somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজ্ঞাপারমিতা

২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Through wisdom, a bodhisattva perceives the real truth and lack of truth in the world. This is how living beings are relieved of their unbearable burden of pain.

প্রজ্ঞাপারমিতা-মহাযান পন্থায় বোধিসত্ত্বের অবশ্য পালনীয় কর্তব্য।
মহাযান পন্থা কি?
বৌদ্ধধর্মের দুটি মূল ধারার একটি মহাযান; অন্যটি হীনযান। “মহা” অর্থ মহৎ এবং “যান” অর্থ মার্গ, উপায় বা শকট। বুদ্ধ নির্দেশিত নির্বাণে উপনীত হতে যে মহৎ মার্গ বা উপায় অবলম্বন করা হয় তারই নাম মহাযান। বুদ্ধের পরিনির্বাণের পরে বৌদ্ধ সংঘে সংঘাত শুরু হয়। তাঁরা থেরবাদ এবং মহাসাংঘিক- এ দুটি প্রধান ধারায় বিভক্ত হয়ে পড়েন। পরবর্তীকালে এ দুটি ধারা থেকে আবার মোট আঠারোটি ধারার উদ্ভব হয়, যার একটি মহাযান পন্থা। এটি মহাসাংঘিক ধারার অর্ন্তভুক্ত।
বোধিসত্ত্বই বা কি?
মহাযানপন্থিরা বোধিসত্ত্ব মতবাদে বিশ্বাসী। বোধিসত্ত্ব হচ্ছেন তিনি, যিনি বারবার জন্মগ্রহন করেন এবং অপরের পাপ ও দুঃখভার গ্রহন করে তাদের আর্তি দূর করেন। তিনি একা নির্বাণ বা মুক্তি লাভ না করে বরং জগতের সকলের মুক্তির জন্য কাজ করেন এবং প্রত্যেক জীবের মুক্তি অর্জনের পর তিনি পরিনির্বাপিত হন। মহাযানের প্রধান লক্ষ্যই হচ্ছে এই বোধিসত্ত্বের আদর্শ অর্জন করা।
তখন বলছিলাম-প্রজ্ঞাপারমিতা হল মহাযান পন্থায় বোধিসত্ত্বের অবশ্য পালনীয় কর্তব্য। এই অবশ্য পালনীয় কর্তব্য অবলম্বন করে মহাযানী বৌদ্ধদের পবিত্র গ্রন্থ “প্রজ্ঞাপারমিতাসূত্র: রচিত হয়েছে। এই নামে অবশ্য মহাযানী বৌদ্ধদের একজন দেবীও রয়েছেন। “প্রজ্ঞা” শব্দের অর্থ পারমার্থিক জ্ঞান এবং “পারমিতা” অর্থ পরিপূর্নতা। ভাবী বুদ্ধ বোধিসত্ত্বের পক্ষে এ জ্ঞানের পূর্ণতা অর্জন একান্ত অপরিহার্য।
মহাযানে পারমিতা ছয়টি:

দান
শীল
ক্ষান্তি
বীর্য
ধ্যান ও
প্রজ্ঞা

দান হচ্ছে বোধিসত্ত্ব কর্তৃক সকল জীবের হিতার্থে নিঃশেষে দান। এতে জাগতিক বিষয়ের প্রতি তাঁর স্বত্ত্বরোধ বিলুপ্ত হয়।
শীল হচ্ছে কায়িক,বাচনিক ও মানসিকভাবে সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখা। এতে আত্মসংযম অর্জিত হয়।
ক্ষান্তি মানে ক্ষমা।
বীর্য হচ্ছে যে কোনও ভালো কাজে উৎসাহ।
ধ্যান হচ্ছে পারমার্থিক জ্ঞানার্জনের পূর্ববর্তী সহায়ক কর্ম।
প্রজ্ঞা হচ্ছে সেই জ্ঞান যার উদয়ে বোধিসত্ত্ব জগতের অনিত্যতা, প্রকৃত সত্যাসত্য ইত্যাদি অনুভব করতে পারে। এর প্রভাবেই জীবের দুঃখরাশির উপশম হয়।
বৌদ্ধ পাল রাজারা চারশ বছর বাংলা শাসন করেছিল। তারপরে বহিরাগত সেনেরা এসে তাদের উৎখাত করেছিল। পাল আমলের চারশ বছরের অবিরল সুখশান্তির উৎসও ছিল ওই প্রজ্ঞাপারমিতা। মুসলিম-পূর্ব বাংলায় পরম নৈতিকতার ভিতও ছিল ওই প্রজ্ঞাপারমিতা।
বাউলমতের ওপর মহাযানী বৌদ্ধধর্মের প্রভাব পড়েছিল।
প্রজ্ঞাপারমিতা আসলে বাউলেরই ধর্ম।

দান
শীল
ক্ষান্তি
বীর্য
ধ্যান ও
প্রজ্ঞা

হ্যাঁ। প্রজ্ঞাপারমিতা আসলে বাউলেরই ধর্ম।
আসলে প্রজ্ঞাপারমিতা ছিল সোনার বাংলার অলিখিত মানবিক সংবিধান।

সূত্র: রেবতপ্রিয় বড়ুয়া। বাংলাপিডিয়া।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×