মিলন হবে কতদিনে,
আমার মনের মানুষের সনে।
চাতক-প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী;
হব বলে চরণদাসী,
ও তা হয় না কপাল গুনে।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষন;
কালারে হারায়ে তেমন
ঐ রুপ হেরি এ দর্পনে।
ঐ রুপ যখন স্মরণ হয়
থাকে না লোকলজ্জ্বার ভয়;
লালন ফকির কেঁদে বলে সদাই
ও প্রেম যে করে সে জানে।
When shall I meet
the man of my choice?
Every moment I long for you
and want to worship at your feet.
but I am so unfortunate
that I can't get even a glimpse of you,
As lightning loses its identity in the cloud,
so do I want to become one
with my lord, dark of complexion.
When I remember the beauty of my lord,
scandal doesn't bother me.
Says Lalon, the person who has known love
will surely share this feeling.
TRANSLATION: ABU RUSHD
তথ্যসূত্র:
আবুল আহসান চৌধুরী রচিত “লালন সাঁইয়ের সন্ধানে।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

