আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

বাবা আলাউদ্দীন
০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
আমি এর আগে দু’জন বাঙালি সঙ্গীত পরিচালককে নিয়ে যৎসামান্য লিখেছি। একজন সলিল চৌধুরী ও অন্যজন অনন্দশঙ্কর। আজ এমন একজনকে স্মরণ করছি যিনি এক কথায় বাংলাদেশের র্গব। প্রখ্যাত সরোদবাদক আলাউদ্দীন খান। আমরা ভালোবেসে বলব বাবা আলাউদ্দীন। তাঁর শিষ্যদের নাম শুনলে গা ছমছম করে। রবিশঙ্কর, নিখিল বন্দোপাধ্যায়, বসন্তরাজ, পান্নালাল ঘোষ।
বাবা আলাউদ্দীনের জন্ম ১৮৬২ সালে। বর্তমান বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়ার শিবপুর গ্রামে। বাবার নাম সবদর হোসনে খান। বড় ভাই ফকরি আফতাবউদ্দীন বেহালা বাজাতেন। ছেলেবেলায় বড় ভাইয়ের কাছেই গানের হাতেখড়ি।
গানের এমনই নেশা যে দশ বছর বয়েসে বাড়ি থেকে পালিয়ে যোগ দিলেন যাত্রাদলে। বাংলার লোকসঙ্গীতের অপার ঐশ্বর্যর সঙ্গে পরিচিত হলেন।
তারপর এক সময় কোলকাতা পৌঁছলেন কিশোল আলাউদ্দীন।
গায়ক হিসেবে তখন গোপালকৃষ্ণ ভটচাযের ভারি নামডাক। ইনি নুলু গোপাল নামেও পরিচিত। কিশোল আলাউদ্দীন তাঁকেই গুরু হিসেবে পেল। ১২ তালিম নেওয়ার শপথ করল। বিধি বাম। সাত বছর পর প্লেগ রোগে মারা গেলেন নুলু গোপাল।
সেই সময়টায় কোলকাতায় স্বামী বিবেকানন্দর ভারি নামডাক।তাঁরই এক ঘনিষ্ট সহচর ছিলেন অমৃতলাল দত্ত। কোলকাতা স্টার থিয়েটারের সঙ্গীত পরিচালক ছিলেন অমৃতলাল দত্ত। আলাউদ্দীন তাঁর শিষ্যত্ব বরণ করে যন্ত্রসংগীতে তালিম নিতে লাগলেন। সেই সময়টায় কন্ঠের চেয়ে যন্ত্রই বেশি টানছিল।
তখন কোলকাতা ইংরেজ রাজত্বের রাজধানী। ভারতবর্ষের নানাস্থান থেকে লোকে কোলকাতায় আসত। সেরকম মিস্টার লোবো এসেছিলেন গোয়া থেকে। ভায়োলিন বাজালেন। ইউরোপের ক্ল্যাসিকাল মিউজিক সম্বন্ধে মিস্টার লোবোর কাছ থেকেই জানলেন। ভায়োলিন শিখতে শুরু করলেন।
শেখার জন্য কত কিছুই না করেছিলেন বাবা আলাউদ্দীন। আর আমরা ...
মুক্তাগাছার জমিদার ছিলেন জগৎ কিশোর আচার্য। তাঁর কোলকাতায় বিশাল বাড়ি ছিল। নিয়মিত গানের আসর বসত সে বাড়িতে। একদিন আলাউদ্দীন কার সঙ্গে যেন গেলেন সে বাড়িতে। সে রাতে সরোদ বাজাচ্ছিলেন আহমেদ আলী খান।
আলাউদ্দীন মুগ্ধ। আসর শেষে পায়ে পড়লেন আহমেদ আলী খানের। ভালো মানুষ ছিলেন আহমেদ আলী খান। পূর্ববঙ্গে তৃষ্ণার্ত তরুনকে পায়ে ঠেললেন না।
পাঁচ বছর সরোদের কঠোর সাধনা করলেন আহমদ আলীর কাছে।
তারপর শুরু হল অন্য এক জীবন।
রামপুর শহরটি উত্তর প্রদেশে। ওয়াজির খান বিনকার ছিলেন রামপুরের নবাবেরর দরবারের সঙ্গীতশিল্পী। স্বয়ং তানসেনের বংশধর ছিলেন ওয়াজির খান বিনকার।
তানসেন সেনিয়া ঘরানা সৃষ্টি করেছিলেন। gharānā is a system of social organization linking musicians or dancers by lineage and/or apprenticeship, and by adherence to a particular musical style. A gharana also indicates a comprehensive musicological ideology. This ideology sometimes changes substantially from one gharana to another. It directly affects the thinking, teaching, performance and appreciation of music.
আলাউদ্দীন সেনিয়া ঘরানার অর্ন্তভূক্ত হলেন। সেনিয়া ঘরানা ছিল উত্তরভারতের সঙ্গীতের অন্যতম কেন্দ্র।
১৯১৮। ওয়াজির খান বিনকারের কাছে তালিম শেষ।
জীবিকার সন্ধানে বেরুলেন আলাউদ্দীন।
মধ্যপ্রদেশের মাইহার। মহারাজা ছিলেন ব্রিজনাথ সিং। তাঁরই দরবারে কাজ জুটল।
যদিও মাইহার ঘরানার সৃষ্টি উনিশ শতকে-মাইহার ঘরানার নবরুপ দান করলেন বাবা আলাউদ্দীন। তাঁকেই মাইহার ঘরানার জনক বলা হয়। This was a period of rapid change for Hindustani instrumental music, thanks not least to Khan, who infused the beenbaj and dhrupad ang, previously known from the been, surbahar (bass sitar) and sur-sringar (bass sarod), into the playing of many classical instruments.
গানের আসরে সরোদ বাজালেও আরও অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারতেন বাবা আলাউদ্দীন। ১৯৩৫/৩৬ সালে প্রখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্করের নৃত্যদলের সঙ্গে ইউরোপ গেলেন। শোনা যায় সেই সময় যুগোশ্লাভিয়ায় বাবার সরোদ শুনে একটি মেয়ে কেঁদে ফেলেছিল।
১৯৫২। সঙ্গীত নাটক একাডেমীর পুরস্কার পেলেন।
১৯৫৫। মাইহারে গড়ে তুললেন মাইহার কলেজ অভ মিউজিক।
১৯৫৮। এবার পেলেন পদ্মভূষন পুরস্কার।
তাঁর রহস্যময় এক দিক
ধর্মপ্রাণ মুসলিম ছিলেন বাবা আলাউদ্দীন।
যদিও জীবনভর দেবী স্বরসতীর ভজনা করেছেন। মাইহার পাহাড়ি অঞ্চল। সেরকম একটি পাহাড়ে ছিল সারদা দেবীর মন্দির। সারদা দেবী ছিলেন আসলে দেবী স্বরসতীরই এক রুপ। বাবা নিয়মিত সারদা দেবীর মন্দিরে নিয়মিত যেতেন। ওই মন্দিরের জন্যই তিনি কখনও মাইহারের বাইরে গিয়ে বাস করেননি। এমন কী হাসপাতালেও না। মরলে তিনি দেবীর কাছেই মরবেন। দূরে কোথাও না।
বিয়ে করেছিলেন মদনমঞ্জরী দেবীকে। ১৮৮৮ সালে। পুত্র সন্তান একটিই। প্রখ্যাত সরোদবাদক আলী আকবর খান। তিনি মেয়ে। শাহাজিয়া, জাহানারা ও অন্নপূর্ণা। জাহানারার বিয়ের পর ওর শ্বাশুড়ি নাকি তানপুরা পুড়িয়ে ফেলেছিল। শিল্পের চেয়ে জীবন বড়। কাজেই, মেয়েদের আর তালিম দেননি। অবশ্য অন্নপূর্ণার সঙ্গীতপ্রতিভা ছিল। পরে রবিশঙ্করের সঙ্গে বিয়ে হয়েছিল অন্নপূর্ণা। সে বিয়ে অবশ্য টেকেনি।
অর্জুন ভগবতী ভীম ভুবনেশ্বরী ...প্রভৃতি রাগ সৃস্টি করেছিলেন বাবা আলাউদ্দীন।
১৯৭১ সালে পেলেন পদ্মবিভূষন খেতাব।
ভারি রাগী ছিলেন বাবা। একবার নাকি মাইহারের রাজাকে তবলা টিউন করার হাতুরি ছুঁড়ে মেরেছিলেন। কেন? রাজা নাকি পঙ্গু ভিখিরিদের তেমন সাহায্য করছেন না।
আসলেই ভারি রাগী ছিলেন বাবা।Nikhil Banerjee said that the tough image was "deliberately projected in order not to allow any liberty to the disciple. He always had the tension that soft treatment on his part would only spoil them".
ভীষন জ্ঞানতৃষ্ণা ছিল বাবার। সময় পেলেই বই পড়তেন।
১৯৭২ সালে এই অসাধারণ সঙ্গীতপ্রাণ মানুষটি আমাদের ছেড়ে অন্যলোকে পাড়ি জমান।
বাবার ঘরের জানালাটি দিয়ে দেখা যেত সারদা দেবী মন্দির।
যে মন্দিরের জন্য বাবা কখনও মাইহার ছেড়ে যাননি।
বাবার মাজার ওই মাইহারেই।
কখনও সময় পেলে যাব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাবা ;
প্রকাশ করা হয়েছে: বাংলা: ইতিহাস ও ঐতিহ্য বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগিব বলেছেন:
ছবি উইকিমিডিয়া কমন্সের সৌজন্যে। ছবিটি তুলেছেন অধ্যাপক রফিকুল ইসলাম। ছবিটি বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ার জন্য তিনি বিনাশর্তে মুক্তলাইসেন্সে দান করেছেন এবছরের শুরুতে। কৃতজ্ঞতা স্বীকারের জন্য অধ্যাপক রফিকের নামটি উল্লেখ করে দিন। ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি সত্যিই দুঃখিত যে- ছবি সংক্রান্ত তথ্যটি জানা ছিল না। আমি এখানেই অধ্যাপক রফিকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।
আল-কায়ামতি বলেছেন:
হুমমমম
রাগিব বলেছেন:
অধ্যাপক রফিকুল ইসলাম অনেক দুর্লভ ছবি তুলেছিলেন, সেগুলো বাংলা উইকিকে দান করেছেন অফিশিয়ালি, আমরা ওগুলো উইকি কমন্সের মুক্ত সংকলনে যোগ করে দিয়েছি। http://commons.wikimedia.org/wiki/Category
এখানে পাবেন বাংলাদেশের দিকপাল অনেক ব্যক্তিত্বের ছবি।
লেখক বলেছেন: ধন্যবাদ রাগিব।
বিবর্তনবাদী বলেছেন:
ইমন ভাই, হাজার থাংকু। প্রিয়তে রাখলাম
জেমসবন্ড বলেছেন:
ধর্মপ্রাণ মুসলিম ছিলেন বাবা আলাউদ্দীন। যদিও জীবনভর দেবী স্বরসতীর ভজনা করেছেন।??????????? ঠিক বুঝি নাই ।
পাপী বলেছেন:
কঠিন!
রাখালছেলে বলেছেন:
কাজের পুষ্ট । ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















