somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের বই: Nietzsche রচিত Thus Spake Zarathustra.

০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিৎসে যে ঈশ্বরের বিশ্বাস করতেন না সে কথা এই বইতে আছে। নিৎসে ঘোষনা করেছিলেন ঈশ্বর মৃত। আর এক অতিমানবের আগমন আসন্ন। যে জন্ম দেবে এক নবতর নৈতিকতা ...

২.

প্রাচীন পারস্যে অগ্নিউপাসক ধর্মপ্রবক্তা জরথুশত্রর বয়ানে দর্শন নৈতিকতা সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করেছেন নিৎসে; যদিও বাইবেলে বিশ্বাস করতেন না নিৎসে- আশ্চর্য এই- Thus Spake Zarathustra বইটির রচনাভঙ্গিমা সেরকমই, অর্থাৎ, বাইবেলিয়।



নিৎসের জরথুশত্রকে পছন্দ হওয়ার কারণ আছে। জরথুশত্রর জন্ম-অনুমান করা হয়-যিশুর জন্মের ১২/১৩ শ বছর আগে। তো, সেই সময় পারস্যে চলত সূর্যদেব মিথ্রার উপাসনা। উপাসনায় নানাবিধ প্রাণি বলি দেওয়া হত। আলোর দেবতা আহরু মাজদার ইঙ্গিত পেয়ে প্রাণিহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন জরথুশত্র। এভাবে পারস্যের প্রাচীন সমাজে এক নবতর নৈতিক ভিত্তি দাঁড় করিয়েছিলেন মহান জরথুশত্র। কেননা, জরথুশত্রর ধর্মেই আমরা প্রথম পাই -মিথ্যে কথা বলার বিরুদ্ধে প্রবল হুঁশিয়ারি ও দরিদ্র জনগনের জন্য আন্তরিক কল্যাণভাবনা।

৪.

Thus Spake Zarathustra বইটি ১৮৮ ৩১৮৮৫ সালের মধ্যে লিখে শেষ করেছিলেন নিৎসে। জার্মান গদ্যের এক উৎকৃস্টতর নমুনা নাকি এটি। কী এক মহাঘোরের বশবর্তী হয়ে লিখেছেন নিৎসে-কী এক প্রচন্ড উন্মাদনায়।

৫.

নিৎসে ঘোষনা করেছিলেন ঈশ্বর মৃত। এই দাবীর সূক্ষ ব্যাখ্যা প্রয়োজন। আসলে ঈশ্বরের মৃত্যু হয় নাই। মৃত্যু হয়েছে ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাসের। উনিশ শতকের মানুষ যন্ত্রদেবতার পেষনে এমনই যন্ত্রনাকাতর এলিয়েনেটেড যে-তার আর ঈশ্বরে বিশ্বাস নাই। সে অসহায় মানুষ নির্লিপ্ত ঈশ্বরে বিশ্বাস করে কী করবে!

৬.

সে যাই হোক। নিৎসে যে ভবিষ্যৎবানী করেছিলেন-তা আজও পূরিত হয়নি।
অতিমানবের বদলে সভ্যতা দেখেছে যুদ্ধবাজদের উত্থান! (বুশ ও হিটলার)
সৎ নৈতিকতার বদলে দেখেছে পুঁজিবাদের যৌনবিপ্লব! (পর্নোগ্রাফির সুলভ প্রচার)
ধনের সমবন্টনের বদলে দারিদ্র আর প্রাচুর্যের বৈপরীত্য! (দরিদ্র এশিয়া-আফ্রিকা ও লাতিন আমেরিকা)

৭.

তবে নিৎসের স্বপ্ন আজ বিশ্বাসীদের মনে নিভু নিভু আশার আলোর মতন রয়ে গেছে এবং তা রুপ লাভ করেছে যিশুর দ্বিতীয় আগমনে ও ইমাম মাহদির জন্য অপেক্ষায়।
না। মানুষের মনে ঈশ্বরে বিশ্বাস আজও মরে যায়নি, বরং, আরও তীব্র হয়েছে। কেননা, এ গ্রহটি আজও মানুষের আয়ত্বে এল না; গ্রহটি আজও আদিম পৃথিবীর সমস্ত হিংস্রতা নিয়ে টিকে রয়েছে।

৮.

তবে, নিৎসের অতিমানবের অন্যরকম ব্যাখ্যাও রয়েছে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো স্যাবেজ নিৎসেকথিত আতিমানব নন তো?
তিনি কেন প্রবল পুঁজিবাদী স্রোতে গা না ভাসিয়ে দেশটির আপামর গরিব জনগনের কল্যানে নিজের জীবন উৎসর্গ করতে গেলেন? তিনি কি জানতেন না যে গরিবের পাশে দাঁড়ালে পেন্টাগনের মার্কিন কর্মকর্তারা তাঁকে হত্যা করার নীলনকশা আকঁবে?
ওমনই এক নীলনকশা অনুসরন করেই তো জীবনপ্রদীপ নিভিয়ে দেওয়া হয়েছিল বাঙালি এক অতিমানবের '৭৫-এ।

৯.

উনিশ শতকে বসে এরকম সব অতিমানবের ছবি একেঁছেন বলেই নিৎসে আজও অগ্রহনীয় নয় বলেই মনে করি।

পুনশ্চ:

ষাটের দশকেই এই বইটির বাংলায় অনূদিত হয়েছিল। সেই অনুবাদেও প্রচন্ড নিৎসীয় আবেগের থরথর কম্পন টের পাওয়া গিয়েছিল।



Click This Link

Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:১৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×