বঙ্গোপসাগরের পাড়ি দাঁড়িয়ে যেমন বঙ্গোপসাগরের সবটা দেখা যায় না-তেমনি আমরা বাংলা শব্দভান্ডারের যে কটা শব্দ জানি তার বাইরেও অজস্র শব্দ রয়ে গেছে।
এবং সেই অজস্র শব্দের মধ্যে রয়েছে প্রচুর-সংখ্যক অজস্র আরবি-ফারসি শব্দ।
কেন?
তার কারণ। ত্রয়োদশ শতক থেকে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত। মনে রাখতে হবে- মুসলিম আমলজুড়েই প্রশাসনিক ভাষা ছিল ফারসি, আরবি নয়; আরবি ছিল ধর্মীয় ভাষা।
যাহোক। ত্রয়োদশ শতক থেকেই বিপুল পরিমানে আরবি-ফারসি শব্দ বাংলা শব্দভান্ডারে যুক্ত হয়।
তেমনই কিছু শব্দ সম্পর্কে আজ আমরা জানব।
মিহির-সূর্য। (ফারসি শব্দ)
(এই শব্দটাকে অনেকেই আমরা সংস্কৃতজাত মনে করি।)
গুলেনার-ডালিমের ফুল। (ফারসি শব্দ)
(সম্ভবত নজরুলের প্রিয় একটি শব্দ)
গুলরুখ-যার গাল গোলাপের মতো রঙীন। (ফারসি শব্দ)
(এটিও নজরুলের প্রিয় শব্দ কি?)
মাইয়াত- মৃত ব্যাক্তি। (আরবি শব্দ)
(!!!............................!!!!! ভুল করে কারও নাম যেন না রাখি মাইয়াত।)
মনসুবা-অভিপ্রায়, মতলব। (আরবি শব্দ)
(কি তোমার মনসুবা শুনি? এমন ভাবে বললে মন্দ শোনায় না!)
ফরজী-কল্পিত, অনুমিত। (আরবি শব্দ)
(তা হলে শব্দটি আরবি "ফরজ" শব্দ থেকে সম্ভবত উদ্ভূত হয়নি।
ফরজ অর্থ, যদ্দুর জানি, অবশ্য পালনীয়।)
ক্রমশ
তথ্যসূত্র:
বাংলা ভাষায় আরবী র্ফাসী তুর্কী হিন্দী উর্দু শব্দের অভিধান
সংকলন ও সম্পাদনা করেছে কাজী রফিকুল হক।
বইটি প্রকাশিত হয়েছে বাংলা একাডেমী থেকে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



