলায় অস্ট্রিকভাষীরা এসেছিল দক্ষিণ ভারত হয়ে।"মানে ওই সমুদ্র উপকূল ঘেঁসে ...
যা হোক। আমি আপনার উল্লেখ করা বই দুটো অবশ্যই দেখব। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার লেখার ভঙ্গিটি ভালো। বিষয়টি জটিল বলেই যতো সহজ করে বলা যায়, পাঠকদের জন্য ততোই সুবিধা। তবে এ ধরনের লেখার সঙ্গে রেফারেন্স দেয়া দরকার। পাঠক জিজ্ঞেস করুক আর না করুক, রেফারেন্সের উল্লেখ এই ধরনের লেখার গ্রহণযোগ্যতা বাড়ায়।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
অশোক দেব বলেছেন:
মানুষ যখন ফনমূল কুড়িয়ে খাচ্ছে তার আগেই তাহলে তারা এত দীর্ঘ জলপথ পাড়ি দেবার মত নৌ বিদ্যা আয়ত্ত্ব করে ফেলে, আশ্চর্য। আফ্রিকায় তাদের কী সংকট হল যে, তারা এত বড় ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিল? প্রাচীন মানুষের উপর আধুনিক মানুষের বুদ্ধি আরোপের পশ্চিমা ইতিহাসবিদেরা চিরকাল মনে করে, বাংলা, ভারতীয় উপমহাদেশে খালি বাইরে থেকে লোক এসেছে, কেন? যতটুকু জানি নর কংকালের ক্রমবিকাশের ধারায় আফ্রিকার নরকংকালগুলো প্রাচীনতম। সেখানেই মানুষ সৃষ্টি হয়েছে প্রথম। তবে তারা অন্য কোথাও পাড়ি না জমালেও অন্য কোথাও পরবর্তীকালে মানব সৃষ্টির বাধা কোথায়। আউট অভ আফ্রিকা মডেল একটা মত, তা চরম নয়। কী বলেন?
ইমন জুবায়ের বলেছেন:
আপনার সঙ্গে দ্বিমত পোষন করব না। আসলে আপনার প্রশ্নগুলি আমারও। লেখার সময় কথাগুলি মাথায় ঘুরেছে। নৌপথে আসার বিপরীতে একটা তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে। আপনি লক্ষ করে থাকবেন। ভারতীয় উপমহাদেশে মানুষ বাইরে থেকে না-এলে কখন থেকে ছিল তা নিয়ে গ্রহন যোগ্য মত কোথায়? পরবর্তীতে আর্যআগমন নিয়েও একটা তর্ক তৈরি হয়েছে।
আউট অভ আফ্রিকা মডেল অবশ্যই চূড়ান্ত কোনও মত নয়।
প্রাচীন মানুষের উপর আধুনিক মানুষের বুদ্ধি আরোপের পশ্চিমা ইতিহাসবিদেরা চিরকাল মনে করে-আপনার এই কথাটি ঠিক। কেননা, যখন বলি, হিমযুগ, তখন ইউরোপের ছবি ভাসে মনে। বাংলা বা ভারতবর্ষের ছবি ভাসে না।
আর একটা কথা। আমি প্রাগৈতিহাসিক বাংলা নিয়ে লিখছি। এই জমিনটা নতুন। আর হিমালয় সংলগ্ন উত্তর ভারতের জমিন লক্ষ লক্ষ বছরের পুরনো। তাই মনে হয় মানুষ এখানে আগে থেকে থাকলেও একটা-দুটো দল বাইরে থেকে এসেছে। যেমন পরবর্তীতে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষ।
ফারিহান মাহমুদ বলেছেন:
১। অশোক দেবের প্রশ্ন গুলো আমারও।২। প্রথম সৃষ্ট মানবগুষ্টি পৃথিবীর কোন্ জনপদে অবতরণ করেছিল? বিভিন্ন দেশ আবিষ্কারের কাহিনী পড়ি, যেমন কলম্বাস আমেরিকা আবিষ্কার (ডিসকভার) করেন, ইত্যাদি। পৃথিবীর প্রথম আবিষ্কৃত দেশ কোন্ টি, কে তা আবিষ্কার করেছিলেন? আপনি যেহেতু অনেক গোড়ার দিকে গেছেন, তাই মনে করি এ প্রশ্ন গুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করতে পারেন।
৩। তারপর আরও অনেক প্রশ্ন আছে, খুব নিকট অতীতের। আপনার লেখা আসুক, টেক্স্টের ভেতর না থাকলে তখন জিজ্ঞাসা করে জেনে নেব।
৪। ভালো উদ্যোগ, সহজবোধ্য করে লেখায় খুব আকৃষ্ট হচ্ছি।
ইমন জুবায়ের বলেছেন:
অশোক দেব-এর প্রশ্নগুলো আসলে আমারও। আমি বিশেষ কোনও তত্ত্বের পক্ষে নই। প্রাগৈতিহাসিক বাংলা সম্বন্ধে আমার ধারণা আমি স্বচ্ছ করতে চাই মাত্র।প্রথম সৃষ্ট মানবগুষ্টি পৃথিবীর কোন্ জনপদে অবতরণ করেছিল?
এখন যেমন জনপদগুলির নাম জানেন তখন মানে প্রাগৈতিহাসিক কালে তেমন নাম ছিল না। নামগুলো অনেক পরে। বিজ্ঞানীদের মতে প্রায় ২ লক্ষ বছর ধরে আধুনিক মানুষ বা হোমেসাপিয়ান্স আফ্রিকায় বিবর্তিত হয়ে আজ থেকে ৭০ হাজার থেকে ৫০ হাজার বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। কলম্বাস আমেরিকায় পৌঁছে ওখানে যে আদিবাসীদের দেখেছিল (রেড ইন্ডিয়ান, চেরোকি ...ইত্যাদি) তারাও ৭০ হাজার থেকে ৫০ হাজার বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়া হয়ে বেরিং প্রনালী পার হয়ে উত্তর আমেরিকায় পৌঁছেছিল।
পৃথিবীর প্রথম আবিষ্কৃত দেশ কোন্ টি,
আপনার এই প্রশ্নটা আসলে হয় না। কেননা, দেশের ধারনা ধীরে ধীরে গড়ে উঠেছিল মধ্যযুগে। তাই এখন আপনি জার্মানি গেলে একরকম। আর ১০,০০০ বছর আগে গেলে ইউরোপ বা পশ্চিম গোলার্ধ। তবে এক মহাদেশে সঙ্গে অন্য মহাদেশের যোগাযোগ বরাবরই ছিল। সেই ৫০ হাজার বছর আগেই আদিম মানুষ অস্ট্রেলিয়ায় অবতরণ করেছিল।
প্রাচীন ভারতে আর্যরা আমাদের বঙ্গ বলে চিনত। আসলে বঙ্গ ছিল একটা ছোট রাজ্যমাত্র।
অশোক দেব বলেছেন:
আর্যরা আমাদের বঙ্গ বলে চিনত। আমরা তাদের কী নামে ডাকতাম? যদি আর্য নামে ডাকি তবে বলা যায় সংস্কৃতটা আমরা জানতাম
লেখক বলেছেন: ঋগ্বেদে বঙ্গর নাম পাওয়া যায় না। বঙ্গর নাম প্রথম পাওয়া যায় ঐতরেয় অরণ্যকে।
(দ্র. কাবেদুল ইসলাম। প্রাচীন বাংলার জনজাতিগোষ্ঠী। পৃষ্ঠা,১৯/২০)
আমরা মনে হয় সংস্কৃত শিখলাম যখন মৌর্যরা এসে বগুড়া মানে পুন্ড্রনগর দখল করল তার পর। যেমন সপ্তদশ শতকে ইংরেজরা বাংলা দখল করার পর বাঙালির ইংরেজি শেখার হিড়িক পড়েছিল।
আমরা আমাদের নিয়েই গুটিয়ে ছিলাম। খ্রিস্টপূর্ব ৮০০ শতকে লোহার আবিস্কার হল। তাতে ওদের আগ্রাসনে সুবিধে হল।আর্যরাই বরং বঙ্গ নিয়ে কৌতূহলী ছিল। তবে ভালো চোখে যে দেখত না তার ঢের প্রমাণ রয়েছে। বৌধায়ন তার ধর্মশাস্ত্রে বলেছিল, বঙ্গে এলে পায়শ্চিত করতে হবে। আপনি জানেন, বঙ্গ সহজে আর্যমত গ্রহন করেনি। কারণ, ওরা ছিল যজ্ঞপ্রবণ। আমরা? তীর্থপ্রবণ।
আপনার প্রশ্ন ছিল, বঙ্গবাসী সংস্কৃত জানত কি না। জানত, তবে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে পুন্ড্রবর্ধন মৌর্যদের দখলে চলে যাওয়ার পর।
বিবর্তনবাদী বলেছেন:
আমি যেরকম জানি সেটুকু উল্লেখ করি। এই বিষয়ে তেমন লেখা পড়া নাই, তবে ইচ্ছা আছে।
আজকের মানুষের উদ্ভব হয় আফ্রিকাতে। ঠিক তার পরবর্তি মানুষ পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। তারপর আফ্রিকার সমুদ্র উপকুল ধরে মানুষ পৌছায় ককেশাস অঞ্চল পর্যন্ত। সেখান থেকে একটা ভাগ চলে যায় ইউরোপে, একটা ভাগ রাশিয়ার দিকে অন্য অংশ ভারতে।
তবে অস্ট্রেলিয়া থেকে মানুষ আবার ভারতবর্ষে ব্যাক করেছিল এমনটা আপনার এখানেই প্রথম শুনলাম। যাইহোক, রেফারেন্স সহ লিখে যান, আপনার ভার্সনটা জানা হবে। ধন্যবাদ।
লেখক বলেছেন: পরের কিস্তিগুলোয় বিষয়টি আরও স্বচ্ছ করেছি। পড়বেন আশা করি।

















