ডারউইন কী এমন বলেছিলেন যে লোকে তাঁর ওপর তখন অমন ক্ষেপে গিয়েছিল? তাঁর নাম কেন আজও ভয় মিশ্রিত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়? কী এমন আবিস্কার করেছিলেন তিনি? যা ৩টি আব্রাহামিক ধর্মের নৈতিকতার ভিতটিকে একেবারেই তছনছ করে দিয়েছিল?
ডারউইন তাঁর মতামত রেখেছিলেন জীববিদ্যার বিশেষ এক শাখায়। তাঁর মত যে গৃহিত হয় নি তা কিন্তু নয়; তাঁর মত আজ এভ্যুলুশনারি বায়োলজি এবং এভ্যুলুশনারি সাইকোলজি অবধি এসে ঠেকেছে। আজকাল বলা হচ্ছে যে- কগনিটিভ সাইন্স ওই এভ্যুলুশনারি বায়োলজির ওপর না দাঁড়ালে তাকে ঠিক ব্যাখ্যা করা যাবে না। কগনিটিভ সাইন্স হল-আমরা যে কোনও কিছু দেখে চিনতে পারি-কেন চিনতে পারি, তারই ব্যাখ্যার বিদ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের এম আই টির অধ্যাপক স্টিভেন পিনকার কগনিটিভ সাইন্স আর এভ্যুলুশনারি বায়োলজি নিয়ে অসাধারণ সব কাজ করে যাচ্ছেন। হাউ দ্য মাইন্ড ওয়াকস-তাঁর লেখা একটি অসাধারণ বই। তিনি, মানে পিনকার, আপাদমস্তক বিবর্তনবাদী । ডারউইন তাঁর একমাত্র গুরু।
তবে বিজ্ঞানী মহলে ডারউইনের মতামতকে উপেক্ষা করার লোকের অভাব কখনও ছিল না। প্রখ্যাত জীববিজ্ঞানী Daniel C. Dennett তাঁদেরই একজন। যারা বিবর্তনবাদ মানেন না- তাদের জন্য Dennett- এর Darwins Dangerous Idea বইটি হয়ে উঠতে পারে গভীর এক স্বস্তির উৎস।
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


